জাতীয়

আজ বাংলাদেশে শুরু হলো গণতন্ত্রের নবযাত্রা: প্রধানমন্ত্রী

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ১২, ২০২৬

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, দেশের গণতান্ত্রিক যাত্রা পুনরায় শুরু হলো। পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার দিকে তিনি বলেন, সরকার এই সংসদকে জাতীয় সমস্যা সমাধান ও তর্ক-বিতর্কের মূল কেন্দ্রে পরিণত করতে চায়।
প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং জীবনব্যাপী গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাওয়ার দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি জনগণের সমন্বিত প্রতিনিধিত্বে কাজ করবে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য হাসিলের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও যোগ করেন, দেশনেত্রী খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে সরকার দল–বিরোধী নির্বিশেষে দেশের কল্যাণে কাজ করবে, যেখানে কোনো বিরোধ বা বৈপরীত্য থাকবেনা।

স্বনির্ভর পরিবার গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের কার্যক্রম শুরুর প্রাক্কালে দেশের উন্নয়ন দর্শন ও রাজনৈতিক লক্ষ্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের নীতি ও রাজনৈতিক দর্শনের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলা। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সভাপতির নাম প্রস্তাবের সময় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, সরকার দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জনগণের প্রতিনিধিত্ব করছে এবং রাষ্ট্রের সার্বিক স্বার্থ রক্ষাই তার রাজনৈতিক অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সংসদের সব দলের নির্বাচিত সদস্যদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে জাতীয় ঐকমত্য থাকা প্রয়োজন। তাঁর মতে, গণতন্ত্র ও জনগণের অধিকার সুরক্ষায় জাতীয় সংসদকে যুক্তি, বিতর্ক ও নীতিনির্ধারণের কার্যকর কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক অবদানও স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানে খালেদা জিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তিনি আপসহীন অবস্থান বজায় রেখেছিলেন। সরকারের নীতিগত অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি বিএনপির রাজনৈতিক দর্শনের অংশ। প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে সক্ষম করার মাধ্যমে একটি সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়েই সরকার কাজ করবে।    

নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০২৬ 0
ব্যারিস্টার কায়সার কামাল

ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার

আজ বাংলাদেশে শুরু হলো গণতন্ত্রের নবযাত্রা: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে চলছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিএনপির শীর্ষ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতি নির্বাচিত হয়েছেন।  বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশনের উদ্বোধনের পর সংসদ সদস্যদের সম্মতিতে তিনি দায়িত্ব নেন। সভাপতির পদে নির্বাচনের প্রস্তাব সমর্থন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে আগামী স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন সম্পন্ন হবে।  

নিখাদ খবর ডেস্ক মার্চ ১২, ২০২৬ 0

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

জামায়াত চাইলেই আমিরের উপদেষ্টা নিয়োগের চিঠি প্রকাশ করবে মন্ত্রণালয়

জামায়াত আপাতত প্রত্যাখ্যান করেছে ডেপুটি স্পিকারের বিষয়োক প্রস্তাব

দুদক মামলা থেকে সাংবাদিক আনিস আলমগীরের কারামুক্তি নিশ্চিত

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ বুধবার (১১ মার্চ) সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন মঞ্জুর করেছেন।  তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী তাসলিমা জাহান পপি।  শুনানি শেষে পপি জানান, দুই মামলায় জামিন হওয়ায় আনিস আলমগীরের কারামুক্তি নিশ্চিত হলো।  এর আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায়ও তিনি জামিন পেয়ে ছিলেন।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২৬ 0

ঢাকা-১৩ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মামুনুল হকের

কাল থেকে নতুন সংসদ অধিবেশন, আজ চূড়ান্ত হবে স্পিকার-ডেপুটি স্পিকার

মধ্যপ্রাচ্য সংকটে ১২ দিনে বাতিল ৩৯১ ফ্লাইট

0 Comments