বিশ্ব

সৌদির আকাশে দেড় ঘণ্টায় ধেয়ে গেলো ৩৭ ড্রোন

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ১৬, ২০২৬

সৌদি আরবের পূর্বাঞ্চলে অল্প সময়ের ব্যবধানে একাধিক ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রায় দেড় ঘণ্টার মধ্যে মোট ৩৭টি ড্রোন ওই অঞ্চলের আকাশসীমার দিকে ধেয়ে আসে।

সৌদি কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ড্রোনগুলো প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে এসব ড্রোনের উৎস বা কোন পক্ষ থেকে এগুলো পাঠানো হয়েছে—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ ঘটনার আগে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, সাম্প্রতিক সময়ে সৌদির তেল স্থাপনায় হামলার ঘটনায় তেহরানের কোনো সংশ্লিষ্টতা নেই। তার দাবি, ইরান যদি এমন কোনো অভিযান পরিচালনা করত, তবে তা প্রকাশ্যেই ঘোষণা দিত।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান টানা ১৭ দিনে গড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। অপরদিকে তেহরান স্পষ্ট জানিয়েছে, তারা কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না এবং সংঘাত বন্ধের সিদ্ধান্ত তাদের সার্বভৌম অধিকারের বিষয়।

বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান এই উত্তেজনার প্রভাব ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিচ্ছিন্ন হামলার ঘটনাও ঘটছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

 

সৌদির আকাশে দেড় ঘণ্টায় ধেয়ে গেলো ৩৭ ড্রোন

সৌদি আরবের পূর্বাঞ্চলে অল্প সময়ের ব্যবধানে একাধিক ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রায় দেড় ঘণ্টার মধ্যে মোট ৩৭টি ড্রোন ওই অঞ্চলের আকাশসীমার দিকে ধেয়ে আসে। সৌদি কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ড্রোনগুলো প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে এসব ড্রোনের উৎস বা কোন পক্ষ থেকে এগুলো পাঠানো হয়েছে—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনার আগে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, সাম্প্রতিক সময়ে সৌদির তেল স্থাপনায় হামলার ঘটনায় তেহরানের কোনো সংশ্লিষ্টতা নেই। তার দাবি, ইরান যদি এমন কোনো অভিযান পরিচালনা করত, তবে তা প্রকাশ্যেই ঘোষণা দিত। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান টানা ১৭ দিনে গড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। অপরদিকে তেহরান স্পষ্ট জানিয়েছে, তারা কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না এবং সংঘাত বন্ধের সিদ্ধান্ত তাদের সার্বভৌম অধিকারের বিষয়। বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান এই উত্তেজনার প্রভাব ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিচ্ছিন্ন হামলার ঘটনাও ঘটছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০২৬ 0

ইরানের কঠোর হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে আহ্বান সৌদি যুবরাজের

প্রথমবার ইসরায়েলে সেজিল ক্ষেপণাস্ত্রে হামলার দাবি ইরানের

বাহরাইন প্রবাসীদের ফেরাতে বিশেষ ফ্লাইট, শুরু হয়েছে নিবন্ধন

মার্কিন নাগরিকদের জন্য সৌদি আরব ত্যাগের জরুরি নির্দেশ

রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস শনিবার জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের তাত্ক্ষণিকভাবে বাণিজ্যিক ফ্লাইটে দেশত্যাগের নির্দেশ দিয়েছে।  সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ অগ্রাধিকার।  দূতাবাসের তথ্য অনুযায়ী, জরুরি প্রয়োজনে মার্কিন নাগরিকরা স্থানীয় কনস্যুলেট বা দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৫, ২০২৬ 0
প্রিন্স রেজা পাহলভি

ইরানের শাসনপদে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে প্রস্তুত রেজা পাহলভি

নেতানিয়াহুকে প্রাণনাশের হুমকি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর

সাড়া দিচ্ছে না শক্তিশালী দেশগুলো, ‘হতাশায় ট্রাম্প’

আফগান বাহিনীর প্রতিশোধী হামলায় পাকিস্তানে ১৪ সেনা নিহত

পাকিস্তানের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তান। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত ওই অভিযানে পাকিস্তানি সেনাবাহিনীর অন্তত ১৪ সদস্য নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে ইসলামাবাদের ফয়জাবাদ এলাকায় অবস্থিত একটি সামরিক স্থাপনায় এই অভিযান পরিচালনা করা হয়। ‘রাদ-উল-জুলম’ নামে পরিচালিত ওই অভিযানে নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে কাবুল। সামরিক বিশ্লেষক সাদিক শিনওয়ারি বলেন, এই অভিযানের মাধ্যমে আফগান প্রতিরক্ষা বাহিনী দেখিয়েছে যে প্রয়োজন হলে তারা সীমান্তের বাইরে পাকিস্তানের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা রাখে। তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে আফগান কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে হামলা অব্যাহত রেখেছে। কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জিয়াউররহমান স্পিংঘার জানান, গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানি সেনারা কুনারের বিভিন্ন এলাকায় ২৭১টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৫, ২০২৬ 0

হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন–জাপান–যুক্তরাজ্যের সহায়তা চান ট্রাম্প

ইরানের নতুন সর্বোচ্চ নেতার জীবিত থাকা নিয়ে সংশয়

আমির হাতামি

ভারত মহাসাগরে যুদ্ধজাহাজ ধ্বংসের ঘটনায় প্রতিশোধের ঘোষণা ইরানের সেনাপ্রধানের

0 Comments