বাংলাদেশ

নানার বাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

Icon
বরিশাল
প্রকাশঃ মার্চ ২৭, ২০২৬

বরিশালের মেহেন্দীগঞ্জে নানার বাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। 
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হারুন ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- মো. ছাহাদ হোসেন (৫) ও ছাফিয়া আক্তার (৩)। তারা দুজন হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের ছাইদুল হাওলাদারের সন্তান। ছাইদুল হাওলাদার সৌদি আরবে থাকায় তার স্ত্রী দুই সন্তান নিয়ে বাবা হারুন ব্যাপারীর বাড়িতে থাকতেন।  
নিহত শিশুদের মামা সাইফুল হোসেন জানান, বৃহস্পতিবার ছাহাদ ও ছাফিয়াকে খাওয়ানোর পরে তার মা ভাত খেতে বসেন। ওই সময় তারা দুজন ঘরের বাইরে খেলতে যায়। কিছুসময় পরে দুজনকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে মেয়ে ছাফিয়ার লাশ ভেসে ওঠে। পুকুর থেকে ছাফিয়ার লাশ তুলতে গিয়ে ছাহাদকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।  
মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ

আরও দেখুন
নানার বাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

বরিশালের মেহেন্দীগঞ্জে নানার বাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হারুন ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মো. ছাহাদ হোসেন (৫) ও ছাফিয়া আক্তার (৩)। তারা দুজন হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের ছাইদুল হাওলাদারের সন্তান। ছাইদুল হাওলাদার সৌদি আরবে থাকায় তার স্ত্রী দুই সন্তান নিয়ে বাবা হারুন ব্যাপারীর বাড়িতে থাকতেন।   নিহত শিশুদের মামা সাইফুল হোসেন জানান, বৃহস্পতিবার ছাহাদ ও ছাফিয়াকে খাওয়ানোর পরে তার মা ভাত খেতে বসেন। ওই সময় তারা দুজন ঘরের বাইরে খেলতে যায়। কিছুসময় পরে দুজনকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে মেয়ে ছাফিয়ার লাশ ভেসে ওঠে। পুকুর থেকে ছাফিয়ার লাশ তুলতে গিয়ে ছাহাদকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।   মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল মার্চ ২৭, ২০২৬ 0

বাগেরহাটে তিন ঘণ্টাব্যাপী হামলা, ৩০ বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট; নিহত ১

ছেলের চুরির দায়ে মা–বাবাকে মারধর, অপমানে প্রাণ দিলেন মা

ছবি: প্রতিনিধি

মোংলায় স্বাধীনতা দিবসে যুদ্ধসাজে সজ্জিত কোস্টগার্ড ও নৌবাহিনীর পৃথক দুইটি যুদ্ধজাহাজ

ছবি: প্রতিনিধি
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

  সারাদেশের মতো বাগেরহাটেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। ভোর ৫টা ৫৯ মিনিটে রাষ্ট্রের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মো. বাতেন দশানীস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতা দিবসে বাগেরহাটবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের।  

বাগেরহাট মার্চ ২৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত

ছবি: প্রতিনিধি

ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমী স্নান,পুণ্যার্থীদের ঢল

শ্যামনগরে বিএনপি নেতার হাতে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, মামলা দায়ের

যশোর-খুলনা ইস্যুতে বাংলাদেশি হিন্দুদের সাহায্য চান বিজেপি নেতা

  ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বাংলাদেশ সীমান্তবর্তী যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়ে বক্তব্য দেওয়ায় বিষয়টি কূটনৈতিক সংবেদনশীলতায় রূপ নিয়েছে। বুধবার (২৫ মার্চ) কলকাতায় এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গকে ‘পশ্চিম বাংলাদেশে’ পরিণত হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। একইসঙ্গে তিনি বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সীমান্ত অঞ্চলের বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপন্থী হিসেবে বিবেচিত হতে পারে। কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এমন মন্তব্য দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৬, ২০২৬ 0

পলাশবাড়ী থানায় জামায়াত নেতার হামলা, ওসিসহ আহত ৮

রাঙ্গামাটির পাহাড়ি সড়কে বাস উল্টে ৪০ যাত্রী আহত

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

0 Comments