বাংলাদেশ

রাঙ্গামাটির পাহাড়ি সড়কে বাস উল্টে ৪০ যাত্রী আহত

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ২৬, ২০২৬

 

রাঙ্গামাটির সাপছড়ি এলাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। বাসটিতে থাকা যাত্রীরা ঈদের ছুটি শেষে চট্টগ্রামে ফিরছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি নানিয়ারচর উপজেলার বিভিন্ন গার্মেন্টস কর্মীকে চট্টগ্রামে পৌঁছে দিতে ছেড়ে দেওয়া হয়েছিল। দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন।

রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১২ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান জানিয়েছেন, মোট ১৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সঠিক কারণ তদন্ত করে জানানো হবে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ঢাকা থেকে ট্রেনে করে বন্ধুর সঙ্গে ঘুরতে এসে মেঘনায় ডুবে কলেজছাত্র নিখোঁজ

  বন্ধুদের সঙ্গে ভ্রমণে এসে নরসিংদীর মেঘনায় নিখোঁজ হয়েছেন ঢাকার বি.এফ. শাহীন কলেজের এক শিক্ষার্থী।কয়েক বন্ধুর সঙ্গে ট্রেনে করে নরসিংদীতে আসে মাহির।    সোমবার (১১ মে) সকালে জেলার নাগরিয়াকান্দি এলাকায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান মাহির শাহরিয়ার নামে ওই কলেজছাত্র। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। নরসিংদী ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাথমিক তল্লাশি চালানো হলেও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি। পরবর্তীতে উদ্ধার অভিযান জোরদারে ঢাকা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।  

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শাটডাউন কর্মসূচি

ছবি: প্রতিনিধি

আগামী এক মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্য মন্ত্রী

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের মানববন্ধন

আজ রাজধানীসহ যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

জরুরি রক্ষণাবেক্ষণ, উন্নয়নকাজ ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার (১১ মে) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারে লোড বিভাজন ও উন্নয়নমূলক কাজের কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ীর আংশিক এলাকা, দারুসসালাম, ইকবাল নগর ও আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ফিডারটির অতিরিক্ত লোড কমিয়ে ভবিষ্যতে আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা অপসারণের কাজ চলবে। এ কারণে রাজশাহীর রাবি স্টেশন ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0

৪৮ ঘণ্টায় লঘুচাপের সম্ভাবনা, নতুন সতর্কবার্তা জারি

দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি

জামালপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি
নগরকান্দায় গুজব ছড়িয়ে ট্রাকচালককে গণপিটুনি দিয়ে হত্যা, গ্রেফতার ১

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গুজব ছড়িয়ে এক ট্রাকচালককে গণপিটুনিতে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ট্রাকচালকের নাম হান্নান (৪৫)।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মে উপজেলার বিননালিয়া নতুন হাটখোলা এলাকায় একটি গুজবকে কেন্দ্র করে উত্তেজিত জনতা হান্নানকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পরে তিনি মারা যান। তদন্তে পুলিশ নিশ্চিত হয়, ঘটনাটি সম্পূর্ণ গুজবের ভিত্তিতে সংঘটিত হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে মো. সাজেদুল মৃধা (২৫)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বাড়ি উপজেলার দক্ষিণ বিননালিয়া মৃধাডাঙ্গী গ্রামে। তার পিতার নাম মো. অহিদ মৃধা। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে এসআই সনাতনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ প্রশাসন গুজবে কান না দিয়ে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়েছে।

ফরিদপুর প্রতিনিধি> মে ১০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নগরকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা

মোরেলগঞ্জে কাটিমন আম চাষে সাড়া ফেলেছেন ফসল চাষি মুকুল

এজলাসে বিচারকের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা

0 Comments