জাতীয়

“রাজপথে আল্টিমেটাম দেওয়া যায়, সংসদে নয়”: জামায়াত এমপিকে স্পিকারের সতর্কবার্তা

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল ৭, ২০২৬


স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, “রাজপথে আল্টিমেটাম দেওয়া যায়, সংসদে নয়”। মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতে ইসলামী সংসদ সদস্য রফিকুল ইসলামকে উদ্দেশ্য করে স্পিকার এই মন্তব্য করেন। 
বিষয়টি ভোলায় জামায়াতের নারী কর্মী বিবি সাওদা গ্রেফতারের পর সংসদে উত্থাপিত হয়।
স্পিকার বলেন, “উপর্যুক্ত বিষয়গুলো সংসদে গুরুত্বের সঙ্গে আলোচনা করা উচিত। এটি পয়েন্ট অফ অর্ডার নয়।” প্রয়োজনে বিরোধীদলের সঙ্গে আলোচনার পর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পিকার উল্লেখ করেন।
এর আগে, রোববার (৫ এপ্রিল) রাতে ভোলায় নিজের বাসা থেকে সাওদা সুমিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেন। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারের কোনো স্পষ্ট অভিযোগ না থাকায় স্থানীয় জনমনে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

 

শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন খারিজ, কারাগারে পাঠানো হয়েছে

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দুই দিনের রিমান্ড আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। লালবাগ থানায় ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় ডিবি তাকে গ্রেপ্তার করে। তদন্ত সংস্থার দাবি, পলাতক আসামিদের অবস্থান খুঁজে বের করা, গ্রেপ্তার এবং প্রয়োজনীয় সাক্ষ্যসংগ্রহের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। তবে আদালত এই আবেদন নামঞ্জুর করে। মামলার বাদী মো. আশরাফুল ফাহিম অভিযোগ করেছেন, আন্দোলনের সময় পুলিশ ও অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে তার বাঁ চোখ এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। চিকিৎসকদের মতে, এই আঘাতের কারণে তার বাঁ চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় প্রায় ৩১ জন আন্দোলনকারী নিহত হয়েছেন। তদন্তে জানা গেছে, প্রধান আসামি শেখ হাসিনা ও তৃতীয় আসামি শিরীন শারমিন চৌধুরীসহ অন্যান্য আসামিরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৭, ২০২৬ 0

৩০ এপ্রিলের মধ্যে ১.৩৮ লাখ মেট্রিক টন ডিজেল আসবে: জ্বালানিমন্ত্রী

“রাজপথে আল্টিমেটাম দেওয়া যায়, সংসদে নয়”: জামায়াত এমপিকে স্পিকারের সতর্কবার্তা

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও টিকা সংরক্ষণে অনিয়মের অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

করোনা ভ্যাকসিন কিনতে ব্যয় ৪,৩৯৪ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী

দেশে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ভ্যাকসিন সংগ্রহে বিপুল অর্থ ব্যয়ের তথ্য জাতীয় সংসদে উপস্থাপন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, এখন পর্যন্ত ভ্যাকসিন কেনায় ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ টাকার বেশি। মন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছর থেকে মহামারি মোকাবিলায় ভ্যাকসিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম ক্রয়ের জন্য মোট ৪ হাজার ৬৮৫ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে সিরিঞ্জ ক্রয়, পরিবহন ও শিপিং খাতেও উল্লেখযোগ্য ব্যয় হয়েছে। ভ্যাকসিন সংগ্রহ প্রক্রিয়ায় অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তবে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে দেশ দ্রুত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৭, ২০২৬ 0

ধানমন্ডি থেকে গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন

অ্যাডভোকেট মো. আবুল হাসান

নিয়োগ বাতিল হলো সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের

দীর্ঘ ১৭ বছর পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা

৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্পে একনেকের চূড়ান্ত অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৯২ কোটি ৫৯ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি সংশোধিত এবং দুটি মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (প্রথম সংশোধন)’ এবং ‘চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪ (তৃতীয় সংশোধন)’ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ‘আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পও অনুমোদন পেয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ‘শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের ডায়াগনস্টিক ইমেজিং আধুনিকীকরণ (প্রথম সংশোধিত)’ এবং ‘গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প অনুমোদন করা হয়েছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নির্ধারিত সময়সীমা ও অর্থব্যয়ের যথাযথতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২৬ 0

প্রধানমন্ত্রীর অনুমোদনেই স্থির হবে পহেলা বৈশাখে ইলিশ রফতানি: মৎস্যমন্ত্রী

তনু হত্যা মামলায় নতুন ধাপ, তিনজনের ডিএনএ পরীক্ষা আদেশ

১২ মে অনুষ্ঠিত হবে সংরক্ষিত নারী আসনের ভোট

0 Comments