জাতীয়

হাদি হত্যাকাণ্ডে অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ এপ্রিল ১৫, ২০২৬


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরবরাহ ও হস্তান্তর চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অস্ত্র ব্যবসায়ী মাজেদুল হক হেলালকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।


বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো (পূর্ব) ইউনিটের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি বিভিন্ন ধাপে হাতবদল হয়ে হেলালের মালিকানাধীন লাইসেন্সকৃত অস্ত্র ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছায়। পরে বৈধ লাইসেন্স নবায়ন না থাকলেও অস্ত্রটি বিক্রয় ও স্থানান্তরের মাধ্যমে অপরাধে ব্যবহৃত হয় বলে তদন্তে উঠে এসেছে।
তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ফরেনসিক পরীক্ষায় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলি ও কার্তুজের সঙ্গে জব্দকৃত পিস্তলের মিল পাওয়া গেছে। অস্ত্রটির উৎস ও চূড়ান্ত ব্যবহারকারীদের শনাক্তে হেলালকে জিজ্ঞাসাবাদ জরুরি বলে আদালতে উল্লেখ করা হয়।
এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে নির্বাচনি গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হন হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে।

 

সরকারি কর্ম কমিশন সচিবালয়ে ৯০ পদে নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১৩ ক্যাটাগরিতে ৯০টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে এবং শেষ সময় ১১ মে ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। প্রধান পদ ও সংখ্যা •    কম্পিউটার অপারেটর: ৬টি (গ্রেড-১৩)  •    প্রশিক্ষণ সহকারী: ১টি (গ্রেড-১৪)  •    সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১২টি (গ্রেড-১৪)  •    হিসাব সহকারী: ৫টি (গ্রেড-১৬)  •    অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ১৩টি (গ্রেড-১৬)  •    কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডেটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী ও টেলিফোন অপারেটরসহ বিভিন্ন পদ  •    গাড়িচালক: ৫টি  •    অফিস সহায়ক: ৩৬টি  •    নিরাপত্তা প্রহরী: ১টি  •    পরিচ্ছন্নতাকর্মী: ২টি   বয়সসীমা ১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি •    ১–১০ নম্বর পদের জন্য: ১১২ টাকা  •    ১১–১৩ নম্বর পদের জন্য: ৫৬ টাকা  •    অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য: ৫৬ টাকা  আবেদন ফি টেলিটক প্রিপেইডের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০২৬ 0

নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার শুনানি ২৬ এপ্রিল

শাপলা চত্বর মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামির তালিকায় আনা হবে: চিফ প্রসিকিউটর

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

‘নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম’: টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে স্পিকার

ভারতের বরাক নদীর টিপাইমুখ বাঁধ ইস্যুতে জাতীয় সংসদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, “আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।” বুধবার (১৫ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে স্পিকার এ মন্তব্য করেন। এর আগে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক টিপাইমুখ বাঁধের কারণে অকাল বন্যা ও শুষ্ক মৌসুমে পানিসংকটের বিষয় তুলে ধরে সরকারের অবস্থান জানতে চান। জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানে উদ্যোগ নেবে। পরে স্পিকার ঐতিহাসিক প্রসঙ্গ টেনে দাবি করেন, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই টিপাইমুখ প্রকল্প বাস্তবায়নের সুযোগ পায় ভারত, যার প্রভাব এখন বাংলাদেশকে বহন করতে হচ্ছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২৬ 0

হাদি হত্যাকাণ্ডে অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে

বাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়াই ৩৬ দেশে প্রবেশের সুবিধা

৫ লাখ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার

ডা. জাহেদ উর রহমান
অন্তর্বর্তী সরকার মবকে প্রশ্রয় দিয়েছে: ডা. জাহেদ

অন্তর্বর্তী সরকারের সময় মব বা গণপিটুনির ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে সরকারের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বলেছেন, এতে সমাজে আইন নিজের হাতে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে পিআইডি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। সরকার এখন “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও বলেন, কোনো অপরাধ প্রমাণের একমাত্র এখতিয়ার রাষ্ট্রের, ব্যক্তি বা গোষ্ঠীর নয়। অপরাধীকে শাস্তি দেওয়ার নামে পিটিয়ে হত্যা বা শারীরিক আঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উপদেষ্টা স্বীকার করেন, কিছু ক্ষেত্রে প্রশাসনিক ঘাটতি থাকতে পারে, তবে তা কাটিয়ে উঠতে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। তিনি নাগরিকদের আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখার অনুরোধ করেন।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২৬ 0

ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

নানক-তাপসের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগের শুনানি আজ

ক্রুড সংকটে স্থবির ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন কার্যক্রম

0 Comments