বাংলাদেশ

বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

Icon
মোরেলগঞ্জ, বাগেরহাট
প্রকাশঃ জানুয়ারী ৭, ২০২৬

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় সেরেস্তাদারবাড়ি প্রাঙ্গণে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে।
সোমনাথ দে বলেন, ষড়যন্ত্রকারিরা দলের মধ্যে বিভাজন ঘটাতে পারবে না, নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতিকের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দলের ত্যাগী নেতাকর্মীরা নানা কষ্টের স্বীকার হয়েছেন, তাই ধানের শীষ প্রতিকের বিজয় দল ও দেশের উন্নয়নের জন্য অপরিহার্য।
উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    নীলফামারীর কিশোরগঞ্জে বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন। সভায় বাংলা নববর্ষকে বর্ণাঢ্যভাবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ ফজলার রহমান, সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু), রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, কিশোরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমান এবং কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু প্রতাব চন্দ্র। সভায় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

নীলফামারী প্রতিনিধি> এপ্রিল ৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ডোমারে অবৈধ পণ্য ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারে তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি

বরিশালে স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে সহপাঠীদের সড়ক অবরোধ

লালমনিরহাট থেকে সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ শুরু

  নির্ধারিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি আসনে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে, যেখানে বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষিত হওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসনসহ দুটি আসনে নির্বাচিত হলেও পরবর্তীতে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। অন্যদিকে, শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুজনিত কারণে পূর্বঘোষিত নির্বাচন স্থগিত থাকায় বর্তমানে সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বগুড়া-৬ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—বিএনপির মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর মো. আল-আমিন তালুকদার। এ আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্রের ৮৩৫টি কক্ষে ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অন্যদিকে, শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান। এ আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি কক্ষে ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার অংশ নিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষায় দুই আসনেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার-ভিডিপির বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক এবং স্থানীয় পর্যবেক্ষকদের সমন্বয়ে বিস্তৃত নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় পাঁচ হাজারের মতো প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন। এছাড়া দুই আসনেই পোস্টাল ব্যালটের ব্যবস্থাও রাখা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে নিশ্চিত করা হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে নানা কর্মসূচিতে স্কাউট দিবস পালন

ঢামেক জরুরি বিভাগে শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ

ছবি: প্রতিনিধি

বর্মন পরিবারের সম্পত্তি দখলের অভিযোগে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আগামী ৩ দিন ধীরগতিতে থাকতে পারে দেশের ইন্টারনেট

বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-এমই-ডব্লিউই-৫ এর রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী তিন দিনে দেশের ইন্টারনেট সেবায় সাময়িক ব্যাঘাত সৃষ্টি করতে পারে।  বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত কুয়াকাটা অবস্থানকৃত এই ক্যাবলে রক্ষণাবেক্ষণ সম্পন্ন হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হওয়ায় গতি কমে যাওয়ার বা আংশিক সেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-এমই-ডব্লিউই-৪ (কক্সবাজার) এর মাধ্যমে সংযুক্ত সার্কিট সচল থাকায় পুরোপুরি ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ার ঝুঁকি নেই। রক্ষণাবেক্ষণ শেষ হওয়ার পর ইন্টারনেট সেবা স্বাভাবিক গতিতে পুনরায় চালু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে অব্যবস্থাপনায় ডাস্টবিন ঘিরে জনদুর্ভোগ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ছবি: প্রতিনিধি

বকশীগঞ্জ থেকে অপহৃত মাদ্রাসাছাত্রী নরসিংদীতে উদ্ধার

ছবি: প্রতিনিধি

বরিশালে লাইসেন্স ছাড়া মজুদকৃত জ্বালানি তেল জব্দ ও জরিমানা

0 Comments