বাংলাদেশ

সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজে সোমবার (৯ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক।

 


 

পিঠা মেলায় শিক্ষার্থীরা তেলপিঠা, দুধপিঠা, চিতাই, পাটিসাফটা, নোনাস, পুলি, ভাপা পিঠাসহ নানা ঐতিহ্যবাহী পিঠার আয়োজন করেন। আলোচনা সভায় কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল মুনতাকিম।
 

বাংলাদেশ

আরও দেখুন
ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ অভিবাসীর মর্মান্তিক মৃত্যু

লিবিয়া থেকে ইউরোপে অনুপ্রবেশের চেষ্টাকালে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে, যাদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক সাক্ষ্যে এ তথ্য উঠে এসেছে। গ্রিস কোস্টগার্ড জানায়, একই নৌকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন বাংলাদেশি। ইউরোপীয় সীমান্ত সংস্থার তথ্যানুসারে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া পরিচয়ে সুনামগঞ্জ জেলার অন্তত ১২ জন নিহত বা নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে দিরাই, দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলার একাধিক ব্যক্তির নাম জানা গেছে। নিহতদের স্বজনদের অভিযোগ, মানবপাচারকারী চক্র জনপ্রতি প্রায় ১২ লাখ টাকার বিনিময়ে নিরাপদ যাত্রার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত ঝুঁকিপূর্ণ ছোট নৌকায় তুলে দেয়, যা এই প্রাণহানির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্ধারকৃতদের ভাষ্যমতে, নৌকায় থাকা একাধিক মৃতদেহ ইতোমধ্যে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে এবং দুজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০২৬ 0

জ্বালানি তেল সাশ্রয়ে সাইকেলে চেপে অফিস করছেন সাবেক এমপি শিল্পপতি সিদ্দিক

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ, পাম্প মালিককে জরিমানা

ছবি: প্রতিনিধি

মোরেলগঞ্জে বজ্রপাতে ঘর পুড়ে ছাই, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ

প্রতিকি ছবি
শ্যামনগরে মজুতকৃত ২০০ লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা

  সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে মজুত করা ২০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে অভিযান চালিয়ে মেসার্স রাজ স্টোর থেকে এ জ্বালানি তেল উদ্ধার করা হয়। জানা যায়, স্থানীয় ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করা ডিজেল ওই দোকানে মজুত রেখে প্রতি লিটার ১২০ টাকায় বিক্রি করা হচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ডিজেল ন্যায্যমূল্যে স্থানীয়দের কাছে খুচরাভাবে প্রতি লিটার ১০৫ টাকায় বিক্রি করা হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামছুজ্জাহান কনক জানান, অবৈধভাবে জ্বালানি মজুদ ঠেকাতে একাধিক সোর্স নিয়োগ করা হয়েছে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাতক্ষীরা মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায়, ‘হিমালয় এক্সপ্রেস’কে ১০ হাজার টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি

হঠাৎ শিলাবৃষ্টি-ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত ও ঘরবাড়ি, ঘটনাস্থলে ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু, আহত দুই

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে ধানক্ষেতে মিলল কিশোরের মরদেহ

  নীলফামারীর জলঢাকায় ধানক্ষেত থেকে মমিনুর রহমান (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মমিনুর উপজেলার বগুলাগাড়ি ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। শনিবার (২৮ মার্চ) সকালে কাঁঠালী ইউনিয়নের একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা এবং পুলিশকে খবর দেন। জলঢাকা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। কারণ সুরতহাল রিপোর্টে দেখা গেছে, তার মুখ ও দেহে অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।    

সৈয়দপুর, নীলফামারী মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ডাম্প চালকসহ দুজনের আত্মহত্যা

ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে কাশেম ফাউন্ডেশনের আয়োজনে চক্ষু শিবির

0 Comments