বাংলাদেশ

ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ অভিবাসীর মর্মান্তিক মৃত্যু

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ২৯, ২০২৬


লিবিয়া থেকে ইউরোপে অনুপ্রবেশের চেষ্টাকালে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে, যাদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক সাক্ষ্যে এ তথ্য উঠে এসেছে।
গ্রিস কোস্টগার্ড জানায়, একই নৌকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন বাংলাদেশি। ইউরোপীয় সীমান্ত সংস্থার তথ্যানুসারে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া পরিচয়ে সুনামগঞ্জ জেলার অন্তত ১২ জন নিহত বা নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে দিরাই, দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলার একাধিক ব্যক্তির নাম জানা গেছে।
নিহতদের স্বজনদের অভিযোগ, মানবপাচারকারী চক্র জনপ্রতি প্রায় ১২ লাখ টাকার বিনিময়ে নিরাপদ যাত্রার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত ঝুঁকিপূর্ণ ছোট নৌকায় তুলে দেয়, যা এই প্রাণহানির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্ধারকৃতদের ভাষ্যমতে, নৌকায় থাকা একাধিক মৃতদেহ ইতোমধ্যে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে এবং দুজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
বাগেরহাটে বাঘ সংরক্ষণ সেমিনার অনুষ্ঠিত

  বাগেরহাটে সুন্দরবন পূর্ব বন বিভাগের আয়োজনে রবিবার (২৯ মার্চ) বাঘ সংরক্ষণ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি বাগেরহাট প্রেস ক্লাবে সকাল ১১টা ৩০এ শুরু হয়। প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, বাঘের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাত কমানোর গুরুত্বের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া টেকসই বন ব্যবস্থাপনা, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী। বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন এবং সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও বিশ্ব ঐতিহ্যের অংশ। রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন বিরল প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে এর গুরুত্ব অপরিসীম। তারা বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, সমন্বিত কার্যক্রম জোরদার এবং অবৈধ শিকার প্রতিরোধের আহ্বান জানান। সেমিনারে বন বিভাগের কর্মকর্তা, পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

বাগেরহাট মার্চ ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে বাস উল্টে খাদে পড়ে নিহত নারী

ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ অভিবাসীর মর্মান্তিক মৃত্যু

জ্বালানি তেল সাশ্রয়ে সাইকেলে চেপে অফিস করছেন সাবেক এমপি শিল্পপতি সিদ্দিক

ছবি: প্রতিনিধি
ফরিদপুরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ, পাম্প মালিককে জরিমানা

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজার এলাকায় একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪৫ মিনিটে কানাইপুর ইউনিয়নের হোসেন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। জানা যায়, পাম্পটিতে প্রায় ৭ হাজার লিটার পেট্রোল, ৬ হাজার ৫০০ লিটার অকটেন এবং ১৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ থাকলেও ভোক্তাদের কাছে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছিল। ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় পাম্প মালিককে জরিমানা করা হয় এবং দ্রুত জ্বালানি বিক্রি কার্যক্রম চালু করার নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।  

ফরিদপুর প্রতিনিধি> মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

মোরেলগঞ্জে বজ্রপাতে ঘর পুড়ে ছাই, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ

প্রতিকি ছবি

শ্যামনগরে মজুতকৃত ২০০ লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা

ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায়, ‘হিমালয় এক্সপ্রেস’কে ১০ হাজার টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি
হঠাৎ শিলাবৃষ্টি-ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত ও ঘরবাড়ি, ঘটনাস্থলে ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

  পঞ্চগড়ে শুক্রবার (২৭ মার্চ) রাত থেকে শুরু হওয়া শিলাবৃষ্টি ও তীব্র কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, বিদ্যুৎ ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বোদা ও দেবীগঞ্জ উপজেলার অনেকাংশে বিদ্যুতের খুঁটি ভেঙে গাছপালা উপড়ে পড়ায় রাত থেকে বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। স্থানীয়রা জানান, চন্দনবাড়ী, সাকোয়া, পাচপীর ইউনিয়নসহ দেবীগঞ্জের বেশ কিছু এলাকায় ঝড়ের তীব্রতায় বসতবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মরিচ, ভুট্টা, তরমুজ, শাকসবজি, লিচু ও আমের মুকুলের ক্ষতি হয়েছে। বোদার ভাসাইনগর এলাকার খসরু জানিয়েছেন, ঝড়ের কারণে তাদের ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে এবং ফলজ ও বনজ গাছের ক্ষতি লক্ষাধিক টাকার। শালশিরির এক দরিদ্র কৃষক বলেন, কয়েকদিন পর তোলা যাওয়া মরিচ ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়েছে। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং দ্রুত সরকারি সহায়তার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় এই ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। আগামী ১ এপ্রিল পর্যন্ত জেলায় ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।  

আমির খসরু লাবলু মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু, আহত দুই

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ধানক্ষেতে মিলল কিশোরের মরদেহ

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ডাম্প চালকসহ দুজনের আত্মহত্যা

0 Comments