ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে রবিবার (২৯ মার্চ) ভোরে বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
দূর্ঘটনা বাটাজোর এলাকায় ঘটে। নিহত ইতি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ভোর পাঁচটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করা হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, বরিশালগামী “গ্রীনভিউ” পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে।
ওসি আরও বলেন, দুর্ঘটনায় অভিযুক্ত বাস জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ভেদুরিয়া গ্রামে শনিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে এক সশস্ত্র হামলায় নারীসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তিনটি বসতঘর ভাঙচুর, লুটপাট ও অসংখ্য হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, হামলার নেতৃত্বে ছিলেন চরকালেখান ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলো খান এবং বিএনপি নেতা বাচ্চু খান। তাদের শতাধিক সহযোগী হাতবোমা, রামদা, লেজা ও লাঠিসোঁটা নিয়ে হামলায় অংশ নেন। হামলাকারীরা বাড়ির মধ্যে প্রবেশ করে ২৫–৩০টি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং সালাম মুন্সী ও তার পরিবারের সদস্যদের এলোপাথারি পিটিয়ে গুরুতর জখম করেন। চারজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে এবং বাকি আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুরে মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থলে এক আসামিকে আটক করার সময় তাকে ট্রলার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আহত সালাম মুন্সীর ছেলে রাজিব মুন্সী অভিযোগ করেন, হামলাকারীরা দীর্ঘদিন ধরে খেয়াঘাট ইজারা নিয়ে দখলমূলক কর্মকাণ্ড, যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায় এবং স্থানীয়দের ওপর সন্ত্রাস চালিয়ে আসছিল। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে রবিবার (২৯ মার্চ) ভোরে বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দূর্ঘটনা বাটাজোর এলাকায় ঘটে। নিহত ইতি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ভোর পাঁচটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করা হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, বরিশালগামী “গ্রীনভিউ” পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে। ওসি আরও বলেন, দুর্ঘটনায় অভিযুক্ত বাস জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে কৃষকের বসতঘরে আগুন লেগে তা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নারী ও দুই শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, কৃষক মোবারেক আলী হাওলাদারের বসতঘরে বজ্রপাত হলে বৈদ্যুতিক মিটার থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই পুরো ঘরটি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তার আগেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় ঘরের ভেতরে নামাজরত অবস্থায় ছিলেন গৃহকর্তার স্ত্রী সাহিদা বেগম। পাশেই ঘুমিয়ে থাকা নাতি আরিফা (৩) ও আরিশা (১) মশারিতে আগুন লাগায় দগ্ধ হয়। তাদের উদ্ধার করতে গিয়ে মা শারমিন বেগম (২৮)ও আহত হন। ঘটনায় ঘরে থাকা চাল-ডাল, প্রয়োজনীয় দলিলপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক। স্থানীয়রা জানান, আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে। তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনের সহায়তা কামনা করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।