বাংলাদেশ

মোরেলগঞ্জে বজ্রপাতে ঘর পুড়ে ছাই, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ

Icon
মোরেলগঞ্জ, বাগেরহাট
প্রকাশঃ মার্চ ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

 

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে কৃষকের বসতঘরে আগুন লেগে তা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নারী ও দুই শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, কৃষক মোবারেক আলী হাওলাদারের বসতঘরে বজ্রপাত হলে বৈদ্যুতিক মিটার থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই পুরো ঘরটি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তার আগেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

এ সময় ঘরের ভেতরে নামাজরত অবস্থায় ছিলেন গৃহকর্তার স্ত্রী সাহিদা বেগম। পাশেই ঘুমিয়ে থাকা নাতি আরিফা (৩) ও আরিশা (১) মশারিতে আগুন লাগায় দগ্ধ হয়। তাদের উদ্ধার করতে গিয়ে মা শারমিন বেগম (২৮)ও আহত হন।

ঘটনায় ঘরে থাকা চাল-ডাল, প্রয়োজনীয় দলিলপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক।

স্থানীয়রা জানান, আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে। তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
ফরিদপুরে তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ, পাম্প মালিককে জরিমানা

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজার এলাকায় একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪৫ মিনিটে কানাইপুর ইউনিয়নের হোসেন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। জানা যায়, পাম্পটিতে প্রায় ৭ হাজার লিটার পেট্রোল, ৬ হাজার ৫০০ লিটার অকটেন এবং ১৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ থাকলেও ভোক্তাদের কাছে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছিল। ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় পাম্প মালিককে জরিমানা করা হয় এবং দ্রুত জ্বালানি বিক্রি কার্যক্রম চালু করার নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।  

ফরিদপুর প্রতিনিধি> মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

মোরেলগঞ্জে বজ্রপাতে ঘর পুড়ে ছাই, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ

প্রতিকি ছবি

শ্যামনগরে মজুতকৃত ২০০ লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা

ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায়, ‘হিমালয় এক্সপ্রেস’কে ১০ হাজার টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি
হঠাৎ শিলাবৃষ্টি-ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত ও ঘরবাড়ি, ঘটনাস্থলে ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

  পঞ্চগড়ে শুক্রবার (২৭ মার্চ) রাত থেকে শুরু হওয়া শিলাবৃষ্টি ও তীব্র কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, বিদ্যুৎ ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বোদা ও দেবীগঞ্জ উপজেলার অনেকাংশে বিদ্যুতের খুঁটি ভেঙে গাছপালা উপড়ে পড়ায় রাত থেকে বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। স্থানীয়রা জানান, চন্দনবাড়ী, সাকোয়া, পাচপীর ইউনিয়নসহ দেবীগঞ্জের বেশ কিছু এলাকায় ঝড়ের তীব্রতায় বসতবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মরিচ, ভুট্টা, তরমুজ, শাকসবজি, লিচু ও আমের মুকুলের ক্ষতি হয়েছে। বোদার ভাসাইনগর এলাকার খসরু জানিয়েছেন, ঝড়ের কারণে তাদের ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে এবং ফলজ ও বনজ গাছের ক্ষতি লক্ষাধিক টাকার। শালশিরির এক দরিদ্র কৃষক বলেন, কয়েকদিন পর তোলা যাওয়া মরিচ ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়েছে। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং দ্রুত সরকারি সহায়তার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় এই ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। আগামী ১ এপ্রিল পর্যন্ত জেলায় ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।  

আমির খসরু লাবলু মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু, আহত দুই

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ধানক্ষেতে মিলল কিশোরের মরদেহ

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ডাম্প চালকসহ দুজনের আত্মহত্যা

ছবি: প্রতিনিধি
নোয়াখালীতে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে শনিবার (২৮ মার্চ) স্বেচ্ছাসেবী সংগঠন “স্বর্ণালী প্রভাত” এবং ইসলাম করীম ফাউন্ডেশন এর আয়োজনে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এলাকার নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৫০০-এর বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পান। পুরুষ রোগীদের চিকিৎসা প্রদান করেন নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ মোঃ আব্দুর রহীম, আর নারী রোগীদের সেবা দেন গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার বিবি তাহেরা সোনিয়া। ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার চেকিং, বিএমআই নির্ণয়সহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপত্র সরবরাহ করা হয়। ইসলাম করীম ফাউন্ডেশনের ফাউন্ডার ড. নুরুল করিম বলেন, “এই ক্যাম্প কেবল একটি স্বাস্থ্যসেবা কর্মসূচি নয়, বরং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিনিধি গাজী মোহাম্মদ আলমগীর, মোঃ আইয়ুব আলী, স্বর্ণালী প্রভাতের ফাউন্ডার সদস্য ইসরাত জাহান ফাহি, আব্দুল্লাহ আল সাওয়াল, আবু বকর সিদ্দিক, মোঃ আজগরসহ অন্যান্য সদস্যরা।

নোয়াখালী প্রতিনিধি> মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে কাশেম ফাউন্ডেশনের আয়োজনে চক্ষু শিবির

ছবি: সংগৃহীত

গভীর রাতে তেল সরবরাহ তদারকিতে বাঘাবাড়ী ডিপোতে জ্বালানিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে সেফটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

0 Comments