বাংলাদেশ

পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু, আহত দুই

Icon
আমির খসরু লাবলু
প্রকাশঃ মার্চ ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
পঞ্চগড় সদর উপজেলায় শনিবার (২৮ মার্চ) গভীর রাতে আকস্মিক ঝড়ে গাছ ভেঙে চাকাতি বালা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সদর ইউনিয়নের চানপাড়া এলাকায় রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৃদ্ধা নিজের ঘরে একাই ছিলেন, ঝড়ের তীব্রতায় ঘরের পাশে থাকা একটি বড় সড়কজিগা গাছ উপড়ে পড়ায় তিনি নিহত হন।
উল্লেখ্য, ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ারপাড়া এলাকায় ঝড়ে বসতঘরের উপরে পাশের চারতলা নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে ময়নুল ইসলাম (৫০) ও তার স্ত্রী খুকুমনী (৩৮) আহত হয়েছেন। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, হঠাৎ আসা ঝড় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। গাছ চাপায় এক গবাদি পশুও মারা গেছে। জেলার বিভিন্ন এলাকায় অনেক গাছ উপড়ে পড়েছে, বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুপুর পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে ফসলের উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।
নিহত বৃদ্ধার পরিবারের পাশে দাঁড়িয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ২০ হাজার টাকা নগদ সহ শুকনো খাবার ও চাল সহায়তা প্রদান করেছেন।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
মোরেলগঞ্জে বজ্রপাতে ঘর পুড়ে ছাই, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ

  বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে কৃষকের বসতঘরে আগুন লেগে তা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নারী ও দুই শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, কৃষক মোবারেক আলী হাওলাদারের বসতঘরে বজ্রপাত হলে বৈদ্যুতিক মিটার থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই পুরো ঘরটি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তার আগেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় ঘরের ভেতরে নামাজরত অবস্থায় ছিলেন গৃহকর্তার স্ত্রী সাহিদা বেগম। পাশেই ঘুমিয়ে থাকা নাতি আরিফা (৩) ও আরিশা (১) মশারিতে আগুন লাগায় দগ্ধ হয়। তাদের উদ্ধার করতে গিয়ে মা শারমিন বেগম (২৮)ও আহত হন। ঘটনায় ঘরে থাকা চাল-ডাল, প্রয়োজনীয় দলিলপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক। স্থানীয়রা জানান, আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে। তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনের সহায়তা কামনা করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

মোরেলগঞ্জ, বাগেরহাট মার্চ ২৮, ২০২৬ 0
প্রতিকি ছবি

শ্যামনগরে মজুতকৃত ২০০ লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা

ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায়, ‘হিমালয় এক্সপ্রেস’কে ১০ হাজার টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি

হঠাৎ শিলাবৃষ্টি-ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত ও ঘরবাড়ি, ঘটনাস্থলে ছুটে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু, আহত দুই

  পঞ্চগড় সদর উপজেলায় শনিবার (২৮ মার্চ) গভীর রাতে আকস্মিক ঝড়ে গাছ ভেঙে চাকাতি বালা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সদর ইউনিয়নের চানপাড়া এলাকায় রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৃদ্ধা নিজের ঘরে একাই ছিলেন, ঝড়ের তীব্রতায় ঘরের পাশে থাকা একটি বড় সড়কজিগা গাছ উপড়ে পড়ায় তিনি নিহত হন। উল্লেখ্য, ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ারপাড়া এলাকায় ঝড়ে বসতঘরের উপরে পাশের চারতলা নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে ময়নুল ইসলাম (৫০) ও তার স্ত্রী খুকুমনী (৩৮) আহত হয়েছেন। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, হঠাৎ আসা ঝড় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। গাছ চাপায় এক গবাদি পশুও মারা গেছে। জেলার বিভিন্ন এলাকায় অনেক গাছ উপড়ে পড়েছে, বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুপুর পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে ফসলের উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। নিহত বৃদ্ধার পরিবারের পাশে দাঁড়িয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ২০ হাজার টাকা নগদ সহ শুকনো খাবার ও চাল সহায়তা প্রদান করেছেন।

আমির খসরু লাবলু মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ধানক্ষেতে মিলল কিশোরের মরদেহ

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ডাম্প চালকসহ দুজনের আত্মহত্যা

ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে কাশেম ফাউন্ডেশনের আয়োজনে চক্ষু শিবির

  নীলফামারীতে শনিবার (২৮ মার্চ ২০২৬) মশিউর রহমান ডিগ্রী কলেজ প্রাঙ্গণে কাসেম ফাউন্ডেশন (মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর) আয়োজিত এবং এমটিবি ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চোখ পরীক্ষা, লেন্সসহ ছানি অপারেশন, নালী ও মাংস বৃদ্ধি সংক্রান্ত চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা গ্রহণ করেন। পরিসংখ্যান অনুযায়ী— •    ৪৭৮ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়  •    ১৮৮ জনের দৃষ্টি পরীক্ষা সম্পন্ন হয়  •    ৯০ জনের লেন্সসহ ছানি অপারেশন  •    ১৫ জনের নালী অপারেশন  •    ৭ জনের মাংস বৃদ্ধি চিকিৎসা  •    ১৪১ জনকে বিনামূল্যে ওষুধ  •    ১৫৫ জনকে চশমা বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভাপতিত্ব করেন মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতালের ডিজিএম মোঃ জাকির হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মুরাদ ইবনে হাফিজ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানা, সিনিয়র অর্গানাইজার মিজানুর রহমান এবং নাসিব নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল মোমিন। স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা প্রকাশ করেছেন।  

নীলফামারী প্রতিনিধি> মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

গভীর রাতে তেল সরবরাহ তদারকিতে বাঘাবাড়ী ডিপোতে জ্বালানিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে সেফটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

ছবি: প্রতিনিধি

বরিশালে নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

0 Comments