বাংলাদেশ

নীলফামারীতে ভোটারদের আস্থা ফেরাতে ডিআইজির গণসংযোগ

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নীলফামারীতে ভোটারদের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু করেছে পুলিশ প্রশাসন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ ভোটার যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য সরাসরি জনমুখী কার্যক্রম চালানো হচ্ছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢেলাপীর এলাকা থেকে শুরু করে জেলার হাট-বাজার ও জনবহুল এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন রংপুর রেঞ্জের ডিআইজি ড. আ. ক. ম. আকতারুজামান বসুনিয়া। তিনি ভোটারদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ শোনেন এবং তাদের উদ্বেগ নিরসনে পুলিশি প্রস্তুতি সম্পর্কে জানান।
ডিআইজি বসুনিয়া বলেন, “নির্বাচন একটি জাতীয় উৎসব। সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। বিশেষ করে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি এবং যেকোনো সহিংসতা মোকাবিলায় প্রস্তুত।”
নীলফামারী জেলা পুলিশ জানায়, ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহ চিহ্নিত করা হয়েছে এবং সেখানে টহল ও নজরদারি বাড়ানো হচ্ছে। ভোটের দিন বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলারও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশের এই পদক্ষেপে স্থানীয় ভোটাররা স্বস্তি প্রকাশ করেছেন।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
নীলফামারীতে ভোটারদের আস্থা ফেরাতে ডিআইজির গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নীলফামারীতে ভোটারদের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু করেছে পুলিশ প্রশাসন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ ভোটার যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য সরাসরি জনমুখী কার্যক্রম চালানো হচ্ছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢেলাপীর এলাকা থেকে শুরু করে জেলার হাট-বাজার ও জনবহুল এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন রংপুর রেঞ্জের ডিআইজি ড. আ. ক. ম. আকতারুজামান বসুনিয়া। তিনি ভোটারদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ শোনেন এবং তাদের উদ্বেগ নিরসনে পুলিশি প্রস্তুতি সম্পর্কে জানান। ডিআইজি বসুনিয়া বলেন, “নির্বাচন একটি জাতীয় উৎসব। সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। বিশেষ করে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি এবং যেকোনো সহিংসতা মোকাবিলায় প্রস্তুত।” নীলফামারী জেলা পুলিশ জানায়, ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহ চিহ্নিত করা হয়েছে এবং সেখানে টহল ও নজরদারি বাড়ানো হচ্ছে। ভোটের দিন বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলারও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশের এই পদক্ষেপে স্থানীয় ভোটাররা স্বস্তি প্রকাশ করেছেন।  

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ৯, ২০২৬ 0

সৈয়দপুর লায়ন্স কলেজের শিক্ষার্থী শাহারিয়া ফাহিমের গোল্ড অ্যাওয়ার্ড অর্জন

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া অনুষ্ঠিত

প্রতীকি ছবি

পঞ্চগড় তেঁতুলিয়ায় ট্রলির চাপায় শিশু নিহত

ছবি: প্রতিনিধি
সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজে সোমবার (৯ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক।     পিঠা মেলায় শিক্ষার্থীরা তেলপিঠা, দুধপিঠা, চিতাই, পাটিসাফটা, নোনাস, পুলি, ভাপা পিঠাসহ নানা ঐতিহ্যবাহী পিঠার আয়োজন করেন। আলোচনা সভায় কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল মুনতাকিম।  

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বাগেরহাটে শেষ মুহূর্তে জমে উঠেছে উৎসবমুখর নির্বাচন

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে ট্রেনের সাথে সিলিন্ডার বহনকারী অটো রিক্সার সংঘর্ষ

ধানের শীষের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে ৩০ প্রার্থীর প্রতিদ্বন্ধিতা

ছবি: প্রতিনিধি
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মহালছড়িতে যৌথ বাহিনীর টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহালছড়ি উপজেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে যৌথ বাহিনী বিশেষ টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন শুরু করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা অংশ নেন। টহলকালে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা এবং ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো বিশেষভাবে পরিদর্শন করা হয়। ভোটকেন্দ্রের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ঝুঁকি এবং শৃঙ্খলা রক্ষার প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।   জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ভোটের আগের দিন, ভোটের দিন এবং ভোট পরবর্তী সময় পর্যন্ত টহল কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা রাখা হয়েছে। নির্বাচনী অপরাধ, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। স্থানীয়রা জানান, যৌথ বাহিনীর এই তৎপরতায় ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং নির্বাচনী পরিবেশ নিরাপদ ও বিশ্বাসযোগ্য হবে।  

মহালছড়ি প্রতিনিধি> ফেব্রুয়ারি ৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে নির্বাচনী প্রস্তুতি জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের বিশেষ ব্রিফিং

ছবি: প্রতিনিধি

আশা এনজিওর উদ্দ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

গাজীপুরে খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় তামিম ইকবাল ও এম. মঞ্জুরুল করিম রনির

0 Comments