অপরাধ

চোরের হামলায় গরুর মালিকসহ আহত ১২

Icon
তানিয়া আক্তার
প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে সংঘবদ্ধ চোরচক্রের হামলায় আনোয়ার হোসেনসহ ১২ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) আদারভিটা ইউনিয়নের চর ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সরিষাবাড়ীর মনসুরনগর ইউনিয়নের আনোয়ার হোসেনের গোয়ালঘর থেকে দুটি ষাঁড় গরু চুরি হয়। খোঁজাখুঁজির পর একটি গরু ফসলি জমিতে পাওয়া গেলেও অন্যটি আব্দুল খালেকের বাড়িতে পাওয়া যায়। বুধবার সকালে আনোয়ার হোসেন স্থানীয়দের সঙ্গে গরু উদ্ধারে গেলে চোরচক্রের সদস্যরা প্রধান ফটক বন্ধ করে হামলা চালান। দেশীয় ধারালো অস্ত্র ও ইট-পাটকেল নিক্ষেপে ১২ জন আহত হন।
আহতদের মধ্যে আনোয়ার হোসেন (৫০), জুলফিকার (১৯), রনি মিয়া (৪৪), শিপন মিয়া (৪২) ও আরও ৮ জন রয়েছেন। স্থানীয়রা ও ইউপি সদস্য বেলাল হোসেন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদে বাড়িতে পৌঁছে দেন।
মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাটি তাঁর জানা আছে, তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

 

ছবি: প্রতিনিধি
ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২

  বাগেরহাটের ফকিরহাটে কাঁচামাল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার পিলজংগ ইউনিয়নের সুখদাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত কাঁচামাল ব্যবসায়ী আকবর হোসেন (২৩)কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রামপাল উপজেলার শিবনগর এলাকার আ. রাজ্জাকের ছেলে। হামলায় আ. রাজ্জাকও আহত হয়েছেন। আটককৃতরা হলেন রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকার মৃত এসকান শেখের ছেলে মিজানুর রহমান শেখ সুমন (৩৬) ও চাকুশ্রী এলাকার ওমর ফারুকের ছেলে মেহেদী হাসান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আ. রাজ্জাক ও তার ছেলে আকবর হোসেন ভ্যানযোগে খুলনায় কাঁচামাল আনতে যাচ্ছিলেন। পথে সুখদাড়া এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলে আসা ৩-৪ জনের একটি ছিনতাইকারী দল তাদের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়। বাধা দিলে আকবর হোসেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার কাছ থেকে প্রায় ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় আকবর হোসেনের বাবা দুই ছিনতাইকারীকে ধরে ফেলেন। এতে তারা মোটরসাইকেল থেকে পড়ে গেলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে অপর সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হলেও ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি। আহতের বড় ভাই আলীশাহ শেখ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আটক দুইজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

ফকিরহাট প্রতিনিধি এপ্রিল ২১, ২০২৬ 0

শেরপুরে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

এক রাতেই গলা কেটে ৭ জনকে হত্যা

টেকনাফের গহীন পাহাড় থেকে ৩ মরদেহ উদ্ধার

ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলায় ৫ জন গ্রেফতার

রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর ছুরিকাঘাতের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সোমবার বিকেলে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল-এর উপপরিচালক ডা. আহমেদ হোসেন বাসায় ফেরার পথে অজ্ঞাত হামলাকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন গলিতে দুই থেকে তিনজন দুর্বৃত্ত তার ডান হাত ও পিঠে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তে রয়েছে এবং সংশ্লিষ্ট থানার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরকেও অবহিত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং হামলাকারীদের শনাক্তে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২১, ২০২৬ 0

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

ছবি: প্রতিনিধি

মেঘনায় জব্দকৃত রেনু অবমুক্ত, ৩৫ জেলেকে জরিমানা

প্রতিকি ছবি

নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ছবি: প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলায় ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ আটক ৪

  নোয়াখালীর সদর উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি মো. মহিনউদ্দিন। পুলিশ জানায়, অভিযানে চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট এলাকার একটি অয়েল স্টোর থেকে ১৪০০ লিটার ডিজেল এবং একটি ভাউচার গাড়ি জব্দ করা হয়। আটকরা হলেন—মো. রাশেদ (৩৮), মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধার করা হয়। ওসি মো. মহিনউদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

নোয়াখালী প্রতিনিধি> এপ্রিল ১৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে গভীর রাতে আসামির ঘরে ঢুকে এএসআই আটক, গণপিটুনির পর উদ্ধার

ছবি: প্রতিনিধি

জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা প্রতারণা, চক্রের ৩ সদস্য গ্রেফতার

0 Comments