অপরাধ

সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারীর উপর হামলা, থানায় মামলা, গ্রেপ্তার ১

Icon
তন্ময় সাহা
প্রকাশঃ মার্চ ২, ২০২৬

নরসিংদী রায়পুরায় সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুর রহমান ও তার সাথে থাকা লোকজনের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রকৌশলীসহ আহত হয়েছে অন্তত ৩ জন। 
সোমবার (২ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে তিনটার সময় উপজেলার মির্জাপুর ইউনিয়নের নীলকুঠি মেশিনঘর এলাকায় এ ঘটনা ঘটে। পরে সরকারি প্রকৌশলী মোঃ সাইফুর রহমান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামি করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মামলার এজারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় অভিযুক্তরা হলেন, মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামাপাড়া মেশিনঘর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে ফায়েজ উদ্দিন (৫৬), আফিল উদ্দিন (৫০), রাফি উদ্দিন (৪৮)। 
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কে পল্লী বিদ্যুতের খুঁটি বসানোর কাজ করার সময় লাইনম্যান সোহেলকে হুমকি প্রদান করে অভিযুক্তরা। পরে পল্লী বিদ্যুতের ঠিকাদার জাফর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমানকে অবগত করলে ঘটনাস্থলে যান মো. সাইফুর রহমান। সেখানে যাওয়া মাত্রই প্রকৌশলীর ড্রাইভার মোহাম্মদ বাচ্চু মিয়ার উপর অতর্কিত হামলা করে অভিযুক্তরা। পরে এক পর্যায়ে অভিযুক্ত আফিল উদ্দিন তার হাতে থাকার লোহার রড দিয়ে প্রকৌশলী সাইফুর রহমানের মাথায় সজোরে আঘাত করে হেলমেট ভেঙ্গে ফেলে। এ সময় তাকে বাঁচাতে ড্রাইভার সহ অন্যান্য কর্মীরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। একই সাথে তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে সেখান থেকে ফিরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা শেষে থানা একটি মামলা দায়ের করেন। 
পল্লী বিদ্যুতের লাইনম্যান সোহেল জানিয়েছেন, দুপুরে ঘটনাস্থলে আমরা গিয়ে কাজ করতে থাকলে অভিযুক্তরা আমাদের সাথে কথা কাটাকাটি করে। একপর্যায়ে আমার গলায় তারা দা ধরে। সেখানে শুধুমাত্র তারা তিন ভাই আমাদের উপর আক্রমণ চালায়। 
তাদের অভিযোগ রাস্তা করার জন্য সরকার তাদের কাছে যে জায়গা নিয়েছে সে জায়গার মূল্য তারা পায়নি ফলে তারা সেখানে আমাদেরকে কাজ করতে দিবে না। যদি আমরা সেখানে কাজ করি তারা আমাদেরকে মারধোর ও মেরে ফেলার পর্যন্ত হুমকি দেয়। তবে আমরা যতদূর জানি তাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। সে টাকায় তারা অন্যত্র বাড়ির কাজও করছে।
ভিডিও বক্তব্যতে নিজের ব্যক্তিগত সমস্যা রয়েছে জানিয়ে অডিও বক্তব্য দিয়েছেন হামলায় আহত সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো: সাইফুর রহমান। তিনি বলেন, বিদ্যুতের লোকজন সেখানে কাজ করতে গেলে প্রথমে তারা (অভিযুক্তরা) তাদের উপর আক্রমণ করে। পরে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পল্লী বিদ্যুতের লোকজনের সাথে কথা বলা অবস্থায় তারা আমার এবং আমার ড্রাইভার এর উপর আক্রমণ চালায়। পরবর্তীতে আমি সেখান থেকে ফিরে রায়পুরার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করি। 
রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সন্ধ্যায় মাহমুদাবাদ থেকে মামলার এজারভুক্ত ২ নাম্বার আসামি মোঃ আফিল উদ্দিন গ্রেপ্তার হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ছবি: প্রতিনিধি
ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২

  বাগেরহাটের ফকিরহাটে কাঁচামাল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার পিলজংগ ইউনিয়নের সুখদাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত কাঁচামাল ব্যবসায়ী আকবর হোসেন (২৩)কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রামপাল উপজেলার শিবনগর এলাকার আ. রাজ্জাকের ছেলে। হামলায় আ. রাজ্জাকও আহত হয়েছেন। আটককৃতরা হলেন রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকার মৃত এসকান শেখের ছেলে মিজানুর রহমান শেখ সুমন (৩৬) ও চাকুশ্রী এলাকার ওমর ফারুকের ছেলে মেহেদী হাসান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আ. রাজ্জাক ও তার ছেলে আকবর হোসেন ভ্যানযোগে খুলনায় কাঁচামাল আনতে যাচ্ছিলেন। পথে সুখদাড়া এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলে আসা ৩-৪ জনের একটি ছিনতাইকারী দল তাদের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়। বাধা দিলে আকবর হোসেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার কাছ থেকে প্রায় ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় আকবর হোসেনের বাবা দুই ছিনতাইকারীকে ধরে ফেলেন। এতে তারা মোটরসাইকেল থেকে পড়ে গেলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে অপর সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হলেও ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি। আহতের বড় ভাই আলীশাহ শেখ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আটক দুইজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

ফকিরহাট প্রতিনিধি এপ্রিল ২১, ২০২৬ 0

শেরপুরে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

এক রাতেই গলা কেটে ৭ জনকে হত্যা

টেকনাফের গহীন পাহাড় থেকে ৩ মরদেহ উদ্ধার

ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলায় ৫ জন গ্রেফতার

রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর ছুরিকাঘাতের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সোমবার বিকেলে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল-এর উপপরিচালক ডা. আহমেদ হোসেন বাসায় ফেরার পথে অজ্ঞাত হামলাকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন গলিতে দুই থেকে তিনজন দুর্বৃত্ত তার ডান হাত ও পিঠে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তে রয়েছে এবং সংশ্লিষ্ট থানার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরকেও অবহিত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং হামলাকারীদের শনাক্তে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২১, ২০২৬ 0

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

ছবি: প্রতিনিধি

মেঘনায় জব্দকৃত রেনু অবমুক্ত, ৩৫ জেলেকে জরিমানা

প্রতিকি ছবি

নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ছবি: প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলায় ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ আটক ৪

  নোয়াখালীর সদর উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি মো. মহিনউদ্দিন। পুলিশ জানায়, অভিযানে চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট এলাকার একটি অয়েল স্টোর থেকে ১৪০০ লিটার ডিজেল এবং একটি ভাউচার গাড়ি জব্দ করা হয়। আটকরা হলেন—মো. রাশেদ (৩৮), মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধার করা হয়। ওসি মো. মহিনউদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

নোয়াখালী প্রতিনিধি> এপ্রিল ১৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে গভীর রাতে আসামির ঘরে ঢুকে এএসআই আটক, গণপিটুনির পর উদ্ধার

ছবি: প্রতিনিধি

জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা প্রতারণা, চক্রের ৩ সদস্য গ্রেফতার

0 Comments