অপরাধ

সুন্দরবনে কোস্ট গার্ডের সফল সাঁড়াশি অভিযানে বনদস্যু আটক

Icon
বাগেরহাট
প্রকাশঃ মার্চ ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

সুন্দরবনে কোস্টগার্ড পশ্চিম জোন মঙ্গলবার (৩ মার্চ) ভোরে কয়রা উপজেলার নারায়ণপুর এলাকা থেকে কুখ্যাত বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আফজাল সরদার (৩২)কে আটক করেছে। আফজাল খুলনার কয়রা উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ডের নেভিগেশন কর্মকর্তা লেঃ কমান্ডার জামিলুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বাহিনীর কিছু সদস্য পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার জন্য কোস্টগার্ড, নলিয়ান আউটপোস্ট, স্টেশন কয়রা এবং পুলিশের যৌথ বিশেষ অভিযান পরিচালনা করে আফজালকে আটক করে।
আটককালে তার কাছ থেকে ১টি শটগান, ১টি একনলা বন্দুক, ২১ রাউন্ড কার্তুজ এবং ১টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। আফজাল দীর্ঘদিন ধরে ডাকাতি ও অস্ত্র-গোলাবারুদের সরবরাহে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় অন্তত পাঁচটি মামলা রয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে এবং জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছবি: প্রতিনিধি
সুন্দরবনে কোস্ট গার্ডের সফল সাঁড়াশি অভিযানে বনদস্যু আটক

সুন্দরবনে কোস্টগার্ড পশ্চিম জোন মঙ্গলবার (৩ মার্চ) ভোরে কয়রা উপজেলার নারায়ণপুর এলাকা থেকে কুখ্যাত বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আফজাল সরদার (৩২)কে আটক করেছে। আফজাল খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। কোস্টগার্ডের নেভিগেশন কর্মকর্তা লেঃ কমান্ডার জামিলুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বাহিনীর কিছু সদস্য পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার জন্য কোস্টগার্ড, নলিয়ান আউটপোস্ট, স্টেশন কয়রা এবং পুলিশের যৌথ বিশেষ অভিযান পরিচালনা করে আফজালকে আটক করে। আটককালে তার কাছ থেকে ১টি শটগান, ১টি একনলা বন্দুক, ২১ রাউন্ড কার্তুজ এবং ১টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। আফজাল দীর্ঘদিন ধরে ডাকাতি ও অস্ত্র-গোলাবারুদের সরবরাহে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় অন্তত পাঁচটি মামলা রয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে এবং জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাগেরহাট মার্চ ৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

জলঢাকায় নকল ঔষধ সরবরাহ, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদন্ড

সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারীর উপর হামলা, থানায় মামলা, গ্রেপ্তার ১

ছবি: প্রতিনিধি

নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি নূরা গ্রেফতার

ছবি: সংগৃহীত
ঈশ্বরদীতে দাদিকে কুপিয়ে হত্যা, নাতনিকে অপহরণ ও ধর্ষণ শেষে খুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় এক নৃশংস দ্বৈত হত্যাকাণ্ডে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এলাকা থেকে পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা টিনশেড বসতবাড়িতে প্রবেশ করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নাতনিকে অপহরণের চেষ্টায় বাধা দেওয়ায় দাদিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে মরদেহ নিকটবর্তী গম ও সরিষা ক্ষেতে ফেলে রাখা হয়। সকালে বাড়ির আঙিনা ও ক্ষেত থেকে পৃথকভাবে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা প্রতিনিধি> ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0

গাজীপুরে সাবেক স্ত্রীকে হত্যার ২৪ ঘন্টায় অভিযুক্ত গ্রেফতার

নরসিংদীর মাধবদীতে কিশোরীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেফতার ৪

ভোলায় তরুণীর নগ্ন ভিডিও ধারণ ও ধর্ষণের চেষ্টায় গ্রেফতার লম্পট সবুজ

ছবি: প্রতিনিধি
চোরের হামলায় গরুর মালিকসহ আহত ১২

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে সংঘবদ্ধ চোরচক্রের হামলায় আনোয়ার হোসেনসহ ১২ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) আদারভিটা ইউনিয়নের চর ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সরিষাবাড়ীর মনসুরনগর ইউনিয়নের আনোয়ার হোসেনের গোয়ালঘর থেকে দুটি ষাঁড় গরু চুরি হয়। খোঁজাখুঁজির পর একটি গরু ফসলি জমিতে পাওয়া গেলেও অন্যটি আব্দুল খালেকের বাড়িতে পাওয়া যায়। বুধবার সকালে আনোয়ার হোসেন স্থানীয়দের সঙ্গে গরু উদ্ধারে গেলে চোরচক্রের সদস্যরা প্রধান ফটক বন্ধ করে হামলা চালান। দেশীয় ধারালো অস্ত্র ও ইট-পাটকেল নিক্ষেপে ১২ জন আহত হন। আহতদের মধ্যে আনোয়ার হোসেন (৫০), জুলফিকার (১৯), রনি মিয়া (৪৪), শিপন মিয়া (৪২) ও আরও ৮ জন রয়েছেন। স্থানীয়রা ও ইউপি সদস্য বেলাল হোসেন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদে বাড়িতে পৌঁছে দেন। মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাটি তাঁর জানা আছে, তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।  

তানিয়া আক্তার ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0

বন্দর এলাকায় ছেলেকে রক্ষা করতে গিয়ে বাবার মৃত্যু

দিনদুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

0 Comments