বাংলাদেশ

গুপ্তধন মনে করে বাড়িতে আনলেন গ্রেনেড

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ৪, ২০২৬

নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় বিলের পানিতে মাছ ধরতে গিয়ে এক নারী গ্রেনেড সদৃশ একটি বিস্ফোরক বস্তু উদ্ধার করেছেন। পরে সেটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার দিগাকান্দি এলাকার দুয়ার বিলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন শিশু বিলে মাছ ধরতে গেলে তাদের আনতে পানিতে নামেন শিখা বেগম। এ সময় তার পায়ে শক্ত ধাতব বস্তু অনুভূত হলে সেটি তুলে নেন। প্রাথমিকভাবে তিনি বস্তুটিকে মূল্যবান ধাতু বা গুপ্তধন মনে করে বাড়িতে নিয়ে যান।
পরে এলাকাবাসীর সন্দেহ হলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেয়।
শিখা বেগম জানান, তিনি বস্তুটির প্রকৃতি সম্পর্কে অবগত ছিলেন না এবং ধাতব বস্তু ভেবে বাড়িতে নিয়ে এসেছিলেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে অবহিত করা হয়েছে। বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রাণনাশের হুমকি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মো. জাওয়াদুল হক দাবি করেছেন, নিয়মবহির্ভূত চাপ ও ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করার পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত “প্রকল্পে ৯ শতাংশ ঘুষ দাবি” অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বুধবার (০৪ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, গত ২৪ ডিসেম্বর ২০২৫ থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ, কল ও ভয়েস মেসেজের মাধ্যমে তাকে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভয়ভীতি দেখানো হয়েছে। শারীরিক লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির ডিজিটাল প্রমাণ সংরক্ষিত এবং বিষয়টি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে জানানো হয়েছে। তিনি বলেন, অভিযোগকারী প্রতিষ্ঠান ‘জেনিথ করপোরেশন’ ও ‘তাবাসসুম এন্টারপ্রাইজ’ বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকল্পের টেন্ডারে অংশ নেয়নি। তাতে ঘুষ দাবির অভিযোগ যুক্তিসঙ্গত নয়। উপাচার্য আরও জানান, টেন্ডার প্রক্রিয়ায় সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) অনুযায়ী অনিয়ম চাপানো হচ্ছিল, যা তিনি মানেননি। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কিছু মহল সংবাদমাধ্যম ব্যবহার করে তাকে পদচ্যুত করার চেষ্টা করছে, যাতে নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা দেওয়া যায়। তবে প্রশাসন নীতিগত অবস্থান থেকে সরে আসবে না। চলমান মেগা প্রকল্প স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে এবং অপপ্রচার ও হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, জেনিথ কর্পোরেশনের মালিক আতাউর রহমান টিপুর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

রাজশাহী মার্চ ৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

যে পরিবারের সবাই প্রতিবন্ধি

গুপ্তধন মনে করে বাড়িতে আনলেন গ্রেনেড

লৌহজংয়ে গণপিটুনিতে দুই চোর নিহত

ছবি: প্রতিনিধি
খুন,নারী ও শিশু ধর্ষন, অপহরন, নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরাতে মৌন প্রতিবাদ

সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবে সভাপতি সামিউল আযম মনির-এর ওপর ঢুকে হামলার ঘটনায় সংশ্লিষ্ট চার যুবদল নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন: •    সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙুর •    যুগ্ম আহবায়ক হাফিজ আল আসাদ •    বাবলুর রহমান •    মুন্সিগঞ্জ ইউনিয়ন সদস্য আব্দুর রহিম তাদের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া। এ ঘটনায় প্রতিবাদে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।   •    সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজন করে নিউ মার্কেট মোড়ে মানববন্ধন, সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম। বক্তারা ছিলেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, আসাদুজ্জামান, দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমনসহ অনেকে। •    শ্যামনগর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক মনিরের প্রতি সহানুভূতি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। বক্তারা বলেন, নদী থেকে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের পর হামলা চালানো হয়েছে। এটি মেনে নেওয়া যায় না। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদুর রহমান জানান, হামলায় জড়িত বাবলুর রহমান ও আব্দুর রহমান গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।  

সাতক্ষীরা মার্চ ৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

শ্যামনগর প্রেসক্লাবে হামলার ঘটনায় যুবদলের ৪ নেতা বহিষ্কার, সাংবাদিকহামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

ডোমার সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে বিজিবির হাতে তিন শিশু আটক

ছবি: প্রতিনিধি

গুণীজন সম্মাননা পেল সাংবাদিক সুখেন্দু এদবর সহ ১০ জন গুণী ব্যক্তি

চুরির অভিযোগে মারধরের পর অপমানে বিষপান, প্রাণ হারালেন অটোচালক

পিরোজপুরের নেছারাবাদে চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মারধরের পর আব্দুল্লাহ আল মামুন সবুজ (৩৩) নামের এক অটোচালক বিষপান করে আত্মহত্যা করেছেন। সোমবার (২ মার্চ) রাতে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সবুজ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বালিয়ারী গ্রামের স্থানীয় ও অটোরিকশা চালক ছিলেন। পরিবারের অভিযোগ, রোববার (২ মার্চ) তাকে দুই দোকান থেকে চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদে ডেকে আনা হয় এবং বেদম মারধর করা হয়। বাড়িতে ফেরার পর মানসিক লজ্জায় সবুজ বিষ পান করেন। স্ত্রী সুমি বেগম বলেন, তার স্বামী চোর নয়, মিথ্যা অভিযোগ চাপিয়ে তাকে মারধর করা হয়েছে। ওয়ার্ড চৌকিদার ও ইউনিয়ন পরিষদের পক্ষ দাবি করেছেন, সবুজ স্বেচ্ছায় চুরির কথা স্বীকার করেছিলেন। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান জানিয়েছেন, বিষপানের বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, নিহতের পরিবার দায়িত্বশীলদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০২৬ 0

বাহুবলে এমপি স্ত্রীর ‘প্রধান অতিথি’ বিতর্কে ইউএনও-সহ কর্মকর্তাদের বদলি

মোরেলগঞ্জে ইউরিয়া সারের বস্তায় সাড়ে ৯ কেজি কম, কৃষক ক্ষুব্ধ

গলাকাটা অবস্থায় ইকোপার্কে হাঁটা সেই শিশুকে আর বাঁচানো গেল না

0 Comments