নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুড়াকুটি ঠিকরীপাড়া গ্রামে একটি পরিবারে তিন সদস্যই প্রতিবন্ধী। সংসারের হাল ধরার মতো কেউ না থাকায় তারা চরম দুর্দশায় মানবেতর জীবনযাপন করছেন।
পরিবারের একমাত্র পুরুষ আজহারুল ইসলাম (৩২) ১০ বছর বয়সে বিরল রোগে আক্রান্ত হন। ধীরে ধীরে তার পা দুটি চিকন হয়ে জোড়া লেগে যায়, ফলে বসতেও পারেন না। তার নাওয়া-খাওয়া, শৌচ ও দৈনন্দিন কাজ সবই করতে হয় মা জেন্নাতুন (৭০) এবং বড় বোন আতরা বানু (৪৫)-কে। এই দুইজনই শ্রবণ প্রতিবন্ধী। বড় বোন আতরা বানুর মানসিক সমস্যা থাকায় সংসারের ভার আরও বেড়ে গেছে।
বাস্তুভিটা ছাড়া পরিবারের কাছে মাত্র ১৫ শতক ফসলি জমি আছে। এতে সামান্য ফসল ফললেও সংসারের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। পরিবারটি মাঝে-মধ্যেই আত্মীয়স্বজনের সহায়তা নিয়ে কিছুটা চাল-ডাল ও অর্থ পায়। পরিবারের আর্থিক অবস্থা এতোটাই দুর্বল যে, আজহারুলের বড় ভাই বাহাদুর আলী, যিনি ১৫ বছর আগে একই বিরল রোগে আক্রান্ত হয়ে মারা যান, চিকিৎসার ব্যয় সামলাতে পারিনি।
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আজহারুলকে ২০০৯ সালের জুলাই থেকে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়। প্রতি তিন মাসে তিনি দুই হাজার সাত শত টাকা ভাতা পান। তবে তার মা ও বোন এখনও কোনো ভাতার আওতায় আসেননি।
আজহারুল জানান, নিয়মিত জ্বর, পা ফুলে যাওয়া ও অন্যান্য শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছেন। অনেক সময় টাকার অভাবে ঔষধ নিতে পারেন না, ফলে পা স্বাভাবিক হতে সময় লাগে। তিনি বলেন, “আমাদের মতো পরিবারের ওপর এমন অভিশাপ যেন কখনো নেমে না আসে। শারীরিক প্রতিবন্ধিতাকে মেনে নিয়েছি, কিন্তু সংসারের জীবিকা নিয়ে সীমাহীন দুশ্চিন্তায় আছি। আগামী দিনগুলোতে কিভাবে জীবিকা নির্বাহ করব, তা নিয়ে ভাবি।”
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আবেদন করলে পরিবারের বাকি দুই সদস্যকেও অস্বচ্ছল প্রতিবন্ধীর তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব। এর ফলে তারা ভাতা এবং অন্যান্য সহায়তার সুবিধা পেতে পারবে।
ভুক্তভোগীদের টানা আন্দোলন এবং দুর্নীতির ভয়াবহ সব অভিযোগের মুখে অবশেষে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগমকে বদলি করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নরসিংদী থেকে সরিয়ে অন্য দপ্তরে পদায়ন করা হয়। দুর্নীতির ‘পার্সেন্টেজ’ ও কোটি টাকার বাণিজ্য আন্দোলনকারীদের অভিযোগ, মাহমুদা বেগমের দুর্নীতির জাল ছিল অত্যন্ত বিস্তৃত। স্থানীয়দের দাবি, ভূমি সংক্রান্ত ফাইল ছাড়াতে তাকে নির্দিষ্ট হারে 'পার্সেন্টেজ' দিতে হতো। কোটি কোটি টাকার এই ঘুস বাণিজ্যের কারণে সাধারণ সেবাগ্রহীতারা দিশেহারা হয়ে পড়েছিলেন। তার বিরুদ্ধে ওঠা প্রধান অভিযোগগুলো হলো : • ঘুষ ও পার্সেন্টেজ বাণিজ্য: প্রতিটি গুরুত্বপূর্ণ নথিপত্র সই করার বিনিময়ে বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ। • কোটি টাকার সম্পদ : নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীরা দাবি করেছেন, ক্ষমতার অপব্যবহার করে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। • অসহযোগিতা ও হয়রানি : ভূমি সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে মাসের পর মাস ঘুরিয়ে হয়রানি করা। • অপেশাদার আচরণ : সেবাগ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার এবং গুরুত্বপূর্ণ নথি দীর্ঘদিন আটকে রাখা। উত্তাল নরসিংদী ও মন্ত্রণালয়ের পদক্ষেপ গত কয়েকদিন ধরেই মাহমুদা বেগমের পদত্যাগ ও শাস্তির দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছিলেন ভুক্তভোগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এসব অনিয়মের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে। প্রশাসনিক কাজের গতিশীলতা ফেরাতে এবং উদ্ভূত জনরোষ নিয়ন্ত্রণে রাখতে আজ জরুরি ভিত্তিতে এই বদলির আদেশ জারি করা হয়। তবে আন্দোলনকারীরা দাবি করেছেন, কেবল বদলি নয়, তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী প্রায় ১ লাখ ৩৬ হাজার শিশু হাম-রুবেলা টিকা পাবে। ১১ দিনব্যাপী এ জাতীয় টিকাদান ক্যাম্পেইন চলবে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। তিনি জানান, জেলার ৩টি পৌরসভা ও ৫টি উপজেলায় মোট ১ হাজার ১০৯টি টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, টিকাদান কার্যক্রম আগামীকাল সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় সদর উপজেলার শিংপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। কর্তৃপক্ষ জানায়, টিকা গ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক।
নীলফামারীর ডোমারে ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে ডোমার রেলগেট মোড়ে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, ইজারাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ডোমারের শান্ত পরিবেশ নষ্ট করতে চাঁদাবাজি ও সহিংসতার পথ বেছে নিয়েছে। তারা পৌরসভার বৈধ টোল আদায়ে নিয়োজিত ইজারাদারদের ওপর হামলা চালাচ্ছে এবং সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী, অবৈধভাবে চাঁদা আদায় এবং টোল সংগ্রহে বাধা সৃষ্টি করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। বক্তারা বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে বৈধ টোল আদায় অব্যাহত রাখা জরুরি, কারণ ইজারাদাররা নির্ধারিত অর্থের বিনিময়ে সরকারিভাবে ইজারা গ্রহণ করেছেন। এদিকে, গতকাল অটো ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান থেকে টোল আদায়ের প্রতিবাদে চালকরা সড়ক অবরোধ করলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় টোল আদায়কারীদের একজন গণপিটুনির শিকার হন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের আশ্বাসে প্রায় ছয় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।