বাংলাদেশ

খড়ের ধোঁয়ায় অন্ধকার সড়ক, দুই বাসের সংঘর্ষে হতাহত ৯

Icon
চট্টগ্রাম প্রতিনিধি>
প্রকাশঃ মার্চ ১৮, ২০২৬

চট্টগ্রামের পটিয়া উপজেলায় খড় পোড়ানোর ধোঁয়ায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত আটজন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের জলুরদিঘী পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাঁশি মোহন দাশ (৫০) লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে খড় পোড়ানোর ফলে সৃষ্ট ঘন ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়, ফলে যানবাহনের দৃশ্যমানতা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এ অবস্থায় ঈগল পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। একই সময়ে মারসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় একজন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত

  “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবনরক্ষায় নার্সদের ক্ষমতায়ন জরুরি” প্রতিপাদ্যে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। মঙ্গলবার (১১ মে) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে নার্সিং কর্মকর্তা ও পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার তত্ত্বাবধানে আয়োজিত র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছা: আমেনা খাতুন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা। বক্তারা বলেন, নার্সরা স্বাস্থ্যসেবার মেরুদণ্ড হিসেবে দিনরাত নিরলসভাবে কাজ করছেন, কিন্তু অনেক সময় তাদের নিরাপত্তা ও মর্যাদা ঝুঁকির মুখে পড়ে। এ অবস্থায় নার্সদের ক্ষমতায়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত সুবিধা বৃদ্ধির জন্য সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে তারা মত দেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী পালিত এ দিবসে নার্সদের ভূমিকা আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করার আহ্বানই এবারের মূল বার্তা হিসেবে উঠে আসে।  

আমির খসরু লাবলু মে ১২, ২০২৬ 0

বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় বসল ছেলে

মায়ের সঙ্গে কারাগারে দুধের শিশু, জেলগেটে অপেক্ষায় ২ সন্তান

চুরি করতে গিয়ে গ্রিলে আটকে যুবকের আকুতি, ‘স্যার বের হতে পারছি না

সৈয়দপুরে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে সড়ক নির্মাণের কাজ!

    নীলফামারীর সৈয়দপুর শহরে দীর্ঘদিনের দাবির পর তামান্না মোড় থেকে ওয়াপদা পর্যন্ত জরাজীর্ণ সড়কের নির্মাণকাজ শুরু হয়েছে। তবে সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই কাজ চলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে ২০২৫ সালের ২৫ নভেম্বর থেকে তামান্না মোড়–ওয়াপদা এবং মদিনা মোড়–বসুনিয়া মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়ক নির্মাণ চলছে। কাজটি করছে রংপুরের সাম্মি বিল্ডার্স। সরেজমিনে দেখা যায়, সড়কের একাধিক অংশে ১৫টির বেশি বৈদ্যুতিক খুঁটি এখনো সরানো হয়নি। এতে নির্মাণাধীন সড়ক দিয়ে যানবাহন ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা অভিযোগ করেন, বারবার অনুরোধ করা হলেও খুঁটি সরানো হয়নি, যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। তাদের দাবি, সড়ক নির্মাণের আগেই খুঁটিগুলো অপসারণ করা উচিত ছিল। পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, নেসকোকে খুঁটি সরানোর বিষয়ে জানানো হয়েছে এবং আগামী ১৫–২০ দিনের মধ্যে এগুলো সরিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে নেসকো নির্বাহী প্রকৌশলী সেলিম হোসেন বলেন, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আবেদন পাওয়া যায়নি। আবেদন পেলে জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দপুর, নীলফামারী মে ১১, ২০২৬ 0

ঢাকা থেকে ট্রেনে করে বন্ধুর সঙ্গে ঘুরতে এসে মেঘনায় ডুবে কলেজছাত্র নিখোঁজ

ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শাটডাউন কর্মসূচি

ছবি: প্রতিনিধি

আগামী এক মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্য মন্ত্রী

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের মানববন্ধন

  ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার, মানহানিকর ভিডিও প্রচার ও হয়রানির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সৈয়দপুর মডেল ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহের আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক। বক্তারা বলেন, ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ সম্প্রতি তাদের বিরুদ্ধে অপপ্রচার, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রচার এবং ‘দালাল’ আখ্যা দিয়ে হেয় করার চেষ্টা চলছে, যা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তারা আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ এলাকায় কয়েকজন প্রতিনিধিকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ উঠেছে, যা পেশাজীবীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বক্তারা দাবি করেন, ওষুধ প্রতিনিধিরা চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা জরুরি। কর্মসূচি থেকে অপপ্রচার বন্ধ, মানহানিকর বক্তব্য ও ভিডিও অপসারণ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভবিষ্যতে হয়রানি বন্ধের দাবি জানানো হয়।  

সৈয়দপুর, নীলফামারী মে ১১, ২০২৬ 0

আজ রাজধানীসহ যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

৪৮ ঘণ্টায় লঘুচাপের সম্ভাবনা, নতুন সতর্কবার্তা জারি

দেশজুড়ে হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

0 Comments