জাতীয়

ফ্যাসিস্ট সরকারের ‘দুর্নীতির আর স্বজনপ্রীতির‘ কারণেই গ্রামাঞ্চলের রাস্তার উন্নয়ন হয়নি: মির্জা ফখরুল

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ২৯, ২০২৬

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে জানিয়েছেন, গ্রামাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন বিগত সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে দীর্ঘদিন পেছিয়েছে। বর্তমানে বর্তমান সরকার পর্যায়ক্রমে এই রাস্তা পাকা করার উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময় উন্নয়নের নামে যে দুর্নীতি হয়েছিল এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা কর্মকর্তারা ফান্ডের অপব্যবহার করেছেন, তা এখন আমরা পর্যবেক্ষণ করতে পারছি। বিশেষ করে উত্তরাঞ্চলের রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে অবহেলিত ছিল। বর্তমান সরকার গ্রামাঞ্চলের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”
এর পাশাপাশি মন্ত্রী উল্লেখ করেছেন, ২০০৮ সাল থেকে ঢাকা মহানগরীর ১২১টি সড়ক নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে ৮৩টি উত্তর সিটি করপোরেশন ও ৩৮টি দক্ষিণ সিটি করপোরেশনের। নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, বিশিষ্ট সাংবাদিক ও ২৪ জুলাই আন্দোলনের শহীদদের নামে।
সংসদের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি আলোচিত হয়, যেখানে ডেপুটি স্পিকার কায়সার কামাল সভাপতিত্ব করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে মৌলিক সরঞ্জামের জন্য তহবিল শূন্য: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জাতীয় সংসদে জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট ও দুর্নীতি হয়েছে, যার ফলে বর্তমানে উন্নয়নমূলক কাজের জন্য কোনো তহবিল অবশিষ্ট নেই। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জ কেনার মতো মৌলিক সরঞ্জামের জন্যও পর্যাপ্ত অর্থ নেই। রোববার (২৯ মার্চ) গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি বলেন, চলমান হাসপাতাল নির্মাণ প্রকল্পগুলোও দুর্বল পরিকল্পনার কারণে কার্যকর হয়নি। ২৫০ শয্যার হাসপাতালগুলোতে প্রবেশপথে এমন ব্যর্থ নির্মাণ হয়েছে, যেখানে রোগী প্রবেশ করলেও ময়লার গন্ধে ভোগান্তি সৃষ্টিকারী অবস্থা। মন্ত্রী আরও বলেন, “প্রকল্পগুলোর তড়িঘড়ি ও দুর্বল বাস্তবায়নের ফলে স্বাস্থ্যখাতের তহবিল নিঃশেষ হয়ে গেছে। এখন সীমিত সম্পদের মধ্যেও পর্যায়ক্রমে জনগণকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।” তিনি আশা প্রকাশ করেন, আগামী বাজেটের পর ধাপে ধাপে সকল উপজেলায় স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব হবে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০২৬ 0

১৩৩টি অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে রাতে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের ‘দুর্নীতির আর স্বজনপ্রীতির‘ কারণেই গ্রামাঞ্চলের রাস্তার উন্নয়ন হয়নি: মির্জা ফখরুল

নরসিংদীর বিদায়ী জেলা প্রশাসকের বিরুদ্ধের অভিযোগের পাহাড়

আজ সংসদে অভিষেক হলো ডেপুটি স্পিকার কায়সার কামালের

পবিত্র ঈদুল ফিতরের বিরতি শেষে রোববার (২৯ মার্চ) বিকেলে পুনরায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন, যেখানে প্রথমবারের মতো সভাপতিত্ব করেন নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অধিবেশন শুরুর মধ্য দিয়ে তার সংসদীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনা ঘটে। বিরতিকালে গঠিত বিশেষ কমিটি ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় দুটি বৈঠক সম্পন্ন করেছে। এর মধ্যে ১১৩টি অধ্যাদেশ বহাল বা বাতিলের বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে ঐকমত্য হয়েছে, তবে অবশিষ্ট ২০টি বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন দাখিল করবে এবং ১১ এপ্রিলের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনা রয়েছে। এদিকে, সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে সদস্যদের আবাসন বরাদ্দ ১০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সংসদের সাউন্ড সিস্টেমে ত্রুটি তদন্তে পৃথক কমিটি গঠন করা হয়েছে। চলতি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে এবং অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০২৬ 0

১১ জেলা প্রশাসককে প্রত্যাহার

প্রিপেইড মিটারে মাসিক চার্জ বাতিল: বিদ্যুৎমন্ত্রী

বিপিসি চালু করলো ডিপো থেকে তেল সরবরাহে নতুন সময়সূচি

রাজশাহী মেডিকেলের পরিচালকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেটরের অভাবে ১১ দিনের মধ্যে ৩৩ শিশুর মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।  শনিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসা নৈতিকতা সংক্রান্ত অনুষ্ঠানে তিনি বলেন, হাসপাতালের পরিচালক ভেন্টিলেটরের অভাবের কথা জানাতে ব্যর্থ হয়েছেন, যা “ফাঁসির কাষ্ঠে চড়ানোর মত দায়িত্বহীনতা”। মন্ত্রী জানান, সরকারি প্রক্রিয়ার জটিলতার কারণে দ্রুত সরবরাহ সম্ভব হয়নি। ব্যক্তিগত উদ্যোগে তিনি বেসরকারি সহায়তায় তিনটি ভেন্টিলেটর ক্রয় করেছেন এবং আরও দুটি ম্যানেজ করার চেষ্টা করছেন। চিকিৎসকদের পেশাগত দায়িত্ব, রোগীর প্রতি সেবা ও আচরণ নিয়ে সতর্ক করে তিনি বলেন, রোগীরা চিকিৎসকের ওপর ঈশ্বরের মতো ভরসা রাখে, তাই নৈতিকতার প্রতি আরও সতর্ক থাকা প্রয়োজন। তিনি অস্ত্রোপচারের পর ভুয়া সুতা, ক্লান্তি ও যৌন হয়রানির মতো অপ্রয়োজনীয় আচরণের ক্ষেত্রে চিকিৎসকদের সতর্ক করার আহ্বান জানান। মন্ত্রী আরও বলেন, চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ ও বৈশ্বিক মেডিকেল জার্নাল অধ্যয়ন জরুরি, যাতে আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় থাকে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৬ 0

ডেপুটি স্পিকারের নামে ভুয়া পেজে অপপ্রচার, সংসদ সচিবালয়ের সতর্কবার্তা

র‌্যাবের ১২তম মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব

সংসদে শব্দযন্ত্র বিভ্রাটে নাশকতার আশঙ্কা, তদন্তে কমিটি গঠন

0 Comments