বাংলাদেশ

দেবীগঞ্জে খোলা বাজারে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৭ দিনের জেল ও ২৭ লিটার পেট্রোল জব্দ

Icon
আমির খসরু লাবলু
প্রকাশঃ মার্চ ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

 

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে কেশব রায় (২৭) নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক এ দণ্ড প্রদান করেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। এ সময় ২৭ লিটার পেট্রোল জব্দ করা হয়।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন পাম্প থেকে পেট্রোল কিনে অবৈধভাবে মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এ দণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত পেট্রোল বিক্রির ৩ হাজার ১৩২ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

এ অভিযানে দেবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
১ এপ্রিল চরমোনাইয়ে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু

    বরিশালের চরমোনাইয়ে দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ ফাল্গুনের বার্ষিক মাহফিল আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এ মাহফিলে লাখো মুসল্লির সমাগম হবে বলে জানিয়েছেন আয়োজকরা। পহেলা এপ্রিল জোহর নামাজের পর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের সূচনা হবে। তিন দিন তিনি ফজর ও মাগরিবের পর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। এছাড়া নায়েবে আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেবেন। আয়োজকরা জানান, মুসল্লিদের সুবিধার্থে ছয়টি বড় মাঠ প্রস্তুত করা হয়েছে। মাইকিং, সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা, স্যানিটেশন ও নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জরুরি চিকিৎসা সেবার জন্য ১৫০ শয্যার অস্থায়ী হাসপাতালও রাখা হয়েছে। মাহফিলের দ্বিতীয় দিনে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন এবং তৃতীয় দিনে বিভিন্ন ইসলামী সংগঠনের বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে। ১ এপ্রিল শুরু হয়ে ৪ এপ্রিল ফজর নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে। এসময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হবে।  

বরিশাল মার্চ ৩১, ২০২৬ 0

অদৃশ্য প্রভাবে দণ্ডপ্রাপ্ত সার্ভেয়ার শহিদুল এখনো কর্মস্থলে, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন!

ছবি: প্রতিনিধি

দেবীগঞ্জে খোলা বাজারে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৭ দিনের জেল ও ২৭ লিটার পেট্রোল জব্দ

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিলেন পুলিশ সদস্য

ছবি: প্রতিনিধি
নোয়াখালীতে সড়ক প্রশস্তকরণে খাল-ফসলি জমির মাটি কাটার অভিযোগ

  নোয়াখালীর আলেকজান্ডার-সোনাপুর-মান্নান নগর সড়কের প্রশস্তকরণ কাজকে কেন্দ্র করে খাল ও ফসলি জমি কাটার অভিযোগ উঠেছে। এতে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন যে, সড়ক ও বসতভিটা ধসে পড়তে পারে এবং কৃষিজমির উর্বরতা ক্ষতিগ্রস্ত হবে। সড়ক ও জনপদ (সওজ) বিভাগ জানায়, নোয়াখালী অংশের ১৮ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণের জন্য বাজেট ধরা হয়েছে প্রায় ৬৬ কোটি টাকা। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রিয়াভেল বিল্ডার্স। সরাসরি দেখা যায়, মান্নান নগর, হানিফ চেয়ারম্যান বাজার, নুরুপাটোয়ারীর হাট, সুবর্ণচরের চেওয়াখালী বাজার ও আজাদ নগর এলাকায় খাল, ফসলি জমি, বাড়ির বাগান ও মসজিদের জমি থেকে ভেকু ব্যবহার করে মাটি কেটে সড়কের পাশে ফেলা হচ্ছে। খালের গভীরতা বেড়ে যাওয়ায় সড়ক ও আশপাশের বাড়িঘর ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়ক সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের খাল থেকে মাটি কাটার ফলে অর্ধশতাধিক পোল ও কালভার্ট ঝুঁকির মধ্যে পড়েছে। এছাড়া ফসলি জমির উর্বর মাটি নষ্ট হওয়ায় কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা একাধিকবার বাধা দিলেও ঠিকাদারি দলের লোকজন তা উপেক্ষা করেছে। এক ঠিকাদারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দরপত্র অনুযায়ী মাটি ভিন্ন স্থান থেকে আনা হওয়ার কথা থাকলেও প্রভাব খাটিয়ে পাশের খাল ও ফসলি জমি থেকে মাটি কাটছে, যা পূর্ণতই অনিয়ম। নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, ঠিকাদারকে পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে, খাল ও ফসলি জমি থেকে মাটি কাটার কোনো অনুমতি নেই। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সরকারি খাল বা ফসলি জমি থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ; প্রমাণিত হলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকাবাসী দ্রুত অনিয়ম বন্ধ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি> মার্চ ৩১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে স্কাউটের বেসিক প্রশিক্ষণের উদ্বোধন

ছবি: প্রতিনিধি

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড নিয়ে জেলা কমিটির সভা

ছবি: প্রতিনিধি
ট্যাংকি খুলে জ্বালানি নেয়ার অভিনব পথ

  নীলফামারীর জ্বালানি সংকটের মধ্যেই কিছু মোটরসাইকেল আরোহী অভিনব উপায়ে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করতে শুরু করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে মোজাম্মেল এন্ড সন্স ফিলিং স্টেশনে ৩২ বছর বয়সী মোঃ ফারুক মিয়া তার মোটরবাইকের ট্যাংকি খুলে জ্বালানি তেল নেন। এই সময় ফিলিং স্টেশনের সামনে অপেক্ষমান শতাধিক মোটরসাইকেল আরোহী প্রত্যাহার করতে বাধা দেওয়ার চেষ্টা করলেও স্টেশন কর্মচারী কৃষ্ণ রায় (২৫) মানবিক কারণে ফারুক মিয়ার জ্বালানি নেওয়ার সুযোগ দেন। অপেক্ষমানরা পরে শান্তিপূর্ণভাবে সৃষ্ট পরিস্থিতি মেনে নেন। এমন ঘটনা সকাল-বিকেলের সময়ে নীলফামারীর ভাই ভাই ফিলিং স্টেশনেও লক্ষ্য করা গেছে। সামাজিক মাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়ার কারণে বাইক ট্যাংকি খুলে জ্বালানি নেওয়ার প্রবণতা বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।

নীলফামারী প্রতিনিধি> মার্চ ৩১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ড্রেনে জলাবদ্ধতায় জানাজা ব্যাহত, এলাকাবাসীর রাস্তা অবরোধ

ছবি: প্রতিনিধি

রংপুরে বৈধ কাগজ ছাড়া তেল সরবরাহ বন্ধের নির্দেশ

ঢাকার হাতিরপুলে আবাসিক ভবনে ভয়াবহ আগুন

0 Comments