বাংলাদেশ

অদৃশ্য প্রভাবে দণ্ডপ্রাপ্ত সার্ভেয়ার শহিদুল এখনো কর্মস্থলে, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন!

Icon
ফকিরহাট প্রতিনিধি ,ফকিরহাট প্রতিনিধি
প্রকাশঃ মার্চ ৩১, ২০২৬

 

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ ও প্রতারণার একাধিক অভিযোগ উঠেছে। আদালতে দণ্ডপ্রাপ্ত হয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও তিনি পলাতক রয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, ব্যবসায়িক অংশীদারিত্বের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা নেন শহিদুল ইসলাম। পরবর্তীতে চেক দিলেও অ্যাকাউন্টে টাকা না থাকায় তা ডিজঅনার হয়। এ ঘটনায় আদালতে মামলা হলে বিচার শেষে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। আংশিক অর্থ পরিশোধ করলেও বাকি টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, আদালতের রায় থাকা সত্ত্বেও আসামিকে গ্রেফতার করা হয়নি এবং আত্মসাৎকৃত অর্থও ফেরত পাননি।

ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পুলিশ জানায়, সংশ্লিষ্ট থানার রিকুইজিশন পেলে আসামিকে গ্রেফতার করা সম্ভব। জেলা পুলিশ সুপার ইতোমধ্যে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে এবং দ্রুত গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

 

বাংলাদেশ

আরও দেখুন
সাতক্ষীরায় জ্বালানি সংকটে ফিলিং স্টেশন বন্ধ, ভোগান্তিতে জনজীবন

    দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণের খবরে সাতক্ষীরার সব ফিলিং স্টেশন মঙ্গলবার (৩১ মার্চ) দিনভর বন্ধ ছিল। এতে বাইকচালক ও সাধারণ মানুষ তীব্র ভোগান্তিতে পড়েছেন। শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, কোথাও তেল সরবরাহ নেই, নেই কোনো যানবাহনের লাইনও। ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় স্টেশনগুলো বন্ধ রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ভুক্তভোগীরা জানান, কয়েকদিন ধরেই দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না। তেল না থাকায় অনেকের জীবিকা ব্যাহত হচ্ছে। এদিকে সংকটের সুযোগে খোলা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল ও অকটেন বিক্রি হচ্ছে। পেট্রোল লিটারপ্রতি ২৫০-৩০০ টাকা এবং অকটেন ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে জেলা প্রশাসন অবৈধ মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। মঙ্গলবার আশাশুনিতে অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে অবৈধ পরিবহনের সময় ৭ হাজার লিটার পেট্রোলসহ একটি ট্রাক জব্দ এবং পাঁচজনকে আটক করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, বুধবার থেকে জেলার সব ফিলিং স্টেশন একযোগে নির্ধারিত সময়ে জ্বালানি তেল বিক্রির ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে অনিয়ম নিয়ন্ত্রণে রাখা যায়।  

সাতক্ষীরা মার্চ ৩১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

১ এপ্রিল চরমোনাইয়ে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু

অদৃশ্য প্রভাবে দণ্ডপ্রাপ্ত সার্ভেয়ার শহিদুল এখনো কর্মস্থলে, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন!

ছবি: প্রতিনিধি

দেবীগঞ্জে খোলা বাজারে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৭ দিনের জেল ও ২৭ লিটার পেট্রোল জব্দ

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিলেন পুলিশ সদস্য

  নীলফামারীর সৈয়দপুরে কুড়িয়ে পাওয়া টাকাভর্তি একটি মানিব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন পুলিশ কনস্টেবল ফজলুল হক। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সৈয়দপুর থানায় মানিব্যাগটি হস্তান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঢেলাপীর বাজার এলাকায় পড়ে থাকা মানিব্যাগটি উদ্ধার করেন ওই পুলিশ সদস্য। পরে মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের মাধ্যমে মালিক আলমগীর হোসেনকে শনাক্ত করে থানায় ডেকে বুঝিয়ে দেন। মানিব্যাগে ১৯ হাজার ৫০০ টাকা ছিল বলে জানা গেছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মানিব্যাগ যথাযথ প্রক্রিয়ায় মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।  

সৈয়দপুর, নীলফামারী মার্চ ৩১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে সড়ক প্রশস্তকরণে খাল-ফসলি জমির মাটি কাটার অভিযোগ

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে স্কাউটের বেসিক প্রশিক্ষণের উদ্বোধন

ছবি: প্রতিনিধি

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭

ছবি: প্রতিনিধি
ময়মনসিংহে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড নিয়ে জেলা কমিটির সভা

  ময়মনসিংহে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান এবং ২০২৫-২৬ অর্থবছরে যুব সংগঠনসমূহকে অনুদান প্রদানের লক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  সভা মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন। আলোচনায় যুব সংগঠনগুলোর কার্যক্রম, সমাজ উন্নয়নে তরুণদের অবদান এবং যোগ্য যুব স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি প্রদানের বিষয় নিয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন সক্রিয় যুব সংগঠনকে অনুদান প্রদানের প্রস্তাবনা পর্যালোচনা করা হয়। সভাপতির বক্তব্যে আজিম উদ্দিন বলেন, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণ সমাজকে সম্পৃক্ত করলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এবং অনুদান প্রদান তরুণদের উৎসাহিত করবে এবং তাদের ইতিবাচক উদ্যোগকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। তিনি আরও উল্লেখ করেন, প্রকৃতভাবে সমাজসেবায় নিয়োজিত এবং সক্রিয় সংগঠনগুলোকে বাছাই করে অনুদান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে যুব সমাজকে আরও উদ্বুদ্ধ করা সম্ভব। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।  

ময়মনসিংহ প্রতিনিধি মার্চ ৩১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ট্যাংকি খুলে জ্বালানি নেয়ার অভিনব পথ

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ড্রেনে জলাবদ্ধতায় জানাজা ব্যাহত, এলাকাবাসীর রাস্তা অবরোধ

ছবি: প্রতিনিধি

রংপুরে বৈধ কাগজ ছাড়া তেল সরবরাহ বন্ধের নির্দেশ

0 Comments