বাংলাদেশ

খাগড়াছড়ির বাবুছড়া বিজিবি ব্যাটালিয়নের মানবিক সহায়তায়

Icon
এইচ এম প্রফুল্ল
প্রকাশঃ জানুয়ারী ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শীতার্ত ও অসহায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠ ও কবাখালী আল আমিন বাড়ীয়া ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ করেন বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ।
একই দিনে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন, এএমসি’র নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় ৪৫০ জন দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
এ উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারী ও জনসাধারণের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
উপকারভোগীরা মানবিক এ উদ্যোগের জন্য ৭ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীঘিনালা উপজেলার ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  পঞ্চগড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। রবিবার (১২ এপ্রিল) বিকেলে পঞ্চগড় জজ কোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, জাগপা নেতা কামাল হোসেন পাটোয়ারী, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদসহ ১১ দলীয় ঐক্যের নেতারা। বক্তারা অভিযোগ করেন, জনগণের রায় উপেক্ষা করা হচ্ছে এবং গণভোট বাস্তবায়নে বাধা সৃষ্টি করা হচ্ছে। তারা বলেন, জনগণের ভোটের মর্যাদা রক্ষা না হলে রাজপথ ও সংসদ উভয় জায়গায় আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশ শেষে নেতারা দ্রুত গণভোট বাস্তবায়নের দাবি জানান।  

আমির খসরু লাবলু এপ্রিল ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস পালিত

হাম ও উপসর্গে দেশে আরও ১০ শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি
দস্যুমুক্ত সুন্দরবনের লক্ষ্যে কোস্ট গার্ডের যৌথ অভিযান চলমান

  সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (১২ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম জানান, গত দেড় বছরে বিভিন্ন দস্যু বাহিনীর ৬১ সদস্যকে আটক করা হয়েছে। তিনি বলেন, সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমন এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান চলছে। করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীসহ বিভিন্ন দস্যু চক্রের সদস্যদের আটক করা হয়েছে। অভিযানে ৮০টি আগ্নেয়াস্ত্র ও ৫৯৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে ৯৪৪ কেজি হরিণের মাংস, ৯০০টি ফাঁদ জব্দ এবং ২৯ জন শিকারিকে আটক করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ জাল ও রেণুপোনা জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু চক্র আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে কোস্ট গার্ড, নৌবাহিনী, র‍্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” পরিচালনা করা হচ্ছে। সংস্থাটি আরও জানায়, সুন্দরবন সম্পূর্ণ দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাগেরহাট এপ্রিল ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

দারোয়ানী টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ নেয়া হচ্ছে: প্রতিমন্ত্রী শরিফুল ইসলাম

ছবি: প্রতিনিধি

সাতদিন সময় শেষে শুরু হলো অবৈধ দখল উচ্ছেদ

হঠাৎ ভূমিকম্পে কাঁপল সিলেট সীমান্ত, মাত্রা ৪.৩

আজ থেকে শুরু পরীক্ষামূলক অনলাইন ক্লাস

রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের মিশ্র ব্যবস্থা চালু করা হয়েছে, যা ডিজিটাল শিক্ষার পাইলট প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। শিক্ষকরা নির্ধারিত শ্রেণিকক্ষ থেকে ভার্চুয়াল মাধ্যমে পাঠদান করেন, আর শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে অনলাইনে অংশগ্রহণ করে। শিক্ষা কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে নির্দিষ্ট দিনগুলোতে অনলাইন এবং বাকি দিনগুলোতে সশরীরে ক্লাস পরিচালিত হবে। প্রাথমিক পর্যায়ে কলেজ শাখায় এই ব্যবস্থা চালু হলেও পর্যায়ক্রমে স্কুল পর্যায়েও তা সম্প্রসারণের সিদ্ধান্ত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি ও অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং ডিজিটাল শিক্ষা কাঠামো শক্তিশালী করার লক্ষ্যেই এই পাইলট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সফলতা মূল্যায়নের পর এটি জাতীয় পর্যায়ে বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ইলিশের বাজারে আছে মাছ, নেই ক্রেতা

ছবি: প্রতিনিধি

ফকিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ফকিরহাটে ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে গরু-ছাগলের হাট

0 Comments