রাজনীতি

মৌলভীবাজারের জনসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

Icon
মৌলভীবাজার
প্রকাশঃ জানুয়ারী ২২, ২০২৬

মৌলভীবাজারের শেরপুরে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় জনগণের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করে ‘ধানের শীষ’ মার্কায় ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে শেরপুর উপজেলার আইনপুর খেলার মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি দেশ পুনর্গঠন, বেকারত্ব দূরীকরণ এবং ভোট চুরির ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিকেল ৩টা ৫ মিনিটের দিকে তারেক রহমান জনসভার মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন। জনসভায় তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার সময় দেওয়া ‘আই হ্যাভ এ প্ল্যান’—এই ঘোষণার পুনরুল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষিত, অর্ধ-শিক্ষিত ও স্বল্পশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই তাঁর মূল পরিকল্পনার অন্যতম অংশ। প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলকে গুরুত্ব দিয়ে তিনি জানান, যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও বিদেশি ভাষা শিক্ষা দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তারা বিদেশে গিয়ে সম্মানজনক ও উচ্চ বেতনের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে।

 


তিনি বলেন, দক্ষতা ছাড়া বিদেশে গেলে আয় কম হয়, কিন্তু প্রশিক্ষণ নিয়ে গেলে আয় বাড়ে। বিএনপি সরকার গঠন করলে সেই সুযোগ এ দেশের মানুষের জন্য সৃষ্টি করা হবে।
তারেক রহমান চা-শ্রমিক অধ্যুষিত মৌলভীবাজার অঞ্চলের কথা উল্লেখ করে বলেন, জেলার প্রায় ১৩০টি চা বাগানের শ্রমিকরা, বিশেষ করে নারী শ্রমিকরা, অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। তাদের আয় সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। তাই বিএনপি সরকার গঠন করলে চা-শ্রমিক, দিনমজুর, কৃষক ও শ্রমজীবী পরিবারের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে খাদ্য সহায়তা বা নগদ অর্থ দেওয়া হবে।
একই সঙ্গে তিনি কৃষকদের জন্য কৃষি কার্ডের পাশাপাশি দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনার কথা জানান। পাশাপাশি ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সরকারি সম্মানীর ব্যবস্থার আশ্বাস দেন। তিনি বলেন, মসজিদ ও মাদ্রাসার সঙ্গে যুক্ত এসব মানুষ সমাজের দুঃখ-সুখে পাশে থাকেন, তাঁদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

 


বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমান অভিযোগ করেন, দেশে আবারও ভোট চুরির ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ডিজিটাল মাধ্যম ও এনআইডি কার্ড ব্যবহার করে সাধারণ মানুষ, বিশেষ করে মা-বোনদের বিভ্রান্ত করছে এবং ব্যালট পেপার গায়েব করার মতো অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের কথা বলার অধিকার রক্ষায় ধানের শীষের কোনো বিকল্প নেই।
দুপুর থেকে শুরু হওয়া এই জনসভায় মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল— এই সাত উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে অংশ নেন। জনসভাস্থল আইনপুর মাঠ দুপুরের আগেই জনসমুদ্রে পরিণত হয়।

 


মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে তারেক রহমান হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উদ্দেশে রওয়ানা হন। পর্যায়ক্রমে তিনি ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

রাজনীতি

আরও দেখুন
বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, বিএনপি জাতীয় সংসদ কার্যক্রম শুরু করেছে জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে। তিনি বলেন, “জুলাই সনদ অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে হওয়া উচিত ছিল। কিন্তু ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে, যিনি বিএনপি সমর্থিত এমপি।” সারজিস আলম আরও বলেন, “আজকে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ করিয়েছেন সরকারের রাষ্ট্রপতি। এটি আমাদের জন্য মর্মাহত করার মতো ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের যে সীমাবদ্ধতা ছিল, তা বিবেচনায় রেখে এই পরিস্থিতি অনেক বেশি উদ্বেগজনক।” এদিন পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তী পরীক্ষায় বিজয়ীদের হাতে ল্যাপটপ, বাইসাইকেল, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির, জেলা ছাত্রশিবির ও কিশোরকন্ঠ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

আমির খসরু লাবলু মার্চ ১২, ২০২৬ 0

ওয়াকআউটের পর হাসনাতের তিন শব্দের পোস্ট ভাইরাল

রাষ্ট্রপতির বিরুদ্ধে তিন অভিযোগ তুলে তার বক্তব্য বর্জন বিরোধী দলের

নিজের চেয়ে বেশি শিক্ষিত নারীকে বিয়ের পরামর্শ হাসনাতের

মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অচেতন হয়ে পড়লে পারিবারিক সূত্রে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০২৬ 0

প্রথম অধিবেশনের দিনেই রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে এনসিপির অবস্থান

রংপুরে এনসিপির দোয়া ও ইফতার মাহফিল, সংস্কার না হলে নতুন বিপ্লবের প্রস্তুতির আহ্বান

রাষ্ট্রপতির অপসারণ ও গ্রেফতারের দাবি তুললেন নাহিদ ইসলাম

মন্ত্রী মর্যাদা বিতর্কে জামায়াত আমিরের উপদেষ্টা অপসারণ, নতুন উপদেষ্টা ব্যারিস্টার আরমান

দলীয় নীতিমালা ও নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তার স্থলে নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। মঙ্গলবার (১০ মার্চ) এ বিষয়ে এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দলীয় আমির শফিকুর রহমান-এর নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছিল অধ্যাপক মাহমুদুল হাসানকে। তবে ওই চিঠিতে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়, যা আমিরের অনুমোদিত নির্দেশনার অন্তর্ভুক্ত ছিল না। এ কারণেই গত ২ মার্চ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তীতে ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান-কে। দলটির দাবি, সিদ্ধান্তটি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে গৃহীত হয়েছে। জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠিতে বিরোধী দলের পক্ষ থেকে অধ্যাপক মাহমুদুল হাসানকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল। চিঠিতে আন্তর্জাতিক অঙ্গনে তার অভিজ্ঞতার কথাও উল্লেখ করা হয়। তবে বিরোধী দলের পক্ষ থেকে এমন প্রস্তাব আসায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেছেন বলে গণমাধ্যমে জানা গেছে। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাসী। কোনো বিষয়ে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি তৈরি হলে তা দ্রুত সংশোধনের নীতিতেই দলটি পদক্ষেপ নেয়।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১০, ২০২৬ 0

বন্যার তহবিলের হিসাব নিয়ে তোপের মুখে আসিফ মাহমুদ

সংস্কার কার্যকর না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না জামায়াতে ইসলামী: শিশির মনির

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল, কারাগারে জামায়াত নেতা

0 Comments