বাংলাদেশ

বাগেরহাটে ছাত্রলীগ নেতার স্ত্রী ও শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার

Icon
বাগেরহাট
প্রকাশঃ জানুয়ারী ২৩, ২০২৬

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী স্বর্ণালী (২২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার শিশু সন্তান মোঃ নাফিজকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার একটি বাসা থেকে স্বর্ণালীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার অসুস্থ শিশু সন্তানকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানায়, প্রথমে সাদ্দামের স্ত্রী তার শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাগেরহাট সদর থানা অফিসার ইনচার্জ মাসুম খান জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ

আরও দেখুন
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!

বরিশাল সিটি কর্পোরেশনের কয়েকশ’ পরিচ্ছন্নকর্মী তাদের বেতন ও বোনাস দাবি নিয়ে টানা প্রায় এক সপ্তাহ ধরে কর্মবিরতি ও মানববন্ধন পালন করার পর আন্দোলন প্রত্যাহার করেছেন। পরিচ্ছন্নকর্মীরা জানিয়েছেন, গত বছর তারা ৩০ দিনের বেতন ও ঈদ বোনাস পেয়েছিলেন, কিন্তু এ বছর তা না দেওয়া হলে তারা মানববন্ধন শুরু করেছিলেন। কর্মবিরতির কারণে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছিলেন এবং সিটি কর্পোরেশনের রাস্তাঘাটে ময়লার স্তূপ সৃষ্টি হয়েছিল। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানিয়েছেন, ডেইলি মজুরি ভিত্তিক কিছু কর্মচারী স্থায়ী কর্মচারীদের মত বোনাস দাবি করেছেন। প্রশাসনের মানবিক দিক বিবেচনায় তাদেরকে ইফতার বাবদ আংশিক ২০০০ টাকা দেওয়া হয়েছে। তবে সরকারি বিধি অনুযায়ী পুরো বোনাস দেওয়া সম্ভব নয়। পরবর্তী বৈঠকে উভয় পক্ষের আলোচনায় দাবিদাওয়া আংশিক মেনে নিয়ে সমস্যার সমাধান হয়েছে। নগরবাসীও শান্তিপূর্ণ সমাধানে সন্তুষ্টি প্রকাশ করেছেন।  

বরিশাল মার্চ ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

খুলনা মোংলা মহাসড়কে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে হঠাৎ বৃষ্টি, ২২টি ভাটার ৫০ লাখ কাঁচা ইট নষ্ট

ছবি: প্রতিনিধি

সুন্দরবনে ধারাবাহিক অভিযানে অস্ত্রসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক

ছবি: প্রতিনিধি
বরিশালে কর্মবিরতিতে পরিচ্ছন্নকর্মীরা, ভোগান্তিতে নগরবাসী

ঈদের আগে বেতন ও বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করছেন বরিশাল সিটি কর্পোরেশন-এর প্রায় দুই হাজার পরিচ্ছন্নতা কর্মী। মঙ্গলবার (১০ মার্চ) থেকে শুরু হওয়া এই কর্মবিরতি বুধবারও (১১ মার্চ) অব্যাহত থাকায় নগরজুড়ে আবর্জনার স্তূপ জমে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পরিচ্ছন্নতাকর্মীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় তাদের বেতন দেওয়া হলেও ঈদ বোনাস দেওয়া হয়নি। তারা বোনাসের পাশাপাশি ৩০ দিনের অগ্রিম বেতন দাবি করেছেন। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। পরিচ্ছন্নতাকর্মী আব্দুল্লাহ বলেন, “৩০ দিন কাজ করেও আমরা ২২ দিনের বেতন পাই। গত বছর উৎসব ও ইফতার ভাতা দেওয়া হয়েছিল। কিন্তু এবার বোনাস বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ সিটি করপোরেশনের অন্য কর্মকর্তা-কর্মচারীরা ঈদ বোনাস পাচ্ছেন।” আরেক কর্মী সুমন খান বলেন, “আমরাই শহর পরিষ্কার রাখি। কিন্তু উৎসবের সময় পরিবার নিয়ে আনন্দ করার মতো সামর্থ্য থাকে না।” পরিচ্ছন্নতাকর্মী রোকেয়া পারভীন জানান, বর্তমান বাজারদরে এই বেতনে সংসার চালানোই কঠিন। বোনাস না পেলে সন্তানদের নতুন পোশাক বা ঈদের বাজার করা অসম্ভব হয়ে পড়বে। শ্রমিক নেতা সোহাগ বলেন, গত ৮ মার্চ থেকে তারা আন্দোলন করছেন। সিটি করপোরেশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো সমাধান হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, আগে দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের বেতন ছিল ১০ হাজার টাকা এবং তারা উৎসব ভাতা পেতেন। তবে পরবর্তীতে মজুরি বাড়িয়ে ১৬ হাজার টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়, যেখানে উল্লেখ রয়েছে যে মজুরি বাড়ানোর কারণে তারা আর উৎসব ভাতা পাবেন না। মোঃ রেজাউল বারী বলেন, দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের ঈদ বোনাস না দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের স্পষ্ট পরিপত্র রয়েছে। তাই আন্দোলন হলেও বোনাস দেওয়ার সুযোগ নেই। এদিকে টানা দুই দিন পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ থাকায় নগরীর মল্লিক রোড, আমানতগঞ্জ, বটতলাসহ অর্ধশতাধিক স্থানে ময়লার স্তূপ জমেছে। দুর্গন্ধে নাক-মুখ ঢেকে চলাচল করতে হচ্ছে পথচারীদের। দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন নগরবাসী।

বরিশাল মার্চ ১২, ২০২৬ 0

পাটুরিয়া ফেরিতে লরি নিয়ন্ত্রণ হারিয়ে ২৪ হাজার লিটার তেল পদ্মায়

মোরেলগঞ্জে কৃত্রিম সংকটে জ্বালানী তেল, বেশি দামেও মিলছে না পেট্রোল ডিজেল

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে সৌদি সরকারের খেজুর বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ

বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বরিশাল-ঢাকা-বরিশাল নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনঃপ্রবর্তনসহ বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান রাজন জানান, ঈদের আগে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস চালু করা, ঈদের পর বরিশাল সেক্টরে অন্তত দুটি বিশেষ ফ্লাইটসহ নিয়মিত বিমান চলাচল চালু রাখা, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়ক নির্মাণ দ্রুত শুরু করা এবং অসমাপ্ত নেহালগঞ্জ ও গোমা সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়েছে। এ সময় বরিশাল বিমান বাংলাদেশের অফিসের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং সড়ক জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু বিভাগের মন্ত্রীর কাছেও স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণকালে বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বলেন, দাবিনামাগুলো দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান, প্রধান সমন্বয়কারী অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, সহ-সভাপতি দেওয়ান আঃ রশিদ নিলু, সিনিয়র সাংবাদিক নাছিম উল আলম এবং সংগঠক দীপু হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

বরিশাল মার্চ ১১, ২০২৬ 0

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রক্তদাতাদের হাতে নোংরা বাল্ব, সেবার মান নিয়ে প্রশ্ন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন বসে তরুণী, পালিয়ে বেড়াচ্ছে অভিযুক্ত

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহত বিমানসেনা অনন্যার জানাজা সম্পন্ন, শোকে স্তব্ধ সৈয়দপুর

0 Comments