জাতীয়

১৮ কোটি মানুষের নিরাপত্তা রক্ষা চ্যালেঞ্জিং: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০২৬

দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিপুল জনগোষ্ঠীর আইনশৃঙ্খলা রক্ষা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং দায়িত্ব।

তিনি মন্তব্য করেন, সীমিত সংখ্যক মানুষের বক্তব্য নিয়ন্ত্রণ করতেই সময় লাগে, সেখানে ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সহজ কাজ নয়।
রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে তিনি আশ্বাস দেন।
সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক অনেক ঘটনাই দলীয় অভ্যন্তরীণ বিরোধ থেকে সৃষ্টি হচ্ছে, যা জনসচেতনতার মাধ্যমে কমানো সম্ভব। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রতিদিনই সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ইন্টারনেট সংযোগ বন্ধের সম্ভাবনা নাকচ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় ইন্টারনেট চালু থাকবে এবং কেউ গুজব বা মিথ্যা তথ্য ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান পরিবেশে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন জরুরি।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটাররা সম্পূর্ণ নিরাপত্তা পাবেন। এ সময় তিনি চট্টগ্রামে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে জানান, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদুল আজহা সামনে রেখে টিসিবির পণ্যদর ঘোষণা

  পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ১১ মে থেকে এ কার্যক্রম শুরু হয়ে ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত) সারাদেশে চলবে। রোববার (১০ মে) টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি নির্দেশনার অংশ হিসেবে কার্ডধারী নিম্নআয়ের পরিবারগুলোর পাশাপাশি সাধারণ ভোক্তারাও নির্ধারিত দামে ভর্তুকি মূল্যের পণ্য কিনতে পারবেন। পরিকল্পনা অনুযায়ী ঢাকা মহানগরীতে ৫০টি, চট্টগ্রামে ২০টি এবং অন্যান্য বিভাগীয় শহর ও জেলাগুলোতে নির্ধারিত সংখ্যক ট্রাকের মাধ্যমে মোট ৭২০টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র পরিচালিত হবে। এসব ট্রাক থেকে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক ভোক্তার কাছে পণ্য বিক্রি করা হবে। টিসিবির তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রাক থেকে দৈনিক গড়ে প্রায় ৪০০ জন ভোক্তার কাছে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। ১০ দিনের এই কর্মসূচিতে প্রায় ২৮.৮০ লাখ উপকারভোগীকে সেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দামে ১৩০ টাকায় ২ লিটার ভোজ্যতেল, ৮০ টাকায় ১ কেজি চিনি এবং ৭০ টাকায় ২ কেজি মসুর ডাল পাওয়া যাবে। এছাড়া ঈদ উপলক্ষে মে মাসজুড়ে প্রায় ৭২ লাখ কার্ডধারী পরিবারের মধ্যে মোট প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। কার্ডধারীদের জন্য নির্ধারিত কোটা ও মূল্য কাঠামো অপরিবর্তিত থাকবে।

নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২৬ 0

অস্ত্র মামলায় আনিসুল হকের চার্জগঠন শুনানি পিছিয়ে ২১ জুন

পাঁচ মামলায় আইভীর জামিন বহাল রাখল আপিল বিভাগ

পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাশের জামিন নামঞ্জুর

চট্টগ্রামের আলোচিত আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় দাশের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। আজ রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালত জানান, হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলমান থাকায় এ পর্যায়ে জামিন দেওয়ার সুযোগ নেই। তবে পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের হওয়া আরও চার মামলার জামিন রুলের ওপর সোমবার (১১ মে) আদেশ দেওয়া হবে। শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে, বিচারিক কার্যক্রম চলমান থাকায় জামিন দিলে মামলার ওপর প্রভাব পড়তে পারে। বিপরীতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, জামিনে মুক্তি পেলেও বিচার প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটবে না।  

নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২৬ 0

দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব: প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থানের মামলায় নিরপরাধদের অব্যাহতির আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ লাখ ডোজ হামের টিকা এসেছে দেশে : স্বাস্থ্যমন্ত্রী

টিকাদান কার্যক্রমে গতি আনতে জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। রাজধানীর বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে ১৫ লাখ ডোজ হামের টিকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টায় এই চালান গ্রহণ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন, যিনি জানান, এটি জাতীয় টিকাদান কর্মসূচির চলমান সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের ভ্যাকসিন অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েড টিকাও রয়েছে। মন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে এই টিকা আনা হয়েছে এবং চলমান ক্যাম্পেইনে ব্যবহারের কারণে সৃষ্ট ঘাটতি পূরণে এটি সহায়ক হবে। তিনি আরও বলেন, আগামী ১০ মে’র মধ্যে অতিরিক্ত ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে এবং টিকাসংকট নিরসনে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিরবচ্ছিন্ন টিকাদান নিশ্চিত করতে সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে।  

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0

সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

মেয়র নির্বাচনে লড়বেন নীলা ইসরাফিল, আনুষ্ঠানিক ঘোষণা

৪৫ কোটি টাকার অবৈধ সম্পদ মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি কারাগারে

0 Comments