অপরাধ

গাজীপুরে সাবেক স্ত্রীকে হত্যার ২৪ ঘন্টায় অভিযুক্ত গ্রেফতার

Icon
গাজীপুর
প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৬

গাজীপুরের জয়দেবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১ (গাজীপুর) ও র‌্যাব-১৩ (রংপুর) এর যৌথ অভিযানে উলিপুর থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৬টার দিকে জয়দেবপুর থানার বিকেবাড়ি এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে রিশমা খাতুন (৩০)-এর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত মাসুদ রানা (৩৮)। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তালাকপ্রাপ্ত স্ত্রীকে পুনরায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মাসুদ। প্রস্তাবে রাজি না হওয়ায় পূর্বপরিকল্পিতভাবে পেছন থেকে আঘাত করে তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই রিশমার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠায়।
ঘটনার পর নিহতের বাবা জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করলে অভিযুক্ত আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সে কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে অবস্থান করছে। পরে যৌথ অভিযানে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উলিপুরের একটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
র‌্যাব-১, গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, এ ধরনের নৃশংস অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
 

 

ছবি: প্রতিনিধি
নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি নূরা গ্রেফতার

নরসিংদীর কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরা গাজীপুরের মাওনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক এই তথ্য নিশ্চিত করেন। একই সময়ে হযরত আলী নামে আরও একজন আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে আটক করা হয়েছে। এতে মামলা দায়েরের পর ৯ আসামির মধ্যে সাতজনকে পুলিশ গ্রেপ্তার করল। মামলায় বলা হয়েছে, ধর্ষণের শিকার কিশোরীকে পরিকল্পিতভাবে তার বাবার কাছ থেকে তুলে নিয়ে যাওয়ার পর হত্যা করা হয়। নিহতের মা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মাধবদী থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানান, ১৫ দিন আগে নূরার নেতৃত্বে কয়েকজন মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগীর বাবা মেয়েটিকে খালার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে পাঁচ যুবক বাবার কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নেন।  

নরসিংদী ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

ঈশ্বরদীতে দাদিকে কুপিয়ে হত্যা, নাতনিকে অপহরণ ও ধর্ষণ শেষে খুন

গাজীপুরে সাবেক স্ত্রীকে হত্যার ২৪ ঘন্টায় অভিযুক্ত গ্রেফতার

নরসিংদীর মাধবদীতে কিশোরীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেফতার ৪

ভোলায় তরুণীর নগ্ন ভিডিও ধারণ ও ধর্ষণের চেষ্টায় গ্রেফতার লম্পট সবুজ

ভোলার সদর উপজেলায় তরুণী ইসরাতকে ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ ও ধর্ষণের চেষ্টা, সাথে ১ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে মোঃ সবুজ বেপারীকে (৪০) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। মামলায় আরেক আসামী মোঃ শুভ (৩৫)কে আটকের চেষ্টা চলছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি সবুজ ও শুভ একই এলাকার বাসিন্দা তন্ময় ও ইসরাতকে ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করেন। পরে তারা নগদ ৪,০০০ টাকা নিয়ে যায় এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে আরও টাকা দাবি করে। পরদিন ভোরে সবুজ ইসরাতকে কবরস্থানের পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগীর পিতা নজরুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে ২০ ফেব্রুয়ারি ভোলা সদর থানায় মামলা (নং ৩৬) দায়ের করেন। সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সবুজকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সকল অপরাধীকে আইনের আওতায় আনার জন্য তারা সর্বদা প্রস্তুত।  

ভোলা প্রতিনিধি> ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

চোরের হামলায় গরুর মালিকসহ আহত ১২

বন্দর এলাকায় ছেলেকে রক্ষা করতে গিয়ে বাবার মৃত্যু

দিনদুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩, সিপিসি-২ একটি বিশেষ অভিযানে ১৫.৭ কেজি গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সৈয়দপুর পৌরসভার কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে সুজন ইসলাম (২২) এবং জহির উদ্দিনের স্ত্রী ছবিনুর বেগম (৪৮)। অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। র‍্যাব-১৩ নীলফামারীর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী-এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব বলেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং গোয়েন্দা অভিযান চালিয়ে যাবে।  

নীলফামারী প্রতিনিধি> ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0

টাঙ্গাইলে ৮টি অবৈধ ঘোড়া জবাইয়ের ঘটনায় চারজন গ্রেফতার

নারায়ণগঞ্জে জামিনে মুক্তির পরপরই যুবককে কুপিয়ে হত্যা

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত, গুরুত্বর জখম ১,আটক ৪

0 Comments