বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

Icon
বাগেরহাট
প্রকাশঃ মার্চ ১৩, ২০২৬

বাগেরহাটের মোংলার যে বিয়ে বাড়িতে এখন ছিল হইহুল্লোড় আর আনন্দ উৎসবের ভাগাভাগির প্রস্তুতি, সেখানে আজ কারো জন্য কান্নার পরিবারের কেউ বেঁচে নেই। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে আব্দুর রাজ্জাক সহ তার পরিবারের ৮ সদস্যের প্রাণ। বাড়ির উঠান এখন লাশে ভর্তি, সারি সারি খাটিয়ায় শুয়ে আছে ৯ জনের নিথর দেহ। তাদের দাফনের অপেক্ষায় সবাই। যেখানে প্রস্তুতির কথা ছিল বধূবরণের, সেখানে নিষ্ঠুর নিয়তি বদলে দিয়েছে দাফন কাফনের মতো পরিস্থিতিতে। এখন সেই বাড়িতে শুধুই শোকের মাতম। 
বাগেরহাটের মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রাজ্জাকের বাড়িতে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন এলাকাবাসী। একই রকমের শোক চলছে হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় নিহত মাইক্রোবাস চালক নাঈম শেখের রামপালের বাড়িতে। 
আলোচিত হৃদয়বিদারক এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। সকালে তিনি নিহত মাইক্রোবাস চালক নাঈম শেখের বাড়িতে গিয়ে জানাজায় অংশ নেন। এছাড়া জুমার নামাযের পর মোংলার শেলাবুনিয়ায় নিহতদের জানাজাতে তিনি অংশ নেবেন। 
গতকাল রাত ১০টা পর্যন্ত দুই পরিবারের ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। পরে গভীর রাতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের মধ্যে ৯ জনের মরদেহ নেওয়া হয়েছে মোংলায়, ৪ জনের কয়রায় এবং মাইক্রোবাস চালকের মরদেহ নেওয়া হয়েছে রামপালে।
এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন বর আহাদুর রহমান সাব্বির, কনে মারজিয়া আক্তার মিতু, কনের বোন লামিয়া, নানি আনোয়ারা বেগম, দাদি রাশিদা বেগম, বরের বাবা ও স্থানীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আঞ্জুমান, পুতুল, ঐশী, শিশু ইরাম, সামিউল ও আলিফ এবং মাইক্রোবাসের চালক নাঈম শেখসহ উভয় পরিবারের বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নববধূকে নিয়ে ফেরার পথে একটি মাইক্রোবাসের সঙ্গে নৌবাহিনীর স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ সেই সংঘর্ষে মুহূর্তেই শেষ হয়ে যায় বহু মানুষের জীবন, থেমে যায় বহু স্বপ্নের গল্প।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, “এই মৃত্যুর ঘটনা খুবই মর্মান্তিক। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
যে বাড়িতে আজ উৎসব হওয়ার কথা ছিল, সেখানে এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া। হাসি-আনন্দের সেই উঠান আজ সাক্ষী হয়ে আছে এক নির্মম নিয়তির।

বাংলাদেশ

আরও দেখুন
বিয়ের আনন্দ শেষে বিষাদময় বিদায়, পাশাপাশি ৯ কবরে এক পরিবার

  বিয়ের সাজে নতুন বউকে নিয়ে ঘরে ফেরার কথা ছিল, সামনে ছিল পরিবারের সাথে প্রথম ইফতারের আনন্দ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মোংলার কাছেই থমকে গেল সেই পথ। বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ প্রাণ হারালেন ১৪ জন। এর মধ্যে বরের পরিবারেরই ৯ সদস্য। আজ জুমার নামাজের পর মোংলায় পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত করা হলো তাদের। বিয়ের আনন্দ নিয়ে ফেরা গাড়িটি পরিণত হলো মৃত্যুফাঁদে। নতুন বউ, বর আর স্বজনদের হাসিতে ভরা সেই যাত্রার সমাপ্তি হলো এক মুহূর্তের বিভীষিকায়। রাতভর অ্যাম্বুলেন্সের সাইরেনে কেঁপে ওঠা মোংলা শহর আজ বিষাদ আর নিস্তব্ধতায় ঢাকা। নিহতদের মধ্যে রয়েছেন বর আহাদুর রহমান ছাব্বির, তাঁর বাবা আব্দুর রাজ্জাক, ভাই আব্দুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী, ভাবি ফারহানা সিদ্দিকা পুতুল এবং চার শিশু সদস্য সামিউল ইসলাম ফাহিম, আলিফ, আরফা ও ইরাম। এক মুহূর্তের দুর্ঘটনায় বিলীন হয়ে গেল একটি পরিবারের প্রায় পুরো প্রজন্ম। অন্যদিকে, কনে মার্জিয়া আক্তার মিতু, তাঁর ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগমের মরদেহ নেওয়া হয়েছে খুলনার কয়রায়। এছাড়া নিহত হয়েছেন মাইক্রোবাস চালক নাঈম। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার গভীর রাতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার ভোরে মোংলার শেহলাবুনিয়ায় পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সকাল থেকেই রাজ্জাকের বাড়িতে ভিড় জমান শোকাতুর এলাকাবাসী। বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার মার্জিয়া আক্তারের সঙ্গে বিয়ে হয় মোংলা পৌর বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে ছাব্বিরের। বৃহস্পতিবার নতুন বউ নিয়ে ফেরার পথে রামপালের বেলাইবিজ এলাকায় নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৪ জন। শুক্রবার জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় জানাজা। এরপর পৌর কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয় রাজ্জাক পরিবারের ৯ সদস্যকে। বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই কবরের সারিতে ঠাঁই হলো তাদের। ইফতারের টেবিলে যাদের অপেক্ষায় ছিল প্রিয়জন, তারা ফিরলেন না আর— ফিরলো শুধু তাদের নিথর দেহ।

বাগেরহাট মার্চ ১৩, ২০২৬ 0

ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫

ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঝিনাইদহে জেলা পরিবেশক সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নারী ও শিশুসহ ১৪ জন নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৩ মার্চ) রাতে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী দশ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গঠিত কমিটির প্রধান করা হয়েছে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাহ উদ্দীনকে। কমিটির অন্য সদস্যরা হলেন, মোংলা ও রামপাল অতিরিক্ত পুলিশ সুপার এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর একজন পরিদর্শক। জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন জানান, খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সংঘটিত এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএর সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারও অবহেলা রয়েছে কি না এসব বিষয় খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনে কারও অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাট মার্চ ১৩, ২০২৬ 0

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

বিয়েবাড়িতে সারি সারি লাশ, জুমার নামাজের পর জানাজা

বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!

ছবি: প্রতিনিধি
খুলনা মোংলা মহাসড়কে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

বাগেরহাটের রামপালে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। ঘটনা ঘটে খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, মোংলা থেকে আসা একটি বাস বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ও আহতদের মধ্যে কয়েকজন মিলে ওই মাইক্রোবাসে করে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোংলা ফিরছিলেন। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ কিছু আহতের অবস্থা আশঙ্কাজনক। রামপাল থানার পুলিশ দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় নির্ধারণে তদন্ত শুরু করেছে।    

বাগেরহাট মার্চ ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে হঠাৎ বৃষ্টি, ২২টি ভাটার ৫০ লাখ কাঁচা ইট নষ্ট

ছবি: প্রতিনিধি

সুন্দরবনে ধারাবাহিক অভিযানে অস্ত্রসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক

ছবি: প্রতিনিধি

বরিশালে কর্মবিরতিতে পরিচ্ছন্নকর্মীরা, ভোগান্তিতে নগরবাসী

0 Comments