ঈদুল ফিতরের সরকারি ছুটির সময়েও প্রশাসনিক কার্যক্রম তদারকিতে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানস্থ সরকারি বাসভবন থেকে তিনি নিয়মিতভাবে জরুরি দাপ্তরিক দায়িত্ব পালন করছেন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ছুটির মধ্যেও প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিশেষ করে খাল খনন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন।
তিনি আরও জানান, নগর ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে সিটি করপোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে মনিটর করছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রয়েছে।
এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পরিবহন পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটি থাকা সত্ত্বেও সচিবালয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।
ঈদুল ফিতরের সরকারি ছুটির সময়েও প্রশাসনিক কার্যক্রম তদারকিতে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানস্থ সরকারি বাসভবন থেকে তিনি নিয়মিতভাবে জরুরি দাপ্তরিক দায়িত্ব পালন করছেন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ছুটির মধ্যেও প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিশেষ করে খাল খনন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। তিনি আরও জানান, নগর ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে সিটি করপোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে মনিটর করছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রয়েছে। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পরিবহন পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন তিনি। উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটি থাকা সত্ত্বেও সচিবালয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।
সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখা (এসবি) পরিচালনার জন্য নতুন কর্মকর্তাদের নিয়োগ করেছে। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হওয়া আদেশ অনুযায়ী, র্যাবের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পলাশকে, যিনি আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পদে নিযুক্ত ছিলেন। একই আদেশে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে এসবির প্রধান, অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিনকে সিআইডির প্রধান এবং অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহকে পুলিশ সদর দফতরের দায়িত্বে রাখা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে অতিরিক্ত আইজিপি শওকত আলী এবং এপিবিএন প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, এসবির ডিআইজি মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। পদায়নের এই রদবদল আইনশৃঙ্খলা সংস্থাগুলোর কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার ব্যবস্থার প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পরিষদগুলোর প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও সমন্বিত ও ত্বরান্বিত করার উদ্দেশ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসকরা দায়িত্ব গ্রহণের মাধ্যমে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা ও তদারকিতে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের মধ্যে রয়েছেন— পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ. কে. এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী এবং নাটোরে মো. রহিম নেওয়াজ। এ ছাড়া মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনায় এস. এম. মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস. এম. ওবায়দুল হক এবং শেরপুরে এ. বি. এম. মামুনুর রশিদনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ. কে. এম. ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ. কে. এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরীকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার মনে করছে, নতুন এই নিয়োগের ফলে স্থানীয় সরকার কাঠামোর কার্যক্রমে গতি আসবে এবং জেলা পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন আরও কার্যকরভাবে পরিচালিত হবে।