বাংলাদেশ

মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

Icon
বাগেরহাট
প্রকাশঃ মার্চ ১৮, ২০২৬

মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে মোংলার ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নিহতদের পরিবারকে সাহায্যের অর্থ তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

নৌবাহিনীর পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়া হয়। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে মোংলার ৯ জন নিহতের পরিবারকে মোট ২ লাখ ৪০ হাজার টাকা এবং রামপালের মাইক্রোবাস চালকের পরিবারকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল একেএম জাকির হোসাইন, মোংলা দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ জুবায়ের শাহীন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাস, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, সহকারী পুলিশ সুপার রাতুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।

অধিকাংশ পরিবার নগদ সহায়তা গ্রহণ করেছেন, বাকী ৪ জন নিহতের পরিবারকে আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) সহায়তা পৌঁছে দেওয়া হবে। উল্লেখ্য, গত ১২ মার্চ সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোংলার বিএনপি নেতা আ. রাজ্জাকের পরিবারের ৯ জন, তার নতুন পুত্রবধূসহ একই পরিবারের আরও ৪ জন এবং মাইক্রোবাসের চালক নিহত হন।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
নীলফামারীতে ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ ও গরীবদের মাঝে মানবিক সহায়তা বিতরণ শুরু হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে নীলফামারী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। তিনি উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় সদর উপজেলা জামায়াতের আমীর আবু হানিফা শাহ এবং নীলফামারী পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদও উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তার জন্য মোট ১০ লাখ টাকা বরাদ্দ আছে। এই অর্থ ৪৫০ জনের মধ্যে বিতরণ করা হবে, যেখানে প্রতিজনকে ২ থেকে ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। উপকারভোগীদের তালিকা স্থানীয় প্রশাসন এবং সমাজের পরিচিতদের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে।  

সৈয়দপুর, নীলফামারী মার্চ ১৮, ২০২৬ 0

মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

ছবি: প্রতিনিধি

বরিশালে ঈদ উপলক্ষে র‌্যাবের কড়া নিরাপত্তার তৎপরতা

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে গরিব ও দুস্থরা পেল প্রধানমন্ত্রীর যাকাতের অর্থ সহায়তা

ছবি: প্রতিনিধি
বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর পক্ষ থেকে বরিশাল সিটি কর্পোরেশনে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার বিতরণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় বরিশাল অশ্বিনি কুমার টাউন হলে উপহার বিতরণ অনুষ্ঠানে ১৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে পাঁচ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “শহরকে সুন্দর ও পরিস্কার রাখতে হবে। কোনো অন্যায় বা দুর্নীতি সিটি কর্পোরেশনের কাউকে স্পর্শ করতে পারবে না। আমরা মাদকের বিরুদ্ধে লড়াই করব এবং সকলে মিলে বরিশালকে তিলত্তমা করে গড়ে তুলতে হবে।” ঈদের আগে উপহার হিসেবে নগদ টাকা পাওয়ায় পরিচ্ছন্নতা কর্মীরা আনন্দিত হন। অনুষ্ঠানে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।  

বরিশাল মার্চ ১৮, ২০২৬ 0

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঈদের আগেই ইরান থেকে দেশে ফিরছে ২০০ বাংলাদেশি

খড়ের ধোঁয়ায় অন্ধকার সড়ক, দুই বাসের সংঘর্ষে হতাহত ৯

ট্রেনে উপচেপড়া ভিড়, ছাদেও নেই দাঁড়ানোর জায়গা

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) ভোর থেকে স্টেশন এলাকায় যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়, যা সময়ের সঙ্গে আরও বৃদ্ধি পায়। পরিবার-পরিজন ও প্রয়োজনীয় মালপত্রসহ যাত্রীরা ভোর থেকেই প্ল্যাটফর্মে জড়ো হতে শুরু করেন। অতিরিক্ত ভিড়ের কারণে অনেক যাত্রী ট্রেনের ভেতরে স্থান না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত যাত্রীচাপ নিয়ন্ত্রণে স্টেশনজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ, আনসার, গোয়েন্দা সংস্থা এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রবেশপথ ও প্ল্যাটফর্মে তল্লাশি ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তবে আসনসংখ্যার তুলনায় যাত্রীর সংখ্যা কয়েকগুণ বেশি হওয়ায় ট্রেনের ছাদে যাত্রী ওঠা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তারা একে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সকালে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস, কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর প্রভাতী এবং নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে গেছে। যাত্রীরা জানান, সড়কপথে অতিরিক্ত ভাড়া ও ভিড়ের কারণে অনেকে ট্রেনকে অগ্রাধিকার দিচ্ছেন। রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যাত্রীদের টিকিট অনুযায়ী শৃঙ্খলা বজায় রেখে ভ্রমণের আহ্বান জানানো হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০২৬ 0

বগুড়ায় মাইক্রোবাস বিস্ফোরণ, চালকসহ নিহত ৩

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ২ টাকায় ইফতার বিক্রি করে পুরস্কৃত হলেন ৩৩ ক্ষুদ্র ব্যবসায়ী

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

0 Comments