বাংলাদেশ

সৈয়দপুরে তেল পাম্পের নিরাপত্তায় পুলিশি পাহারা

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ মার্চ ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

 

 

নীলফামারীর সৈয়দপুরে তেল পাম্পে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের সঙ্গে পাম্প মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পাম্প থেকে জ্বালানি সরবরাহ করা হবে। একইসঙ্গে একাধিকবার তেল নেওয়া ঠেকাতে প্রতিটি যানবাহনে বিশেষ চিহ্ন (রঙ) লাগানো হবে।

এছাড়া পাম্পে নিরাপত্তা নিশ্চিত ও বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি ফিলিং স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা, পাম্প মালিক এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাম্প মালিকদের মতে, অনেক চালক তেল পাওয়ার পরও বারবার পাম্পে আসায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। নতুন এই সিদ্ধান্তে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তারা। পাশাপাশি তারা জানান, বর্তমানে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সংকট নিয়ে কোনো আতঙ্ক নেই।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
৩০০ টাকা দরে পেট্রোল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা

  সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে আনোয়ার হোসেন খোকন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, তিনি প্রতি লিটার পেট্রোল ৩০০ টাকা দরে বিক্রি করছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৪ ও ২০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা এবং দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।  

সাতক্ষীরা মার্চ ৩১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় সড়কে অবৈধ তেল বিক্রি, ৭ হাজার লিটার পেট্রলসহ লরি জব্দ

দৌলদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় বেঁচে ফেরা সাহসী নারীর অবিশ্বাস্য গল্প

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে তেল পাম্পের নিরাপত্তায় পুলিশি পাহারা

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় এক ডাকাত গ্রেফতার

  নীলফামারীর ডিমলা উপজেলায় ডালিয়া–জলঢাকা সড়কে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) রাত দেড়টার দিকে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ‘স্লুইচ গেট’ এলাকায় ২০-২৫ জনের ডাকাত দল পথরোধ করে বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে অন্তত ৫০টি মোবাইল ফোন ও প্রায় ১০ লক্ষাধিক টাকা লুট করে। ডাকাতরা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর ও যাত্রী ও চালকদের মারধর করে আহত করেছে। স্থানীয়রা ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পুলিশ জানায়, নীলফামারী র‍্যাব-১৩ সিপিসি ২ এবং ডিমলা থানার যৌথ অভিযানে দক্ষিণ সোনাখুলি গ্রামের নুরল হকের ছেলে মালেক (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। সোমবার (৩০ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার মো. নিয়াজ মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নীলফামারী প্রতিনিধি> মার্চ ৩০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ট্রাক উঠলেই কেঁপে ওঠে সেতু, আতঙ্কে পারাপার হাতিয়াবাসীর

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকের করুন মৃত্যু

ভেজা শরীরে মোবাইল চার্জ দিতে গিয়ে মুহূর্তেই ঝরে গেল সিফাতের জীবন

  শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারিয়ার সিফাত (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে পৌরসভার গড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিফাত স্থানীয় মাহফুজুর রহমানের ছেলে এবং তিনি পবিত্র কোরআনের একজন হাফেজ ছিলেন বলে পরিবার জানিয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোসল শেষে ভেজা শরীরে ঘরে প্রবেশ করে মোবাইল ফোন চার্জ দিতে গেলে শর্ট সার্কিটের মাধ্যমে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতেই পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

শেরপুর প্রতিনিধি> মার্চ ৩০, ২০২৬ 0

মাদারীপুরে বিয়ের চেয়ার নিয়ে দুই গ্রুপের ককটেল সংঘর্ষ

ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি

ছবি: প্রতিনিধি

অপ্রশস্ত রেলগেটের কারণে সৈয়দপুরে ভয়াবহ যানজট, ভোগান্তিতে মানুষ

0 Comments