অপরাধ

রায়পুরায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘এ্যাংকা’ গ্রেফতার

Icon
নরসিংদী প্রতিনিধি>
প্রকাশঃ এপ্রিল ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
রায়পুরা উপজেলা-এর চরাঞ্চলে জেলা পুলিশের অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকা (২৩) গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল দিবাগত রাতে রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চরমেঘনা গ্রামে অভিযান চালায়। রাত ১২টা ২০ মিনিটে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে ঘরের খাটের নিচে লুকানো অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন রায়পুরা থানা-এর ওসি মো. মজিবুর রহমান ও এএসপি মো. রায়হান সরকারের তত্ত্বাবধানে একটি টিম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাকিবের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, চাঁদাবাজি ও দস্যুতাসহ মোট ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, অভিযানের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

ছবি: প্রতিনিধি
ধর্ষণের মামলা নিলনা রায়পুরা থানা

  রায়পুরা উপজেলা-এ ১০ বছরের এক কিশোরীকে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে মামলা গ্রহণ ও তদন্ত প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার জানায়, গত ২৪ এপ্রিল রাতে জান্নাতুল বুশরা বালিকা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা জুনায়েদ আহমদের বিরুদ্ধে মাদ্রাসার ভেতরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর স্থানীয় পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মাদ্রাসায় ভাঙচুরের ঘটনাও ঘটে। পরবর্তীতে ২৬ এপ্রিল রায়পুরা থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন, যেখানে ‘ধর্ষণের চেষ্ট‘ মামলা নেয়া হয়। তবে মামলার ধরণ ও তদন্ত প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকে দাবি করেন, ঘটনাটি ধর্ষণ হওয়া সত্ত্বেও “ধর্ষণের চেষ্টা” হিসেবে মামলা নেওয়া হয়েছে। রফিকুল ইসলাম নামে একজন তার ফেইসবুক আইডিতে লিখেছেন, "মেডিকেল রিপোর্ট বলছে ধর্ষণ, পুলিশ মামলা নিলো ধর্ষণের চেষ্টা", আগামী ১২ ঘন্টার মধ্যে ধর্ষণের মামলা নিবেন এবং আসামি গ্রেপ্তার করবেন। তা না হলে আগামীকাল দুপুর ১২ টায় থানা ঘেরাও দিবে রায়পুরাবাসী। কথা ক্লিয়ার... ধর্ষণের ঘটনার প্রায় ৫০ ঘন্টা এবং মামলা দায়েরের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারে নি পুলিশ।  অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার না করায় স্থানীয়ভাবে ক্ষোভ বাড়ছে। তবে পুলিশ বলছে, প্রাথমিক জবানবন্দি ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে এবং পরে মেডিকেল পরীক্ষার জন্য ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। রায়পুরা থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, ভিকটিমের জবানবন্দি অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। পরবর্তীতে অভিযোগের ধরন পরিবর্তনের বিষয়টি সামনে এলে মেডিকেল পরীক্ষার উদ্যোগ নেওয়া হয় এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।  

নরসিংদী প্রতিনিধি> এপ্রিল ২৭, ২০২৬ 0

মিমোকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ঢাবি শিক্ষক সুদীপ কারাগারে

টঙ্গীতে বাবা-ছেলে হত্যা মামলায় নাটকীয় মোড়, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

ছবি: প্রতিনিধি

রায়পুরায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘এ্যাংকা’ গ্রেফতার

ছবি: প্রতিনিধি
ফরিদপুরে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

  ভাঙ্গা উপজেলা-এর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ আশরাফুজ্জামান ওরফে লিটু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) বিকেলে পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃত লিটু সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভবানীপুর গ্রামের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা কার্যালয়ের একটি দল অভিযান চালিয়ে কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী একটি বাস থেকে তাকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে এ রুটটি মাদক পরিবহনে ব্যবহার করছে চক্রগুলো। গত এক মাসে একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে ভাঙ্গা থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ২৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ছাগল নিয়ে বিরোধের জেরে গৃহবধূর ওপর হামলা, শ্লীলতাহানীর অভিযোগ

ঘুষের ভিডিও ভাইরাল, নালিতাবাড়ীর ভূমি কর্মকর্তা বদলি

ছবি: প্রতিনিধি

রায়পুরায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা

আজহারী-জারার ছবি নকল করে যৌন ওষুধের ভুয়া বিজ্ঞাপন, গ্রেফতার ১০

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় নকল করে ভুয়া ওষুধের বিজ্ঞাপন প্রচারের অভিযোগে একটি প্রতারণা চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগ জানিয়েছে, অভিযুক্তরা জনপ্রিয় ধর্মীয় বক্তা ও চিকিৎসকদের ছবি ও কণ্ঠস্বর হুবহু নকল করে যৌন উত্তেজক ওষুধের ভুয়া প্রচারণা চালিয়ে আসছিল। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। অভিযানে চক্রটির কাছ থেকে একাধিক ল্যাপটপ, স্মার্টফোন, সিম কার্ড, পেনড্রাইভ ও বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্রতারণার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও তৈরি ও প্রচার করে আসছিল, যেখানে খ্যাতনামা ব্যক্তিদের ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হতো। এরই মধ্যে ভুক্তভোগী পক্ষ থেকে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

টবের মধ্যে চাষ করা হয় ১৩টি গাঁজা গাছ, অতঃপর.....

এডিসি মাহমুদা বেগমের বদলির পাশাপাশি বিভাগীয় তদন্তের দাবি ভুক্তভোগীদের

মঠবাড়িয়ায় হাতুড়ির আঘাতে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিল চাচা

0 Comments