ন্যাটো জোটের অভ্যন্তরীণ সমর্থন ঘাটতির অভিযোগ তুলে ইউরোপীয় দুই মিত্র দেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতালি ও স্পেন থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাবনা বিবেচনার কথা জানিয়েছেন।
শনিবার (২ মে) প্রকাশিত টাইম ম্যাগাজিন-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এতে ট্রাম্প অভিযোগ করেন, ইরান সংশ্লিষ্ট সামরিক উত্তেজনার সময় ন্যাটো মিত্ররা যুক্তরাষ্ট্রকে প্রত্যাশিত সহায়তা দেয়নি। তার ভাষ্য অনুযায়ী, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ইউরোপকে সহায়তা করলেও প্রতিদানে সমর্থন পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স ম্যানপাওয়ার ডাটা সেন্টার (ডিএমডিসি)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইতালিতে ১২ হাজার ৬৬২ এবং স্পেনে ৩ হাজার ৮১৪ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
এদিকে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো ট্রাম্পের মন্তব্য প্রত্যাখ্যান করে বলেন, ইতালি বরং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি আন্তর্জাতিক মিশনের প্রস্তাব দিয়েছিল, যা মার্কিন সামরিক বাহিনী ইতিবাচকভাবে গ্রহণ করেছিল।
প্রতিবেদনে আরও জানানো হয়, সংশ্লিষ্ট বিষয়ে ইতালি ও স্পেনের সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ন্যাটো জোটের অভ্যন্তরীণ সমর্থন ঘাটতির অভিযোগ তুলে ইউরোপীয় দুই মিত্র দেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতালি ও স্পেন থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাবনা বিবেচনার কথা জানিয়েছেন। শনিবার (২ মে) প্রকাশিত টাইম ম্যাগাজিন-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এতে ট্রাম্প অভিযোগ করেন, ইরান সংশ্লিষ্ট সামরিক উত্তেজনার সময় ন্যাটো মিত্ররা যুক্তরাষ্ট্রকে প্রত্যাশিত সহায়তা দেয়নি। তার ভাষ্য অনুযায়ী, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ইউরোপকে সহায়তা করলেও প্রতিদানে সমর্থন পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ডিফেন্স ম্যানপাওয়ার ডাটা সেন্টার (ডিএমডিসি)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইতালিতে ১২ হাজার ৬৬২ এবং স্পেনে ৩ হাজার ৮১৪ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এদিকে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো ট্রাম্পের মন্তব্য প্রত্যাখ্যান করে বলেন, ইতালি বরং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি আন্তর্জাতিক মিশনের প্রস্তাব দিয়েছিল, যা মার্কিন সামরিক বাহিনী ইতিবাচকভাবে গ্রহণ করেছিল। প্রতিবেদনে আরও জানানো হয়, সংশ্লিষ্ট বিষয়ে ইতালি ও স্পেনের সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফিফা কংগ্রেসে যোগ দিতে ভ্যাঙ্কুভারে প্রবেশের চেষ্টা করেও কানাডা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে মেহেদি তাজ-কে। তাসনিম ও ইউএসএ টুডে’র প্রতিবেদনে বলা হয়, ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাকে বিমানবন্দরেই জিজ্ঞাসাবাদ শেষে দেশে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠানো হয়। তার সঙ্গে থাকা আরও দুই কর্মকর্তা হেদায়াত মমবেইনি ও হামিদ মোমেনিকেও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ভিসা ও অস্থায়ী রেসিডেন্ট পারমিট থাকা সত্ত্বেও কানাডা কর্তৃপক্ষ শেষ পর্যন্ত প্রবেশাধিকার বাতিল করে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, পূর্বে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (IRGC)-এর সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগকে এ সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। কানাডা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করায় ওই সংস্থার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ক্ষেত্রে দেশটির অভিবাসন নীতি কঠোরভাবে প্রয়োগ করা হয়। তদন্ত শেষে তিনজনকেই ফেরত পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কৌশলগত শক্তির ইঙ্গিত দিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, ওয়াশিংটনের বিরুদ্ধে প্রয়োগযোগ্য একাধিক ‘ট্রাম্প কার্ড’ এখনো তেহরানের হাতে রয়েছে। রোববার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ইঙ্গিত দেন, হরমুজ প্রণালি, বাব আল-মানদেবসহ গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণের সক্ষমতা ইরানকে ভূ-রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে রেখেছে। তার ভাষায়, বৈশ্বিক জ্বালানি প্রবাহ ও সরবরাহ রুটে ইরানের প্রভাব যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ প্রয়োগের সক্ষমতার সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বী অবস্থান তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, গালিবাফের এই বক্তব্য মূলত কূটনৈতিক চাপ ও মনস্তাত্ত্বিক বার্তা হিসেবে ওয়াশিংটনের উদ্দেশে প্রেরিত, যেখানে সম্ভাব্য জ্বালানি সংকট ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের ইঙ্গিত দেওয়া হয়েছে।