বিশ্ব

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা সুজিত বসু

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মে ১২, ২০২৬


পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পরই দুর্নীতি তদন্তে বড় পদক্ষেপ নিল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পর তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১১ মে) সল্টলেকে ইডির দপ্তরে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার (১২ মে) সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বিধাননগর হাসপাতালে নেওয়া হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দমদম পৌরসভার ভাইস-চেয়ারম্যান থাকাকালে কর্মী নিয়োগে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরেই তদন্ত এগোচ্ছে। এর আগেও একাধিকবার তাকে তলব করা হলেও নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দমকলমন্ত্রী ছিলেন সুজিত বসু। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিধাননগর আসনে পরাজয়ের পর রাজনৈতিকভাবে চাপের মুখে ছিলেন এই তৃণমূল নেতা।

 

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা সুজিত বসু

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পরই দুর্নীতি তদন্তে বড় পদক্ষেপ নিল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পর তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) সল্টলেকে ইডির দপ্তরে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার (১২ মে) সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বিধাননগর হাসপাতালে নেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দমদম পৌরসভার ভাইস-চেয়ারম্যান থাকাকালে কর্মী নিয়োগে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরেই তদন্ত এগোচ্ছে। এর আগেও একাধিকবার তাকে তলব করা হলেও নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দমকলমন্ত্রী ছিলেন সুজিত বসু। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিধাননগর আসনে পরাজয়ের পর রাজনৈতিকভাবে চাপের মুখে ছিলেন এই তৃণমূল নেতা।  

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

ইরানে আরব আমিরাতের গোপন হামলা

হরমুজ প্রণালিতে টোল ও অনুমতি বাধ্যতামূলক করল ইরান

বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি হচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান

পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে নতুন রাজনৈতিক বিন্যাসে তৃণমূল কংগ্রেস ৮০টি আসন পেয়ে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত করা হয়েছে। দলীয় ও রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে পরিচিত শোভনদেব এবার বালিগঞ্জ আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়ে টানা দশমবারের মতো বিধানসভায় নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েছেন। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজ আসনে পরাজিত হয়ে বিধানসভায় প্রবেশাধিকার হারান, ফলে নেতৃত্বের কাঠামোয় নতুন সমীকরণ তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তে শোভনদেবকে বিরোধী শিবিরের নেতৃত্বে আনা হয়। রাজনৈতিক জীবনে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত থাকা শোভনদেব শ্রমিক রাজনীতি, ট্রেড ইউনিয়ন ও সংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। একসময় ভবানীপুর আসনে জয়ী হলেও দলীয় আহ্বানে তিনি আসন ছেড়ে দেন এবং পরে উপনির্বাচনে খড়দহ থেকে পুনরায় বিধানসভায় ফিরে আসেন।  

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0

দক্ষিণ লেবাননের ৯ গ্রাম তাৎক্ষণিক খালি করার নির্দেশ দিল ইসরায়েল

পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের পরিণতি ‘ভয়াবহ’ হবে: আসিম মুনির

শত্রুর সামনে কখনো নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে কঠোর অবস্থানে ইরান, বাড়ছে যুদ্ধের ঝুঁকি

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন আরও গভীর হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ইরানের দেওয়া পাল্টা শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রস্তাবটিকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “ইরান কখনো আত্মসমর্পণ করবে না।” এর ফলে হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে কার্যত আত্মসমর্পণের শর্ত আরোপ করা হয়েছিল। জবাবে তেহরান যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ সম্পদ ফেরত এবং হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি তোলে। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংঘাত এখনো শেষ হয়নি এবং ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। সংকটের প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নতুন করে বেড়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে ড্রোন হামলা ও সামরিক সতর্কতা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।  

নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২৬ 0

রাজনৈতিক সংকটে মমতার ভবিষ্যৎ এখন কোন পথে?

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয় নিশ্চিত বললেন পুতিন

মার্কিন শান্তি প্রস্তাবে পাকিস্তানের মধ্যস্থতায় জবাব দিল ইরান

0 Comments