অপরাধ

নরসিংদীর রায়পুরায় মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

Icon
রায়পুরা, নরসিংদী প্রতিনিধি>
প্রকাশঃ মে ১২, ২০২৬


রায়পুরায় পৃথক অভিযানে মাদকবিরোধী অভিযান জোরদার করে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাত থেকে মঙ্গলবার (১২ মে) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জের ভৈরবের আলামিন, হবিগঞ্জের মাধবপুরের আব্দুল আজিজ এবং রায়পুরার জুয়েল মিয়া। তাদের কাছ থেকে মোট ৩৫ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর বাজার, মাহমুদাবাদ এলাকা এবং চরসুবুদ্ধি ইউনিয়নের পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে ৩০ কেজি গাঁজাসহ, আরেকজনকে ৫ কেজি গাঁজাসহ এবং অপরজনকে ইয়াবাসহ আটক করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, জেলা পুলিশের নির্দেশনায় ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 

দুলাভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরে ছিনতাই করতো দুই শ্যালক

রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে ঘুরে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুইজন আপন ভাই এবং অপরজন তাদের বোনজামাই।   অভিযানের সময় পুলিশের গুলিতে চক্রের এক সদস্য আহত হন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- পলাশ, সাকিব ও বিপ্লব হোসেন। পলাশ ও সাকিবের বাড়ি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হেমাদিঘী টিএনটি মোল্লা গ্যারেজ এলাকায়। বিপ্লব তাদের বোনজামাই বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১১ মে) ভোরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের গুলিতে চক্রের এক সদস্য আহত হন।  

নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৬ 0

নরসিংদীর রায়পুরায় মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ছবি: প্রতিনিধি

সুন্দরবনে বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান আটক

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিরবন্দরে ছেলের হাতে বাবা ও ভাই খুন

গ্রিন কার্ড প্রতারণা ও নির্যাতনের অভিযোগে প্রবাসীর বিরুদ্ধে মার্কিন দূতাবাসে স্ত্রীর অভিযোগ

  বৈবাহিক প্রতারণা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং মিথ্যা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড অর্জনের অভিযোগ উঠেছে হুমায়ুন কবির নামের এক প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্ত্রী ইয়াদি রাজ্জাক ঢাকার মার্কিন দূতাবাসে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্ত হুমায়ুন কবির ও অভিযোগকারী ইয়াদি রাজ্জাক—উভয়ের বাড়ি নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। অভিযোগপত্র ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৬ সালে সিভিল ম্যারেজের মাধ্যমে তাদের বিয়ে হয়। ইয়াদির দাবি, বিয়ের পর থেকেই তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন। ২০০৮ সালে নির্যাতনের অভিযোগে হুমায়ুন কবির গ্রেপ্তারও হয়েছিলেন। অভিযোগে আরও বলা হয়, দাম্পত্য সম্পর্ক চলমান থাকা অবস্থায় তিনি বাংলাদেশে একাধিক বিয়ে করেন এবং ২০১৭ সালে গোপনে আরেকটি বিয়ে করে দুই সন্তানের জনক হন। বর্তমানে তিনি অন্য এক নারীকে স্ত্রী পরিচয়ে যুক্তরাষ্ট্রে নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে। অভিযোগ পত্র   ইয়াদি রাজ্জাক দাবি করেন, হুমায়ুন কবির তার কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নিয়ে তা অন্যত্র ব্যবহার করেছেন এবং ২০০৮ সাল থেকে কোনো ভরণপোষণ দেননি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করলে তাকে ব্যক্তিগত আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ইয়াদির ভাষ্য অনুযায়ী, হুমায়ুন কবির তাকে জানিয়েছেন যে শুধুমাত্র গ্রিন কার্ড পাওয়ার উদ্দেশ্যেই তিনি তাকে বিয়ে করেছিলেন এবং জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার চেষ্টা করেছেন। ভুক্তভোগী নারী ২০২০ সালের ২৪ নভেম্বর থেকে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বলে দাবি করেন। তিনি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গ্রিন কার্ড বাতিলসহ ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। নোয়াখালী পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

নোয়াখালী প্রতিনিধি> মে ১১, ২০২৬ 0

রাজবাড়ীতে বেড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ, আটক ১

পরকীয়া প্রেমিককে হত্যা করে ঘরের মেঝেতে লাশ পুঁতে ঢালাই

পাঁচজন হত্যার ঘটনায় ফোরকান এখন পুলিশের টার্গেটে

রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

  রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. বাধন হোসেন সৌরভ (২১) ও মো. পলাশ (২৪)। পুলিশ জানায়, ৬ মে দিবাগত রাতে পৃথক অভিযানে রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকা থেকে সৌরভকে এবং কাশিয়াডাঙ্গা থানার বালিয়া এলাকা থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। সৌরভের ভাড়া বাসা থেকে একটি লাল রঙের চোরাই Bajaj Discover 125 মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পলাশকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে রাজশাহী ও আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।  

রাজশাহী মে ৬, ২০২৬ 0

বগুড়ায় চিকিৎসার আড়ালে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার

স্ত্রীকে সামনে রেখে স্বামীকে কুপিয়ে হত্যা

১১ বছরের শিশু ধর্ষণের মামলার সেই শিক্ষক গ্রেফতার

0 Comments