বাংলাদেশ

হিজড়া মানব কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

Icon
দেওয়ানগঞ্জ, জামালপুর ,প্রতিনিধ
প্রকাশঃ জানুয়ারী ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

দেওয়ানগঞ্জ উপজেলার প্রতিটি ওয়ার্ডে শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ কার্যক্রম চালাচ্ছে হিজড়া মানব কল্যাণ সংস্থা। সোমবার (১২ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে পৌর শহরে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি কেয়া আক্তার মুন্নি। বিশেষ অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার রঞ্জু আহমেদ, বেলতলি বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামছুল হুদা (রতন) এবং সাংবাদিক মো. খাদেমুল ইসলাম।
সভায় কেয়া আক্তার মুন্নি বলেন, ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এবছর প্রচণ্ড শীতের কারণে উপজেলা জুড়ে কার্যক্রম আরও সম্প্রসারিত হয়েছে। ডাংধরা, চর আমখাওয়া, হাতিভাঙ্গা, বাহাদুরাবাদসহ সকল ইউনিয়নের শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল পৌঁছে দেওয়া হবে।
কম্বল পেয়ে সুবিধাভোগীরা জানান, “এ বছর প্রচণ্ড শীত। কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে” এবং কেয়া আক্তার মুন্নির জন্য দোয়া করেছেন।

 

বাংলাদেশ

আরও দেখুন
পৌর প্রশাসকের তদারকিতে সৈয়দপুরে মশক নিধন ও পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত

  নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। পৌর প্রশাসন জানায়, শহরকে পরিচ্ছন্ন রাখা ও জলাবদ্ধতা নিরসনে নিয়মিতভাবে ড্রেন, নালা-নর্দমা পরিষ্কার করা হচ্ছে। একই সঙ্গে মশার উপদ্রব কমাতে বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান পরিচালিত হচ্ছে। সৈয়দপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলার তদারকিতে এসব কার্যক্রম বাস্তবায়ন করছে পৌরসভার সংশ্লিষ্ট বিভাগ। শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে, ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে সহায়ক হচ্ছে। পৌরসভার কর্মকর্তারা জানান, বর্তমান প্রশাসকের নির্দেশনায় পূর্বের তুলনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সব ওয়ার্ডে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং কঠোর নজরদারি রাখা হচ্ছে। তিনি পৌরবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার মাধ্যমে এ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ছবি: প্রতিনিধি

সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস পালিত

হাম ও উপসর্গে দেশে আরও ১০ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গজনিত রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৪ জনের মৃত্যু হামে এবং ৬ জনের মৃত্যু উপসর্গে হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ১৫১ শিশু এবং নিশ্চিত হামে ২৮ শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬৮ শিশু সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৬৩৯ শিশু হামে আক্রান্ত হয়েছে। সন্দেহভাজন আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২২৫ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে ৭ হাজার ৬৫৬ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

দস্যুমুক্ত সুন্দরবনের লক্ষ্যে কোস্ট গার্ডের যৌথ অভিযান চলমান

ছবি: প্রতিনিধি

দারোয়ানী টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ নেয়া হচ্ছে: প্রতিমন্ত্রী শরিফুল ইসলাম

ছবি: প্রতিনিধি

সাতদিন সময় শেষে শুরু হলো অবৈধ দখল উচ্ছেদ

হঠাৎ ভূমিকম্পে কাঁপল সিলেট সীমান্ত, মাত্রা ৪.৩

সিলেটের বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী এলাকায় রোববার (১২ এপ্রিল) সকালে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ২১ মিনিটে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। কেন্দ্রস্থল শিলচর হওয়ায় এর প্রভাব সিলেটসহ সীমান্তবর্তী অঞ্চলে অনুভূত হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে চলতি মাসের ৭ তারিখেও একই অঞ্চলে ৪.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন এলাকায় ঘনঘন ভূকম্পন অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক এসব ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ভূতাত্ত্বিক সক্রিয়তার বিষয়টি নজরদারিতে রাখার প্রয়োজন রয়েছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৬ 0

আজ থেকে শুরু পরীক্ষামূলক অনলাইন ক্লাস

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ইলিশের বাজারে আছে মাছ, নেই ক্রেতা

ছবি: প্রতিনিধি

ফকিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

0 Comments