বাংলাদেশ

চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনে শোকজ

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ১২, ২০২৬
নাজমুল মোস্তফা আমিন
নাজমুল মোস্তফা আমিন

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইলেক্টোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি।
সোমবার (১২ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাস স্বাক্ষরিত নোটিশে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশে বলা হয়েছে, প্রতীক বরাদ্দের আগেই তার পক্ষে প্রকাশ্যে নির্বাচনি প্রচারণার অভিযোগ পাওয়া গেছে।
বিজিল্যান্স ও অবজারভেশন টিমের দাখিল করা অভিযোগ অনুযায়ী, গত ১১ জানুয়ারি লোহাগাড়া উপজেলার আধুনাগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এক দোয়া অনুষ্ঠানে বিএনপি নেতা মুজিবর রহমান ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কমিটি মনে করছে, ভোটগ্রহণের অন্তত তিন সপ্তাহ আগে এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধির পরিপন্থি। এ প্রেক্ষিতে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদনসহ সুপারিশ পাঠানো হবে না—তা জানাতে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় সাতকানিয়া চৌকি আদালতে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ

আরও দেখুন
পয়লা বৈশাখে মেট্রোরেলের দুই স্টেশন বন্ধ ঘোষণা

পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনার অংশ হিসেবে রাজধানীর দুটি মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিনের জন্য বন্ধ থাকবে। ডিএমটিসিএল-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয় এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নালিতাবাড়ীতে শুরু বিজ্ঞান উৎসব

ছবি: প্রতিনিধি

বিরোধী দল জুলাই সনদকে নিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা বলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ঐতিহাসিক শানে রিসালাত সম্মেলনে লাখো মানুষের ঢল

ছবি: প্রতিনিধি
ভাঙ্গায় বাস–পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ২৫

  ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ২০–২৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ভাঙ্গা–টেকেরহাট মহাসড়কের বাবনা তলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা নাম্বারবিহীন তরমুজবোঝাই পিকআপের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং বহু যাত্রী আহত হন।   দুর্ঘটনায় পিকআপে থাকা তরমুজের মালিক জাহাঙ্গীর মোল্লা (৩৭) ঘটনাস্থলেই নিহত হন। পিকআপচালক আরিফ (৪০) গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতরদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যানবাহন উদ্ধার করে এবং নিহতের সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে সড়ক দুর্ঘটনা চালক আহত

পৌর প্রশাসকের তদারকিতে সৈয়দপুরে মশক নিধন ও পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ছবি: প্রতিনিধি
সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

  নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের বিমানবন্দর সড়কে প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি লায়ন মো. জাকির হোসেন মেনন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ্ব মো. শফিয়ার রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হামিদ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৭৬টি ইভেন্টে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পাশাপাশি স্ট্যান্ডার্ড নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেধাবী এবং এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ৮৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শেষে প্রধান অতিথি বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও লায়ন্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস পালিত

হাম ও উপসর্গে দেশে আরও ১০ শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি

দস্যুমুক্ত সুন্দরবনের লক্ষ্যে কোস্ট গার্ডের যৌথ অভিযান চলমান

0 Comments