অপরাধ

কবি ও সাংবাদিক 'মম' হত্যাচেষ্টা মামলায় তদন্তে পিবিআই

Icon
জামালপুর প্রতিনিধি>
প্রকাশঃ জানুয়ারী ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

জামালপুরের সাংবাদিক প্রদীপ চন্দ্র মম এর ওপর সংঘটিত হত্যাচেষ্টা মামলায় আদালত পুলিশের প্রাথমিক তদন্তে সন্তুষ্ট না হয়ে আরও তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলা এখন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর হাতে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র বিচারক রোমানা আক্তার এই আদেশ দেন। আদালত নির্দিষ্ট করেছেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভুক্তভোগীর মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করে পিবিআইকে তদন্ত পরিচালনার নির্দেশ দেওয়া হবে।
মামলার এজাহার ও সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৬ এপ্রিল বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের বাড়ির আঙ্গিনায় পরিকল্পিত হামলার শিকার হন সাংবাদিক প্রদীপ চন্দ্র মম। হামলাকারীরা লোহার রড, বাঁশের লাঠি ও দা দিয়ে তার ওপর আক্রমণ চালায়। পরে মাটিতে পড়ার পর ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সাংবাদিকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে অনুসন্ধানী সাংবাদিকতা ও সামাজিক অন্যায় নিয়ে লেখালেখির কারণে প্রদীপ চন্দ্র মমকে টার্গেট করা হয়েছে। পিবিআই তদন্তে যাওয়ায় মামলাটিতে নতুন গতি আসার প্রত্যাশা করছে পরিবার ও সাংবাদিক সমাজ।

 

নরসিংদীর মাধবদীতে কিশোরীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেফতার ৪

নরসিংদীর মাধবদীতে কিশোরীকে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।  গ্রেপ্তারকৃতরা হলেন, মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, ধর্ষক নূরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব এবং এবায়দুল্লাহ। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ১৫ দিন আগে নূরার নেতৃত্বে ছয়জন বখাটে কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয় মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন। তবে অভিযোগ উঠেছে, তিনি অপরাধীদের সঙ্গে রফাদফা করে মোটা অংকের অর্থ আত্মসাৎ করেন এবং কোনো বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করা হয়। ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। ১৫ দিন পর বখাটে চক্রটি ভিকটিম কিশোরীকে তার বাবার সামনে থেকেই ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে পুনরায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দীর একটি সরিষা ক্ষেত্রে ফেলে রাখে।

নরসিংদী ফেব্রুয়ারি ২৭, ২০২৬ 0

ভোলায় তরুণীর নগ্ন ভিডিও ধারণ ও ধর্ষণের চেষ্টায় গ্রেফতার লম্পট সবুজ

ছবি: প্রতিনিধি

চোরের হামলায় গরুর মালিকসহ আহত ১২

বন্দর এলাকায় ছেলেকে রক্ষা করতে গিয়ে বাবার মৃত্যু

দিনদুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন

রাজশাহী নগরীতে পূর্ববিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে মহানগরীর শাহমখদুম থানা এলাকার পবা রাইসমিলপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত মো. সাব্বির (২১) স্থানীয় শাহিন ইসলামের ছেলে। তিনি পারিবারিক হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, একই এলাকার বাসিন্দা মো. জাসন (২৫) নামের এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেন। অভিযুক্তের বিরুদ্ধে মাদকাসক্তি ও এলাকায় বিশৃঙ্খল আচরণের অভিযোগ রয়েছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুকে গভীর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরূপ সম্পর্ক চলছিল। এর আগের দিন ভুক্তভোগীর পিতাকে মারধরের অভিযোগও রয়েছে। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, অভিযুক্ত পলাতক রয়েছে; তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় প্রাসঙ্গিক ধারায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

রাজশাহী ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

টাঙ্গাইলে ৮টি অবৈধ ঘোড়া জবাইয়ের ঘটনায় চারজন গ্রেফতার

নারায়ণগঞ্জে জামিনে মুক্তির পরপরই যুবককে কুপিয়ে হত্যা

ছবি: প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত, গুরুত্বর জখম ১,আটক ৪

কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেডবাড়ি গ্রামে মুরগির খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই রুহুল আমিন (৩৪)। পুলিশ একই পরিবারের চারজনকে আটক করেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের ছলেমান শেখের ছেলে। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। নিহতের স্ত্রী মেঘলা খাতুন জানান, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম তার স্বামী ও ভাসুরকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রুহুল আমিনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা রহমান জানান, বেলা সাড়ে তিনটার দিকে ইব্রাহিমকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), পিতা জামাল উদ্দিন (৬২) ও মা শাহানারা খাতুন (৫৫)-কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরা ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

মোরেলগঞ্জে হেফজখানার ছাত্রকে মারপিট, থানায় মামলা দায়ের

বাগেরহাটে কচুয়ায় যুবকের দুই হাতের কব্জি কেটে দিল প্রতিপক্ষ

পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

0 Comments