বাংলাদেশ

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

Icon
ঝিনাইদহ ,প্রতিনিধি
প্রকাশঃ জানুয়ারী ২২, ২০২৬
ছবি:প্রতিনিধি
ছবি:প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে এসব এলাকায় ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সদরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিফুল আলম। তিনি জানান, ঝিনাইদহ ও মাগুরার ৬টি সংসদীয় আসনে বিজিবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।

আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারির মধ্যে দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েনের পর দুই জেলার গুরুত্বপূর্ণ ৫৫টি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হবে। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়মিত টহল জোরদার করা হবে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, তফসিল ঘোষণার পর গত ১১ ডিসেম্বর থেকেই অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের জন্য রেকি কার্যক্রম সম্পন্ন করেছে ৫৮ বিজিবি। এ সময় সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং ভোটারদের সচেতনতামূলক কার্যক্রমও চলমান রয়েছে।

বিজিবির অভিযানে ২০২৫ সালে মহেশপুর ব্যাটালিয়নের চোরাচালানবিরোধী অভিযানে ৪১ জন আসামিসহ প্রায় ৩৮ কোটি ২৭ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ৯ কোটি ৬২ লাখ টাকার মাদক উদ্ধার এবং ২৮ জনকে আটক করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল রফিফুল আলম বলেন, নির্বাচন চলাকালে দেশের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক থাকবে। এ কাজে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশ

আরও দেখুন
বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বরিশাল-ঢাকা-বরিশাল নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনঃপ্রবর্তনসহ বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান রাজন জানান, ঈদের আগে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস চালু করা, ঈদের পর বরিশাল সেক্টরে অন্তত দুটি বিশেষ ফ্লাইটসহ নিয়মিত বিমান চলাচল চালু রাখা, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়ক নির্মাণ দ্রুত শুরু করা এবং অসমাপ্ত নেহালগঞ্জ ও গোমা সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়েছে। এ সময় বরিশাল বিমান বাংলাদেশের অফিসের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং সড়ক জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু বিভাগের মন্ত্রীর কাছেও স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণকালে বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বলেন, দাবিনামাগুলো দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান, প্রধান সমন্বয়কারী অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, সহ-সভাপতি দেওয়ান আঃ রশিদ নিলু, সিনিয়র সাংবাদিক নাছিম উল আলম এবং সংগঠক দীপু হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

বরিশাল মার্চ ১১, ২০২৬ 0

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রক্তদাতাদের হাতে নোংরা বাল্ব, সেবার মান নিয়ে প্রশ্ন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন বসে তরুণী, পালিয়ে বেড়াচ্ছে অভিযুক্ত

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহত বিমানসেনা অনন্যার জানাজা সম্পন্ন, শোকে স্তব্ধ সৈয়দপুর

নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১ আহত ২

নীলফামারীর ডোমারে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মজনু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  বুধবার (১১ মার্চ) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়দান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই এলাকার মৃত তফির উদ্দীনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। আজকে দুপুরের দিকে মজনুসহ কয়েকজন সেখানে গাছ কাটতে যায়। এসময়ে আরেক পক্ষ বাধা দিতে আসলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মজনুকে মৃত্যু ঘোষণা করেন। পরে গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সৈয়দপুর, নীলফামারী মার্চ ১১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

শেরপুর সীমান্তে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

ব্যাংক লোন থাকলেও জাকাত দিতে হবে কি?

নূরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোঃ আরিফ হোসেনকে পুনর্বহালের নির্দেশ

ছবি: প্রতিনিধি
সুন্দরবনে অস্ত্র-কার্তুজ সহ দয়াল বাহিনীর সহযোগী আটক

বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সক্রিয় সহযোগীকে আটক করেছে। অভিযানে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা কার্তুজও উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দয়াল বাহিনীর সদস্য আব্দুল হালিম রসদ সরবরাহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করবে। এরপর মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে খুলনার দাকোপ থানার শিবসা নদী এলাকায় অভিযান পরিচালনা করে। আটক আব্দুল হালিম (৩৬), শ্যামনগর থানার বাসিন্দা, দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে জড়িত থেকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  

বাগেরহাট মার্চ ১১, ২০২৬ 0

মিরপুরে অগ্নিকাণ্ডে বিমানবাহিনীর সদস্য অনন্যার মৃত্যু, সৈয়দপুরে শোকের ছায়া

মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন বাছির জামাল

ছবি: প্রতিনিধি

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

0 Comments