বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী স্বর্ণালী (২২) এবং তাদের শিশু সন্তান মোঃ নাফিজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার একটি বাসা থেকে স্বর্ণালীর মরদেহ উদ্ধার করা হয়। অসুস্থ শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। প্রাথমিক ধারনায় স্বর্ণালী প্রথমে শিশুটিকে পানিতে ডুবিয়ে হত্যা করেছেন এবং পরে নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নীলফামারীর সৈয়দপুরে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্লাবন হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দিনগত রাত ১১টার দিকে শহরের ওয়াপদা মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্লাবন হোসেন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাড়ি ঘটনাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল। নিহত প্লাবন হোসেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মোড় এলাকার ওষুধ ব্যবসায়ী ইয়াসিন আলীর একমাত্র ছেলে। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি এলাকাবাসী আটক করলেও চালক পলাতক রয়েছে।
নীলফামারীর সৈয়দপুরে শামিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার গোলাহাট রেলওয়ে কলোনি সংলগ্ন নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে শামিমা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের রেজিস্টারে উল্লেখ রয়েছে, তাকে সেখানে নিয়ে আসেন তার স্বামীর ভাবি মনি আক্তার। স্থানীয় সূত্রে জানা যায়, শামিমা আক্তার উপজেলার গোলাহাট এলাকার বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহাগের স্ত্রী। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, শামিমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে এবং গলা বরাবর ঘাড়েও কালচে দাগ দেখা গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একটি সূত্র জানায়, নিহত শামীমার স্বামী শেখ সোহাগ ৫ আগস্টের পর সৈয়দপুর থানায় করা দুইটি মামলার আসামী। এ কারণে সে দীর্ঘদিন থেকে পলাতক। তবে গত কয়েকদিন আগে সে সৈয়দপুরে এসেছে। গত কয়েকদিন যাবৎ সে স্ত্রীর উপর নির্যাতন করে চলেছে। চব্বিশের আন্দোলনের সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার আসামি এই সোহাগ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভূটানের সাথে টানা ১১ দিন সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ মার্চ বন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে আগামী ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সাথে ঈদের ছুটি শেষে ২৮ মার্চ শনিবার থেকে যথারীতি কার্যক্রম পুনরায় চালু করা হবে বলে জানা বন্দর কর্তৃপক্ষ। তবে বাংলাবান্ধা স্থলবন্ধরে এ সময়ে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানান।