আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, বিভ্রান্তিকর আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে বিএনপি দেশ পরিচালনা করতে চায় না। জনআকাঙ্ক্ষা পূরণে নিয়মতান্ত্রিক ও সাংবিধানিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকার বদ্ধপরিকর। জুলাই সনদের প্রতিটি ধারা সাংবিধানিকভাবে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, জুলাই যেমন আমাদের জীবনের বাঁক ঘুরিয়ে দিয়েছে। তেমনি ৫২,৭১, ৮২ থেকে ৯০, ২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা খুন-গুম হয়েছেন, তাদের ত্যাগের স্বীকৃতির জন্য অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের পথে এগিয়ে যাবে বিএনপি।
সোমবার (১৬ মার্চ) বিকালে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত শিরিষকাঠ খাল পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর চালু করেছিলেন উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, দেশব্যাপী খাল খননের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছিলেন। এখন সুযোগ্য সন্তান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পিতার প্রবর্তিত খাল খনন কর্মসূচি পুনরায় চালুর মাধ্যমে এ দেশে আবারও উন্নয়ন ও উৎপাদনের ধারা সূচনা করেছেন।
ঝিনাইদহ জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ আবু তালিব, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, বিএনপি নেতা রাশেদ খান, মেহেদী হাসান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী আরও বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটের কালি শুকানোর আগেই বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে ফিরে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তিনি একে একে তার প্ল্যানগুলো সাধারণ মানুষের কল্যাণে বাস্তবায়ন করে চলেছেন। প্রধানমন্ত্রীর ঘোষিত দশ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হওয়ায় ফ্যাসিস্ট ও নিন্দুকেরা লা জবাব হয়ে গেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এমপি হয়েছেন জনসেবার জন্য, নিজের সেবার জন্য নয়। আর এই কারণেই কোনো মন্ত্রী ও এমপি ঢাকায় ফ্ল্যাট নিচ্ছেন না। তাঁর (প্রধানমন্ত্রী) এই পরিবর্তনের অঙ্গীকার মানুষের মাঝে এক আশার আলো সঞ্চার করেছে। জনআকাঙ্খার সঙ্গে সঙ্গতি রেখে তিনি এগিয়ে যাচ্ছেন বলে মন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসেই কথার ফুলঝুড়ি নয়, প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে। বাংলার রাখাল রাজা তারেক রহমান ইতোমধ্যে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন। সারা বাংলাদেশের ৪ কোটি পরিবারকে এই কার্ড দেওয়া হচ্ছে। সারা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের টার্গেট নেওয়া হয়েছে। খাল গুলো সতেজ ও কৃষি নির্ভর করে তুলতে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এগুলোই হচ্ছে তারেক রহমানের আই হ্যাভ এ প্লেনের অংশ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী নিজ হাতে কোদাল ধরে মাটি কেটে শিরিষকাঠ খাল খনন কাজের উদ্বোধন করেন। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে ঝিনাইদহ-২ আসনের প্রয়াত সংসদ সদস্য মসিউর রহমানের মাজার জিয়ারত করেন আইনমন্ত্রী।
বিশ্বের অষ্ট-সহস্র মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ অভিযানে নতুন ইতিহাস রচনা করলেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। তিনি সফলভাবে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু আরোহন সম্পন্ন করেছেন। শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে তিনি শিখরে পৌঁছান বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। এর মাধ্যমে ৮ হাজার মিটারের ঊর্ধ্বে অবস্থিত ১৪টি পর্বতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ জয়ের মাধ্যমে তিনি দেশের জন্য এক নজিরবিহীন কৃতিত্ব স্থাপন করেন। অভিযান সংশ্লিষ্ট ব্যবস্থাপনা সূত্র জানায়, নেপালভিত্তিক আউটফিটার প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতে তার শীর্ষ স্পর্শের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অভিযানে তার সঙ্গে ছিলেন অভিজ্ঞ শেরপা সহযাত্রী। মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত ৮,৪৮৫ মিটার উচ্চতার মাকালু তার দুর্গম ভূপ্রকৃতি, তীব্র বায়ুপ্রবাহ এবং তুষারধসের ঝুঁকির কারণে আন্তর্জাতিক পর্বতারোহী মহলে অত্যন্ত চ্যালেঞ্জিং হিসেবে স্বীকৃত। উল্লেখ্য, এর আগে তিনি মাউন্ট এভারেস্ট, মাউন্ট লোৎসে, অন্নপূর্ণা-১ এবং মাউন্ট মানাসলু-সহ একাধিক উচ্চশৃঙ্গ আরোহনের মাধ্যমে ধারাবাহিক সাফল্য অর্জন করেছেন। মাকালু জয় তার ১৪টি ‘এইট-থাউজেন্ডার’ শৃঙ্গ জয়ের লক্ষ্যে পঞ্চম মাইলফলক হিসেবে যুক্ত হলো, যা আন্তর্জাতিক পর্বতারোহণ অঙ্গনে বাংলাদেশের উপস্থিতিকে আরও সুদৃঢ় করেছে।
বিচারিক প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত বিলম্বের আশঙ্কার মধ্যে শেষ পর্যন্ত ট্রাইব্যুনালে হাজির করা হলো কামরুল ইসলাম-কে। অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালে অবস্থানকালে হাজিরা দিতে অস্বীকৃতি জানালেও প্রসিকিউশনের কড়া নির্দেশনার পর প্রায় দুই ঘণ্টা বিলম্বে তাকে আদালতে উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার উদ্যোগ নিলে তিনি প্রথমে যেতে অনীহা প্রকাশ করেন। বিষয়টি কারা কর্তৃপক্ষ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও চিফ প্রসিকিউটরকে অবহিত করলে, প্রসিকিউশন তাৎক্ষণিকভাবে নির্দেশ দেয়—যেকোনো অবস্থায় আসামিকে আদালতে হাজির করতে হবে। পরবর্তীতে নির্দেশনা কার্যকর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে ট্রাইব্যুনালে উপস্থাপন করে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ঘোষণার কথা রয়েছে। মামলার নথিপত্র অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এতে রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় ২৩ জনকে হত্যাসহ গুরুতর অপরাধের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী পূর্বে অব্যাহতির আবেদন করে দাবি করেছেন যে, অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। তবে রাষ্ট্রপক্ষের বক্তব্য, আসামিরা রাজনৈতিক প্ররোচনার মাধ্যমে সহিংসতা উসকে দিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন। বর্তমানে মামলাটি অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে এবং ট্রাইব্যুনালের পরবর্তী আদেশের ওপর নির্ভর করছে বিচারিক কার্যক্রমের অগ্রগতি।
সুন্দরবনসহ উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাহিনীর সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে হেলিকপ্টার সার্ভিস যুক্ত করা হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, উপকূলীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা, সমুদ্র নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং সুন্দরবন রক্ষায় কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত টহলের ফলে সমুদ্র নিরাপত্তা আরও জোরদার হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, অতীতে কোস্ট গার্ড প্রতিষ্ঠার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হয়েছিল, যা এখন জনগণের আস্থার একটি বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত। অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেন, বাহিনীটি দেশের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করছে। জনবল সংকট থাকলেও তা পূরণ করা গেলে সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, দায়িত্ব পালনকালে এ পর্যন্ত ১৬ জন সদস্য প্রাণ হারিয়েছেন। অনুষ্ঠানে কোস্ট গার্ডের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।