বাংলাদেশ

ময়মনসিংহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Icon
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশঃ জানুয়ারী ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও কর্মময় জীবনের স্মৃতি চারণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের প্রার্থী মোঃ জাকির হোসেন বাবলু ও মহানগর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী। অনুষ্ঠানে জেলা ও মহানগর নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আলোচকরা মরহুমার আদর্শ অনুসরণ করে দল ও দেশের জন্য কাজ করার আহ্বান জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

 

বাংলাদেশ

আরও দেখুন
স্ত্রীকে দেখতে গিয়ে নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু

দেওয়ানগঞ্জের যমুনা নদীতে আমিনুল ইসলাম খোকা নামের এক বৃদ্ধের লাশ ভেসে উঠে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মোল্লারচর গ্রামের বাসিন্দা। থানা সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি বৃদ্ধ আমিনুল ইসলাম খোকা (৭৩) অসুস্থ স্ত্রীকে দেখতে গাইবান্ধার উদ্দেশ্যে মোল্লারচর এলাকা থেকে যাত্রীবাহী নৌকাযোগে রওনা দেয়। মাঝ নদীতে পৌঁছালে নৌকা থেকে নদীতে পড়ে যায়। স্রোত ডুবে গিয়ে নিখোঁজ হয়ে যান। বহু খোঁজাখুঁজির পর অবশেষে শুক্রবার সন্ধ্যায় তার মৃত লাশ দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের যমুনা নদীর ফুটানিবাজার ঘাটে ভেসে উঠে। খবর পেয়ে স্বজনরা এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহম্মেদ জানান, দুর্ঘটনার ঘটনাটি অবগত হয়েছি। বাহাদুরাবাদ নৌথানা পুলিশ এই বিষয়টি তদারকি করছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেওয়ানগঞ্জ, জামালপুর ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0

বাগেরহাটে সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

সৈয়দপুরে স্কাউট প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন

গাজীপুরে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পূকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবক(৪০) এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। কালিয়াকৈর হাসপাতাল রোড সংলগ্ন পুকুর থেকে আজ রোববার(২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে স্থানীয়রা একটি মরদেহ পুকুরে ভাসতে দেখে কালিয়াকৈর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিধানে কলার ওয়ালা হাফ হাতা নেভি ব্লু রংয়ের পলো শার্ট ছিল। নিহতের মুখে হাল্কা দাড়ি ও গোফ ছিল। কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় জানতেও ময়নাতদন্তের জন্য মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0

বসতবাড়িতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাঙচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সৈয়দপুরের ২২৫ পরিবার পেল রমজানের খাদ্য সামগ্রী

ময়মনসিংহের শম্ভুগঞ্জে ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণকাজে বাধা : এসপির শরণাপন্ন পিজিসিবি

ফকিরহাটে ব্যাবসা প্রতিষ্ঠানে আগুন লেগে সব পুড়ে ছাই

ফকিরহাট উপজেলার মানসা বাজারে তানভীর টেলিকম এন্ড ইলেকট্রিক্স দোকানে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ দোকানের সকল মালামাল ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বন্ধ দোকানের ভেতর আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্য ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানে থাকা নগদ টাকাসহ সকল মালামাল ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিক তানভীর আহম্মেদ জানান, এদিন রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। রাত ১১টার দিকে খবর পেয়ে দ্রুত দোকানে চলে আসেন। কীভাবে আগুন লেগেছে তা সঠিকভাবে তিনি বলতে পারেনি। আগুনে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। ফকিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো: শাহাজাহান মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। দোকানের সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছেনা। তবে বৈদু্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরদিকে, শনিবার দুপুর ১২টার দিকে মানসা পশ্চিমপাড়া এলাকায় নিমাই নামে এক পানচাষীর লিজ নেয়া জমিতে একটি পানের বরজে আগুন লাগে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান। বিষয়টি নিশ্চিত করেছে ওই জমির মালিক মিজান হালদারসহ স্থানীয়রা।

ফকিরহাট প্রতিনিধি ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
রোববার (২২ ফ্রেব্রুয়ারী) সকাল সোয়া ১০ টায় বরিশাল-ঢাকা মহাসড়কের দপদপিয়া চৌমাথা এলাকায় ভূমিদস্যু ও জমির দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ঘণ্টাব্যাপী ওই এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

ভূমিদস্যু ও জমির দালাল চক্রের বিরুদ্ধে বরিশাল-ঢাকা মহাসড়কে মানববন্ধন

কালীগঞ্জে বিলাসবহুল মসজিদে দর্শনার্থীদের ভিড়

সৈয়দপুরে রমজানে ২ টাকায় পিঁয়াজু, ৩০ টাকায় মিলছে মুরগি বিরিয়ানি

0 Comments