বিনোদন

প্রেমের গুঞ্জনে আলোচনায় সিয়াম–সুস্মিতা

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় শুটিংয়ের শেষ পর্যায়ে থাকা চলচ্চিত্র ‘রাক্ষস’ ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে প্রধান দুই অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির একটি দৃশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি রোমান্টিক ছবিকে কেন্দ্র করে নেটিজেনদের আগ্রহ বাড়লেও সংশ্লিষ্টরা বিষয়টিকে পুরোপুরি চলচ্চিত্রের অংশ হিসেবেই দেখছেন।
পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, আলোচিত ছবিটি সিনেমার একটি গানের দৃশ্যের অংশ। শুটিংয়ের সুবাদে সিয়াম ও সুস্মিতার মধ্যে পেশাগত বোঝাপড়া ও বন্ধুত্ব তৈরি হয়েছে, যা পর্দায় স্বাভাবিকভাবেই ফুটে উঠছে। তিনি বলেন, এটি কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং গল্পের প্রয়োজনে নির্মিত দৃশ্য।
সিয়াম আহমেদও বিষয়টি স্পষ্ট করে জানান, সিনেমার মূল লুক এখনো প্রকাশ করা হয়নি। তবে ভক্তদের আগ্রহের কারণে গানের দৃশ্যের একটি ঝলক শেয়ার করা হয়েছে। সামনে পোস্টার, টিজার ও ট্রেলারে আরও চমক থাকবে বলেও জানান তিনি।
‘রাক্ষস’ ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি। ছবিতে তাকে আধুনিক ও শিক্ষিত পরিবারের এক নারীর চরিত্রে দেখা যাবে। পরিচালক জানান, সিনেমাটির গল্প অন্ধকার জগতকে কেন্দ্র করে, যেখানে ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভের উপস্থিতি থাকবে।
বর্তমানে শ্রীলঙ্কায় ছবির প্রায় ৮০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। ইউনিট আগামী ৫ ফেব্রুয়ারি দেশে ফিরবে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে দেশের অংশের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।

বিনোদন

আরও দেখুন
জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা শামস সুমন আর নেই

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সুজাত শিমুল। তিনি জানান, বিকেল ৫টার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শামস সুমন। পরে তাকে দ্রুত রাজধানীর গ্রিন রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তার মৃত্যু হয়েছে। মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করা শামস সুমন পরবর্তীতে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে সমানভাবে কাজ করে দর্শকমহলে পরিচিতি অর্জন করেন। একসময় ছোট পর্দার নিয়মিত মুখ হলেও সাম্প্রতিক বছরগুলোতে তাকে তুলনামূলক কম দেখা গেছে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ‘মন জানে না মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনি’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ ও ‘হ্যালো অমিত’। ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আই-এর অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৭, ২০২৬ 0

ফুলের মাঝে মুগ্ধতা ছড়ালেন মিমি

বিশ্বখ্যাত পপ তারকা রিহানার বাড়িতে ১০ রাউন্ড গুলিবর্ষণ

ইকরা আরেকটি বিয়ে ও বাসর করেছে : আলভী

‘সাধু সাজবেন না, সবার আমলনামা আছে’: তিথি

বিনোদন অঙ্গনে আলোচিত ইকরা ইভনাথ হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দুতে নিজেকে সাফ জানালেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। বুধবার (০৪ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৪টি ব্যক্তিগত চ্যাট স্ক্রিনশট প্রকাশ করে তিনি দাবি করেছেন, ইকরার সঙ্গে তার সম্পর্ক সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ ছিল এবং তিনি কখনোই ইকরাকে আত্মহত্যার জন্য প্ররোচিত করেননি। তিথি জানান, ইকরার মানসিক অবসাদ, পারিবারিক অশান্তি এবং ব্যক্তিগত হতাশাই মূল কারণ, যা তার মৃত্যুর পেছনে প্রভাব ফেলেছিল। তিনি স্পষ্ট করেছেন, আলভীর সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে যে অভিযোগগুলো উঠেছে, সেগুলো সম্পূর্ণ ভুল ব্যাখ্যা ও অপপ্রচার। তিথি আরও বলেন, ইকরাকে তিনি পেশাগত ও ব্যক্তিগত জীবনে সমর্থন করেছেন এবং কখনোই কোনোভাবে সংসার ভাঙার বা সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেননি। পোস্টে তিথি, ইকরার পরিবারের সঙ্গে তার দূরত্ব এবং মানসিক কষ্টের বিষয়ও তুলে ধরেছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংস্থাগুলোকে এই ঘটনায় ন্যায্য তদন্তের আহ্বান জানিয়েছেন। পোস্টের শেষাংশে ইফফাত আরা তিথি ইকরার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শান্তিতে থাকার প্রার্থনা জানিয়েছেন।

নিখাদ খবর ডেস্ক মার্চ ৫, ২০২৬ 0

ড্রাইভারের সঙ্গে পরকীয়ার অভিযোগে এবার নীরবতা ভাঙলেন ডলি

ফেসবুকে ইকরাকে নিয়ে আলভীর নতুন পোস্টকে কেন্দ্র করে আবারো বিতর্ক

শুটিং সেটে মারধরের অভিযোগে আবারো বিতর্কে তানজিন তিশা

আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বিজয়–রেশমিকা, আলোচনায় রাশমিকার ছোট বোন

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণি চলচ্চিত্র অঙ্গনের দুই জনপ্রিয় মুখ— রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে ঐতিহ্যবাহী আয়োজনে সম্পন্ন হচ্ছে তাঁদের বিবাহ অনুষ্ঠান। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান চলার পর আনুষ্ঠানিক পর্ব শুরু হয় আজ। তারকাখচিত অতিথি ও প্রভাবশালী পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে। এদিকে বিয়ের প্রেক্ষাপটে আলোচনায় এসেছে অভিনেত্রীর কনিষ্ঠ বোন শিমান। পারিবারিক সূত্রে জানা যায়, দুই বোনের বয়সের পার্থক্য প্রায় ১৬ বছর। পরিবার সচেতনভাবেই শিমানকে জনপরিসর ও গণমাধ্যমের আলোচনার বাইরে রেখেছে, যাতে তিনি স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে পারেন। বিবাহ-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে দম্পতির নতুন জীবনপর্বের সূচনা হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের অভিনন্দন বার্তায় সরব রয়েছে অনলাইন প্ল্যাটফর্মগুলো।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
ছবি: ‍সংগৃহীত

মানিকগঞ্জে ওমর সানীর রেস্তোরাঁয় গ্রাহককে কুপিয়ে আহত

তানিয়া বৃষ্টি

মস্তিষ্কে টিউমার ধরা পড়ায় অস্ত্রোপচারে অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ধানুশ

২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ ধানুশকে

0 Comments