বাংলাদেশ

রংপুরে আনসার-ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

Icon
রংপুর ব্যুরো
প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

রংপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রংপুর স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজারের বেশি আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনের সুশৃঙ্খল, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।

মহাপরিচালক জানান, প্রথমবারের মতো ডাটাবেজভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ও প্রশিক্ষিত সদস্যদের নির্বাচন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালনের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে দ্রুত রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

সমাবেশটি রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলায় জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
বর্ষা এলেই জলাবদ্ধতা, আগাম প্রস্তুতির দাবি পৌরবাসীর

চলতি শুষ্ক মৌসুম শেষ হতে না হতেই নোয়াখালীর বসুরহাট পৌরবাসীর মনে দেখা দিয়েছে পুরনো শঙ্কা—বর্ষা এলেই জলাবদ্ধতার দুর্ভোগ। সামান্য বৃষ্টিতেই শহরের সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর একই সমস্যা চললেও স্থায়ী কোনো সমাধান নেওয়া হয়নি। ফলে এবারের বর্ষা শুরুর আগেই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। সরেজমিনে দেখা গেছে, পৌরসভার বিভিন্ন খাল অবৈধ দখল ও ময়লা-আবর্জনায় প্রায় ভরাট হয়ে গেছে। কোথাও খাল সংকুচিত হয়ে ড্রেনের মতো হয়ে পড়েছে, আবার কোথাও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে শংকর বংশী খাল, যা পৌরসভার প্রধান পানি নিষ্কাশন মাধ্যম, সেটিও দখল ও দূষণের কারণে কার্যকারিতা হারাচ্ছে। ফলে বাজারসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুম শুরুর আগেই খালগুলো দখলমুক্ত করা এবং জমে থাকা ময়লা অপসারণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এতে পুরো ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রায় ৫০ হাজার মানুষের বসবাসের এই পৌরসভায় দিন দিন বাড়ছে বহুতল ভবন, যার পানি নিষ্কাশন পুরোপুরি নির্ভর করে ড্রেনের ওপর। কিন্তু খালগুলোতে পানি চলাচল ব্যাহত হওয়ায় ড্রেন উপচে রাস্তায় পানি উঠে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং রোগবালাইয়ের ঝুঁকি বাড়াচ্ছে। সচেতন মহলের দাবি, প্রতিটি ওয়ার্ডে সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে ড্রেন ও খালের অবস্থা মূল্যায়ন করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বর্ষার আগেই পানি প্রবাহ স্বাভাবিক করা গেলে অন্তত এ বছর কিছুটা হলেও জলাবদ্ধতা থেকে রেহাই মিলতে পারে।

নোয়াখালী প্রতিনিধি> মার্চ ২৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০ দোকান

সৈয়দপুরে রংধনু বিনোদন পার্কে দর্শনার্থীদের ভিড়

ঝিনাইদহে সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু

কালিগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসে মাছের ঘেরের পানিতে ডুবে খালাতো ভাই-বোন দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলো পশ্চিম তারালী গ্রামের ফারুক হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (১০) এবং পূর্ব নলতা গ্রামের আহসান আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস (৮)। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন। জাকারিয়া স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এবং জান্নাতুল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে তারা রোববার সকালে সন্ন্যাসীর চক গ্রামে তাদের নানা আবদুল আজিজের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে একপর্যায়ে নিখোঁজ হয় তারা। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বেলা আড়াইটার দিকে বাড়ির পাশের একটি মাছের ঘেরে তাদের নিথর দেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়। কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন জানান, খেলার সময় অসাবধানতাবশত ঘেরের পানিতে পড়ে গিয়ে এবং সাঁতার না জানায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই কামাল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা মার্চ ২৪, ২০২৬ 0

চিলাহাটিতে স্বেচ্ছাসেবী সংগঠনের নামে ছাত্রলীগ পূনর্বাসনের অপচেষ্টার অভিযোগ

নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে পাম্প বন্ধ, তিনগুণ দামে দোকানে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

তেলর এই সংকটের মাঝে ঠাকুরগাঁওয়ে বিয়েতে বর পেলেন ৫ লিটার অকটেন

  ঠাকুরগাঁওয়ে সাম্প্রতিক জ্বালানি তেলের সরবরাহ সমস্যা ও সড়কজুড়ে দীর্ঘ লাইনের মধ্যেই এক বিয়ের অনুষ্ঠানে জন্ম নিলো বিরল দৃশ্য। সদরের বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুরে বর রাতুল হাসান সাফি হাতে পেয়েছেন ৫ লিটার অকটেন। উপস্থিত অতিথিদের চোখে কৌতূহল এবং হাসির সঞ্চার ঘটেছে এই ব্যতিক্রমী উপহারের কারণে। উপহারদাতা জহিরুল ইসলাম জানান, দৈনন্দিন কাজের জন্য তেলের ঘাটতি এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরিস্থিতিতে বর-কনের যাতায়াত সহজ করার উদ্দেশ্যে এই অকটেন উপহার দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “মানুষ এখন তেলের জন্য চরম ভোগান্তিতে পড়ছে। সেই সময় বর-কনে যাতে স্বস্তি ও স্বাচ্ছন্দে চলাচল করতে পারে, তাই এ ধরনের ব্যতিক্রমী ব্যবস্থা নেওয়া হয়েছে।” অতিথিরা বলছেন, বর্তমান জ্বালানি সংকটের সময় এমন উপহার শুধু মজার নয়, বরং ব্যবহারিকভাবেও গুরুত্বপূর্ণ। বর রাতুল হাসান সাফি মন্তব্য করেন, “অকটেন হলেও এটি সংকটময় মুহূর্তে আমাদের কাজে আসবে। এটি সত্যিই একটি স্মরণীয় এবং প্রাসঙ্গিক উপহার।” এই ঘটনাটি ঠাকুরগাঁওয়ে জ্বালানি সংকটের প্রভাব এবং জনগণের দৈনন্দিন জীবনে পড়া অসুবিধারও একটি অনন্য প্রতিফলন হয়ে দেখা দিয়েছে।  

ঠাকুরগাঁও প্রতিনিধি মার্চ ২৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

চাঁদা বাজ বিটুল যুবদলের কেউ না: সংবাদ সম্মেলনে যুবদল নেতারা

ছবি: প্রতিনিধি

কৃত্রিম সংকটের অভিযোগে সাতক্ষীরায় জ্বালানি বাজারে অস্থিরতা, বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের

কোচের স্মৃতিচারণে উঠে এলো জাইমা রহমানের শৈশবের ক্রীড়া নৈপুণ্য

0 Comments