ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে যেমন উত্তাপ বাড়ছে, তেমনি আলোচনায় উঠে আসছেন বিনোদন জগতের পরিচিত মুখরাও। সংগীতশিল্পী রবি চৌধুরীর পর এবার আলোচনার কেন্দ্রে নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ওমর সানী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কথা জানান। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় কোনো ধরনের রাজনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ থাকলে তার প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান তিনি।
ওমর সানীর এই অবস্থান ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় নতুন বিতর্ক। বিশেষ করে তার স্ত্রী অভিনেত্রী মৌসুমীর অতীত রাজনৈতিক সম্পৃক্ততার প্রসঙ্গ নতুন করে আলোচনায় আসে। একসময় মৌসুমী আওয়ামী লীগের রাজনীতিতে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শোবিজ অঙ্গনের একাধিক তারকার প্রচারণা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। তবে অতীতে ভিন্ন রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে এসব শিল্পীকে ঘিরে সমালোচনাও বাড়ছে।
এই প্রেক্ষাপটে বিশ্লেষকদের মতে, ওমর সানীর বক্তব্যকে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার পাশাপাশি নিজেকে বিতর্ক থেকে আলাদা রাখার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে মৌসুমী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় নন এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে যেমন উত্তাপ বাড়ছে, তেমনি আলোচনায় উঠে আসছেন বিনোদন জগতের পরিচিত মুখরাও। সংগীতশিল্পী রবি চৌধুরীর পর এবার আলোচনার কেন্দ্রে নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ওমর সানী। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কথা জানান। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় কোনো ধরনের রাজনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ থাকলে তার প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান তিনি। ওমর সানীর এই অবস্থান ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় নতুন বিতর্ক। বিশেষ করে তার স্ত্রী অভিনেত্রী মৌসুমীর অতীত রাজনৈতিক সম্পৃক্ততার প্রসঙ্গ নতুন করে আলোচনায় আসে। একসময় মৌসুমী আওয়ামী লীগের রাজনীতিতে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শোবিজ অঙ্গনের একাধিক তারকার প্রচারণা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। তবে অতীতে ভিন্ন রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে এসব শিল্পীকে ঘিরে সমালোচনাও বাড়ছে। এই প্রেক্ষাপটে বিশ্লেষকদের মতে, ওমর সানীর বক্তব্যকে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার পাশাপাশি নিজেকে বিতর্ক থেকে আলাদা রাখার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে মৌসুমী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় নন এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
চলচ্চিত্র অভিনেত্রী পরীমনিকে লক্ষ্য করে বিদেশি নম্বর থেকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি অজ্ঞাত আন্তর্জাতিক নম্বর থেকে ফোন করে তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি। হুমকির সময় অশ্রাব্য ভাষা ও ভয়ভীতি প্রদর্শনের কথাও উল্লেখ করেন অভিনেত্রী। রোববার (৮ ফেব্রুয়ারি) পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ওই ফোনালাপের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, কিউবা থেকে কল করা একটি নম্বর ব্যবহার করে এক ব্যক্তি তাকে হুমকি দিচ্ছেন। পোস্টের ক্যাপশনে পরীমনি লেখেন, ভোট সংক্রান্ত কোনো মতামত বা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার করলেই হুমকি দেওয়া হচ্ছে—এরা কারা? একই সঙ্গে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, সিআইডি ও বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেজ ট্যাগ করে বিষয়টি নজরে আনার অনুরোধ জানান। পরীমনি গণমাধ্যমকে বলেন, হঠাৎ বিদেশি নম্বর থেকে কল করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং ভোট বা সামাজিক বিষয় নিয়ে কথা বললে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি এটিকে গুরুতর অপরাধ ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। এদিকে, পরীমনির একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি তিনি ‘গোলাপ’ শিরোনামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন নিরব। ছবিটির শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি ও জামায়েতে ইসলামী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জামায়েত প্রার্থীর কর্মীরা আগে থেকেই বসে থাকলেও বিএনপি প্রার্থী দেরিতে পৌঁছানোর কারণে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়, পাশাপাশি দুইজন সাংবাদিক আহত ও তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজীব সাহা জানান, আহতদের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ৪ জনকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উভয় পক্ষ একে অপরকে দায়ী করলেও প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।