বাংলাদেশ

পঞ্চগড়ে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০ দোকান

Icon
আমির খসরু লাবলু
প্রকাশঃ মার্চ ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


পঞ্চগড় শহরের টিন পট্রি রোড বাজার এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডে হার্ডওয়্যারসহ অন্তত ১০টি দোকান পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
মসজিদ কমিটি নিয়ে বিরোধে দৌলতপুরে সংঘবদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ১ জনে

মানিকগঞ্জের দৌলতপুরে মসজিদ কমিটি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মো. জালাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার তালুকনগর বাজারে হামলার ঘটনা ঘটে। আহত জালালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। জালালের ভাই মো. জুয়েল রানা দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে মো. ইমরান মিয়া (৩৫), জাহিদ হাসান (২৫), আলামিন মিয়া (২৬), রাজিব মিয়া (২৭), ফজলুর রহমান শাহিন (৫০) ও আবুল কালাম আজাদ (৫৫)। প্রাথমিক তথ্য অনুযায়ী, জালাল হোসেন স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন। তখন পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা ধারালো অস্ত্রসহ তার ওপর হামলা চালায়। হামলাকারীরা রামদা ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে জালালের শরীর ও ডান পায়ের বিভিন্ন স্থানে গভীর আঘাত করে। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দৌলতপুর থানার পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে এবং এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

মানিকগঞ্জ মার্চ ২৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বর্ষা এলেই জলাবদ্ধতা, আগাম প্রস্তুতির দাবি পৌরবাসীর

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০ দোকান

সৈয়দপুরে রংধনু বিনোদন পার্কে দর্শনার্থীদের ভিড়

ঝিনাইদহে সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু

  ঝিনাইদহের মহেশপুরে নস্তি বাওড়ে মাছ ধরতে নেমে সাপের কামড়ে আশিক আহম্মেদ (২৮) নামে পুলিশের এক ড্রাইভারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৪ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। তার বাড়ি নওগাঁ জেলার রাণিনগর উপজেলার একডালা ইউনিয়নের ডাকাহারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। নস্তি বাওড়ের সদস্য নিত্য হালদার ও নায়েব আলী জানান, মঙ্গলবার(২৪ মার্চ) দুপুরের দিকে ঝিনাইদহ পুলিশ লাইনের এএসআই শাকিল আহম্মেদ, কনস্টেবল মোঃ আরিফ হোসেন মুন্সী ও ড্রাইভার আশিক আহম্মেদ নস্তি বাওড়ে মাছ ধরতে আসেন। বাওড়ে নামার পর বিকাল সাড়ে ৩টার দিকে আশিকের বিষধর সাপে কামড় দেয়। তিনি আরো জানান, এ সময় তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আশিককে মহেশপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাবিবুর রহমান মৃত ঘোষণা করেন। চিকিৎসক হাবিবুর রহমান জানান, তিনি এ সময় হাসপাতালে কর্তব্যরত ছিলেন। হাসপাতালে আসার আগেই রোগী মারা গেছেন। তবে তার পায়ে সাপে কাটার মতো ক্ষত চিহ্ন ছিলো। হাতের নখগুলো নীল হয়ে গেছে। সাপেকাটা রোগীর যেধরণের ছিমটম থাকে, আশিকেরও সেরকম ছিল। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ঝিনাইদহ থেকে আশিকসহ চারজন পুলিশ সদস্য মহেশপুর থানায় আসেন গাড়ি মেরামত করতে। কাজ শেষে তারা নস্তি বাওড়ে যান। এ সময় তারা বড়শি দিয়ে মাছও ধরেন। মাছধরা শেষ করে গোসল করতে নেমে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাকে জানিয়েছেন, বাওড়ে মাছ ধরার সময় হয়তো বিষধর সাপে আশিককে দংশন করে।

ঝিনাইদহ মার্চ ২৪, ২০২৬ 0

কালিগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু

চিলাহাটিতে স্বেচ্ছাসেবী সংগঠনের নামে ছাত্রলীগ পূনর্বাসনের অপচেষ্টার অভিযোগ

নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে পাম্প বন্ধ, তিনগুণ দামে দোকানে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

  নীলফামারীতে প্রায় তিন সপ্তাহ ধরে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, চালক ও কৃষকরা। কোথাও সীমিত সরবরাহ এলেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না গ্রাহকরা। সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন তেল পাম্পে “তেল নেই” নোটিশ ঝুলছে। অন্যদিকে পাম্পে জ্বালানি না মিললেও হাট-বাজারের খুচরা দোকানগুলোতে অতিরিক্ত দামে পেট্রোল ও অকটেন বিক্রি হচ্ছে। প্রতি লিটার পেট্রোল ৩০০ টাকা এবং অকটেন ৩২০ টাকায় বিক্রি হচ্ছে, যা সরকার নির্ধারিত দামের প্রায় তিনগুণ। মোটরসাইকেল চালকদের অভিযোগ, কিছু পাম্প মালিক সিন্ডিকেটের মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে তেল সরবরাহ করছেন। ফলে সাধারণ গ্রাহকরা পাম্পে তেল না পেলেও বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। মোটরসাইকেল চালক ওবায়দুল ইসলাম বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না। কৃষক জাবেদুল ইসলাম জানান, সেচ মৌসুমে তেলের অভাবে জমিতে পানি দেওয়া যাচ্ছে না, ফলে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাড়িচালক আব্দুস সামাদও একই দুর্ভোগের কথা তুলে ধরেন। তবে ফিলিং স্টেশন মালিকরা বলছেন, সরবরাহ কম থাকায় তারা চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। মেসার্স মোজাম্মেল ফিলিং স্টেশনের মালিক মোজাম্মেল হক ও মেসার্স হক ফিলিং স্টেশনের মালিক শামসুল হক জানান, সরবরাহ বন্ধ থাকায় অনেক পাম্প বন্ধ রাখতে হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ অবৈধভাবে তেল মজুত বা অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া এবং ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়লা সাঈদ তন্বী এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এদিকে, গত সোমবার সৈয়দপুর উপজেলায় বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামসুল আলম জানান, সরকার নির্ধারিত দামের বেশি দামে জ্বালানি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে।

সৈয়দপুর, নীলফামারী মার্চ ২৪, ২০২৬ 0

তেলর এই সংকটের মাঝে ঠাকুরগাঁওয়ে বিয়েতে বর পেলেন ৫ লিটার অকটেন

ছবি: প্রতিনিধি

চাঁদা বাজ বিটুল যুবদলের কেউ না: সংবাদ সম্মেলনে যুবদল নেতারা

ছবি: প্রতিনিধি

কৃত্রিম সংকটের অভিযোগে সাতক্ষীরায় জ্বালানি বাজারে অস্থিরতা, বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের

0 Comments