বিশ্ব

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণে নতুন প্রস্তাব দিলেন পুতিন

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মে ১০, ২০২৬


মধ্যপ্রাচ্যের পারমাণবিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিজেদের তত্ত্বাবধানে নিতে আগ্রহ প্রকাশ করেছে ভ্লাদিমির পুতিন। মস্কোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট জানান, প্রয়োজন হলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম পরিবহন ও সংরক্ষণের দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে মস্কো।


পুতিন বলেন, ২০১৫ সালে আন্তর্জাতিক সমঝোতার অংশ হিসেবে রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের কাজ সম্পন্ন করেছিল এবং সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগানো সম্ভব।
তার ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে সংশ্লিষ্ট পক্ষগুলো একসময় ইরান থেকে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম শুধুমাত্র মার্কিন ভূখণ্ডে স্থানান্তরের শর্ত আরোপ করলে আলোচনায় জটিলতা তৈরি হয় এবং তেহরানও অবস্থান কঠোর করে।
রুশ প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, মস্কো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখবে এবং চলমান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান দ্রুত সম্ভব হবে।
তবে পুতিনের এ প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

 

ইরানকে হরমুজ ইস্যুতে কড়া সতর্কবার্তা দিলেন কাতারের প্রধানমন্ত্রী

  মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিতের ওপর জোর দিয়েছেন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি–র সঙ্গে টেলিফোন আলাপে তিনি স্পষ্টভাবে জানান, আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা কোনোভাবেই বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।   কাতারের রাষ্ট্রীয় বিবৃতির বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, শেখ মোহাম্মদ হরমুজ প্রণালিকে কৌশলগত চাপ প্রয়োগের উপায় হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান। তার ভাষ্য অনুযায়ী, এ জলপথে চলাচল বন্ধ বা সীমিত করা হলে আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র হতে পারে এবং উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও নিরাপত্তাগত স্বার্থ হুমকির মুখে পড়বে। ফোনালাপে দুই নেতা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার কূটনৈতিক প্রচেষ্টা নিয়েও আলোচনা করেন। কাতারের বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, খাদ্যপণ্য পরিবহন এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২৬ 0

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণে নতুন প্রস্তাব দিলেন পুতিন

মালিতে ভয়াবহ জিহাদি হামলায় প্রাণহানি ৭০

স্টারমারের বিরুদ্ধে আল্টিমেটাম লেবার এমপি ওয়েস্টের

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: মুখ্যমন্ত্রী বিজয়

সি জোসেফ বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম ভাষণেই নিজেকে ‘জনগণের প্রতিনিধি’ হিসেবে তুলে ধরেছেন। চেন্নাইয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কোনো রাজনৈতিক বংশ বা প্রভাবশালী পরিবারের উত্তরসূরি না হয়েও জনগণের আস্থায় তিনি এ দায়িত্বে এসেছেন। নতুন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন, তার সরকার মিথ্যা আশ্বাসের রাজনীতি করবে না; বরং ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়বিচার ও জবাবদিহিতার ভিত্তিতে প্রশাসন পরিচালিত হবে। একইসঙ্গে সরকারের সব সিদ্ধান্তের দায়ভার নিজের কাঁধে নেওয়ার কথাও স্পষ্ট করেন তিনি। শপথের পর প্রথম প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে গৃহস্থালি গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের প্রস্তাবে অনুমোদন দেন বিজয়। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্র-রাজ্যের সমন্বয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।  

নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২৬ 0

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিল ইরান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় থালাপতি

শেষ হচ্ছে ইরান ইসরায়েল ও আমেরিকা যুদ্ধ

আরব সাগরে বিপদগ্রস্ত ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদগ্রস্ত ভারতীয় বাণিজ্যিক জাহাজকে মানবিক সহায়তা দিয়েছে পাকিস্তান নৌবাহিনী। বুধবার (৬ মে) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এমভি গৌতম নামের জাহাজটি ওমান থেকে ভারতের পথে থাকা অবস্থায় সমুদ্রে কারিগরি ত্রুটির কারণে অচল হয়ে পড়ে। ঘটনার পর পাকিস্তান নৌবাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করে জাহাজটির নাবিকদের জন্য খাদ্য, চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করে। এ সময় জাহাজটিতে থাকা ছয় ভারতীয় ও এক ইন্দোনেশীয় নাবিককে নিরাপদে সহায়তা প্রদান করা হয়। অভিযানে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সিও সমন্বিতভাবে কাজ করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতীয় মেরিটাইম রেসকিউ কর্তৃপক্ষের অনুরোধের পরই এই উদ্ধার অভিযান শুরু করা হয়। সমুদ্র নিরাপত্তা ও মানবিক সহায়তার অংশ হিসেবে এ ধরনের যৌথ উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট মহল।  

নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৬ 0

পৃথিবীর বুক থেকে ইরানকে নিশ্চিহ্নের হুমকি দিল ট্রাম্প

নিজ আসনেই হারলেন মমতা

বাম ঘাঁটি ভেঙে কেরালায় মুসলিম তরুণীর ঐতিহাসিক জয়

0 Comments