বিশ্ব

ইরানে বিক্ষোভ তীব্র,খামেনির কঠোর হুঁশিয়ারি

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ১০, ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনি
আয়াতুল্লাহ আলী খামেনি

দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের মাঝে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার (৯ জানুয়ারি) বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ আখ্যা দিয়ে সতর্ক করেছেন যে ইসলামি প্রজাতন্ত্র তাদের সামনে পিছু হটবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ৮৬ বছর বয়সি খামেনি বলেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে ইরান কোনো দ্বিধা দেখাবে না।

বিক্ষোভের ১৩তম দিনে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। নিরাপত্তা ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ‘সশস্ত্র দুষ্কৃতকারী’ ও ‘শান্তি বিঘ্নকারী’ হিসেবে চিহ্নিত করেছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। নিরাপত্তা পরিষদ জানিয়েছে, সামরিক বা সরকারি স্থাপনায় যে কোনো হামলার কড়া জবাব দেওয়া হবে।

হিউম্যান রাইটস সংস্থাগুলো জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী ও ১৪ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। দুই হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে, এবং দেশজুড়ে ইন্টারনেট সেবা প্রায় বিচ্ছিন্ন রাখা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, পরিস্থিতি আরও খারাপ হলে ওয়াশিংটন কঠোর পদক্ষেপ নিতে পারে, যদিও সরাসরি সেনা পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন। আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি শান্তিপূর্ণ প্রতিবাদ রক্ষার আহ্বান জানিয়েছে।

ইরানের সাবেক শাহের পুত্র রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্টের কাছে হস্তক্ষেপের আবেদন করেছেন, যা ইরান সরকার দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছে।

মধ্যপ্রাচ্য সংকটে মধ্যস্থতায় প্রস্তুত রাশিয়া: পুতিন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (১২ এপ্রিল) ক্রেমলিনের বরাতে জানানো হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক আলাপে পুতিন এ অঞ্চলে উত্তেজনা প্রশমন এবং রাজনৈতিক সমাধানের লক্ষ্যে মস্কোর সক্রিয় সহায়তার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, রাশিয়া সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ এগিয়ে নিতে এবং দীর্ঘমেয়াদি ও ন্যায্য শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহায়ক ভূমিকা পালনে প্রস্তুত। মস্কো এ উদ্যোগকে চলমান আঞ্চলিক সংকট নিরসনে একটি সম্ভাব্য কূটনৈতিক পথ হিসেবে দেখছে বলে জানানো হয়েছে। এর আগে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ সক্রিয় থাকলেও সাম্প্রতিক আলোচনা প্রক্রিয়ায় অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৬ 0

এবার হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালির বাইপাস তেল পাইপলাইন পুনরুদ্ধার করল সৌদি আরব

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প

এক বৈঠকে সমঝোতা আশা “অবাস্তব”: পাক-পররাষ্ট্রমন্ত্রী

ইসলামাবাদে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনার ফলাফল নিয়ে মন্তব্য করে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, দীর্ঘ যুদ্ধ-পরবর্তী অবিশ্বাস ও রাজনৈতিক সন্দেহের পরিবেশে এক বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো “বাস্তবসম্মত ছিল না”। তিনি জানান, দুই পক্ষই চরম আস্থাহীনতার মধ্য দিয়ে সংলাপে অংশ নেয়, ফলে শুরু থেকেই তাৎক্ষণিক চুক্তির প্রত্যাশা অতিরঞ্জিত ছিল। তবে যুদ্ধবিরতি বজায় রাখা এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা এখন অগ্রাধিকারের বিষয়। ইসহাক দার আরও বলেন, জটিল এই ভূরাজনৈতিক সংকট সমাধানে ধাপে ধাপে আস্থা গড়ে তোলাই একমাত্র কার্যকর পথ, যেখানে সব পক্ষের রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। এর আগে ইরানের পক্ষ থেকে জানানো হয়, আলোচনার ফলাফল নির্ভর করবে যুক্তরাষ্ট্রের অবস্থান ও তেহরানের “বৈধ অধিকার” স্বীকৃতির ওপর। অন্যদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি দাবি করেছে, মার্কিন “কঠোর শর্ত” ও অবস্থানগত পার্থক্যের কারণে ২১ ঘণ্টার টানা আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। পাকিস্তান জানিয়েছে, তারা আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখবে এবং ভবিষ্যৎ সংলাপের পথ খোলা রাখার চেষ্টা চালিয়ে যাবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৬ 0

ইসলামাবাদ সফর শেষে নিজ দেশে ফিরল ইরানের প্রতিনিধিদল

ইরান যুদ্ধবিরোধী আন্দোলনে উত্তপ্ত ইসরায়েল

পাকিস্তান আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘সৎ উদ্দেশ্য’ ছিল বলে দাবি ভ্যান্সের

যুদ্ধে যা পায়নি আলোচনায় তাই নিতে এসেছিল যুক্তরাষ্ট্র: ইরান

  পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত টানা ২১ ঘণ্টাব্যাপী উচ্চপর্যায়ের আলোচনায় কোনো ধরনের চুক্তি বা কাঠামোগত সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। ফলে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে অনুষ্ঠিত এই কূটনৈতিক উদ্যোগ কার্যত ব্যর্থ হয়ে যায়। আলোচনা শেষে উভয় দেশের প্রতিনিধিদল নিজ নিজ দেশে ফেরার প্রস্তুতি নেয়। ইরানি পক্ষ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রের ‘কঠোর ও অতিরিক্ত শর্ত’কে দায়ী করা হয়েছে। ইরানি সূত্রের দাবি অনুযায়ী, হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের অবস্থান অগ্রহণযোগ্য ও একপাক্ষিক ছিল, যা আলোচনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। উল্লেখ্য, আঞ্চলিক উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে চলমান এই কূটনৈতিক প্রক্রিয়াকে যুদ্ধবিরতি ও স্থিতিশীলতার একটি সম্ভাব্য পথ হিসেবে দেখা হচ্ছিল। তবে সর্বশেষ দফা আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় ভবিষ্যৎ কূটনৈতিক সমাধান নিয়ে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৬ 0

যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক শর্তে’ ভেস্তে গেল ইরান–যুক্তরাষ্ট্র শান্তি সংলাপ: ইরানি মিডিয়া

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানের উদ্যোগ ব্যর্থ, ভেস্তে গেলো সব আয়োজন

সৌদিতে দেয়াল ধসে নোয়াখালী প্রবাসীর মৃত্যু

0 Comments