অপরাধ

সিরাজগঞ্জে রাতভর হামলা

আওয়ামী লীগ নেতা ও সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে আগুন ও বোমা নিক্ষেপ

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ১১, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি ও জেলা শহরে একের পর এক সহিংসতা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। শনিবার (১০ জানুয়ারি) রাত ২টার দিকে বেলকুচিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইয়াহিয়ার বাড়িতে অজ্ঞাত দুষ্কৃতীরা আগুন ধরিয়ে বসতঘর ও আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে।
একই রাতেই সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লায় স্থানীয় সাংবাদিক ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না’র বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাড়িতে কেউ গুরুতর আহত হননি, তবে আশেপাশের কয়েকটি বাড়িতেও ক্ষতি হয়েছে।
আওয়ামী লীগ নেতা ইয়াহিয়া জানান, রাজনৈতিক কারণে তিনি বাড়িতে ছিলেন না। পরিবারের সদস্যরা নিরাপদে বেরিয়ে যাওয়ায় প্রাণে বেঁচেছেন। সাংবাদিক ইন্না বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় দুই মহল্লার মধ্যে সংঘর্ষ চলছিল, যার জের ধরে তার বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সিরাজগঞ্জ জেলা ও বেলকুচি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের বরাতে জানা গেছে, হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

ভোলায় তরুণীর নগ্ন ভিডিও ধারণ ও ধর্ষণের চেষ্টায় গ্রেফতার লম্পট সবুজ

ভোলার সদর উপজেলায় তরুণী ইসরাতকে ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ ও ধর্ষণের চেষ্টা, সাথে ১ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে মোঃ সবুজ বেপারীকে (৪০) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। মামলায় আরেক আসামী মোঃ শুভ (৩৫)কে আটকের চেষ্টা চলছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি সবুজ ও শুভ একই এলাকার বাসিন্দা তন্ময় ও ইসরাতকে ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করেন। পরে তারা নগদ ৪,০০০ টাকা নিয়ে যায় এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে আরও টাকা দাবি করে। পরদিন ভোরে সবুজ ইসরাতকে কবরস্থানের পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগীর পিতা নজরুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে ২০ ফেব্রুয়ারি ভোলা সদর থানায় মামলা (নং ৩৬) দায়ের করেন। সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সবুজকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সকল অপরাধীকে আইনের আওতায় আনার জন্য তারা সর্বদা প্রস্তুত।  

ভোলা প্রতিনিধি> ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

চোরের হামলায় গরুর মালিকসহ আহত ১২

বন্দর এলাকায় ছেলেকে রক্ষা করতে গিয়ে বাবার মৃত্যু

দিনদুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩, সিপিসি-২ একটি বিশেষ অভিযানে ১৫.৭ কেজি গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সৈয়দপুর পৌরসভার কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে সুজন ইসলাম (২২) এবং জহির উদ্দিনের স্ত্রী ছবিনুর বেগম (৪৮)। অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। র‍্যাব-১৩ নীলফামারীর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী-এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব বলেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং গোয়েন্দা অভিযান চালিয়ে যাবে।  

নীলফামারী প্রতিনিধি> ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0

টাঙ্গাইলে ৮টি অবৈধ ঘোড়া জবাইয়ের ঘটনায় চারজন গ্রেফতার

নারায়ণগঞ্জে জামিনে মুক্তির পরপরই যুবককে কুপিয়ে হত্যা

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত, গুরুত্বর জখম ১,আটক ৪

ছবি: প্রতিনিধি
মোরেলগঞ্জে হেফজখানার ছাত্রকে মারপিট, থানায় মামলা দায়ের

বাগেরহাটের মোরেলগঞ্জে জিহাদ শেখ (১৪) নামে হেফজ বিভাগের এক ছাত্রকে যৌন নিপীড়ন ও পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে পাঠানোর ঘটনায় মামলা দায়ের হয়েছে। জিহাদের পিতা জাফর শেখ বাদি হয়ে রবিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মোরেলগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। জিহাদের বক্তব্য রেকর্ড করার জন্য থানা পুলিশ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাকে পুলিশ হেফাজতে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. রাজীব আল রশিদ বলেন, জিলবুনিয়া কামিল মাদ্রাসার আবাসিক বিভাগের শিক্ষক মো. আব্দুল্লাহ তালুকদরের বিরুদ্ধে শিশু জিহাদকে মারপিট ও যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। উল্লেখ্য, গত শুক্রবার বেলা ১০টার দিকে জিলবুনিয়া কামিল মাদ্রাসার হেফজ খানার আবাসিক কক্ষের দরজা বন্ধ করে জিহাদকে মারপিট করেন আবাসিকের শিক্ষক আব্দুল্লাহ তালুকদার। আহত জিহাদ শেখ মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের দিনমজুর মো. জাফর শেখের ছেলে।  

মোরেলগঞ্জ, বাগেরহাট ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0

বাগেরহাটে কচুয়ায় যুবকের দুই হাতের কব্জি কেটে দিল প্রতিপক্ষ

পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ীতে পুলিশের উপর ছুরিকাঘাত, ব্যাগ থেকে ৫টি ককটেল উদ্ধার

0 Comments