অপরাধ

হাসপাতালে আশ্রয় নিতে গিয়ে ধর্ষণের শিকার নারী, দুই আনসার সদস্য আটক

Icon
মানিকগঞ্জ
প্রকাশঃ জানুয়ারী ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জ সদর হাসপাতালে দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের বিরুদ্ধে এক ১৬ বছর বয়সী কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারায়ণগঞ্জ থেকে স্বামীর সঙ্গে বেতিলা এলাকায় যাচ্ছিলেন। পথে ভ্যানের ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় তারা নিরাপদ আশ্রয়ের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে যান। সেখানে আনসার সদস্য আবু সাঈদ ও শাহাদাৎ হোসেন তাদের দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নামে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। 
ঘটনার পর ভুক্তভোগী তার স্বামীকে বিষয়টি জানান। পুলিশ দ্রুত পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করে। হাসপাতালের দায়িত্বে থাকা আনসারদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কিশোরী দুই অভিযুক্তকে শনাক্ত করেন। পুলিশ তাদের আটক করেছে।
ওসি ইকরাম হোসেন বলেন, 

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।” 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন,

“এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা মর্মাহত। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভোলায় তরুণীর নগ্ন ভিডিও ধারণ ও ধর্ষণের চেষ্টায় গ্রেফতার লম্পট সবুজ

ভোলার সদর উপজেলায় তরুণী ইসরাতকে ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ ও ধর্ষণের চেষ্টা, সাথে ১ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে মোঃ সবুজ বেপারীকে (৪০) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। মামলায় আরেক আসামী মোঃ শুভ (৩৫)কে আটকের চেষ্টা চলছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি সবুজ ও শুভ একই এলাকার বাসিন্দা তন্ময় ও ইসরাতকে ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করেন। পরে তারা নগদ ৪,০০০ টাকা নিয়ে যায় এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে আরও টাকা দাবি করে। পরদিন ভোরে সবুজ ইসরাতকে কবরস্থানের পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগীর পিতা নজরুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে ২০ ফেব্রুয়ারি ভোলা সদর থানায় মামলা (নং ৩৬) দায়ের করেন। সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সবুজকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সকল অপরাধীকে আইনের আওতায় আনার জন্য তারা সর্বদা প্রস্তুত।  

ভোলা প্রতিনিধি> ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

চোরের হামলায় গরুর মালিকসহ আহত ১২

বন্দর এলাকায় ছেলেকে রক্ষা করতে গিয়ে বাবার মৃত্যু

দিনদুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩, সিপিসি-২ একটি বিশেষ অভিযানে ১৫.৭ কেজি গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সৈয়দপুর পৌরসভার কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে সুজন ইসলাম (২২) এবং জহির উদ্দিনের স্ত্রী ছবিনুর বেগম (৪৮)। অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। র‍্যাব-১৩ নীলফামারীর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী-এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব বলেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং গোয়েন্দা অভিযান চালিয়ে যাবে।  

নীলফামারী প্রতিনিধি> ফেব্রুয়ারি ২৪, ২০২৬ 0

টাঙ্গাইলে ৮টি অবৈধ ঘোড়া জবাইয়ের ঘটনায় চারজন গ্রেফতার

নারায়ণগঞ্জে জামিনে মুক্তির পরপরই যুবককে কুপিয়ে হত্যা

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত, গুরুত্বর জখম ১,আটক ৪

ছবি: প্রতিনিধি
মোরেলগঞ্জে হেফজখানার ছাত্রকে মারপিট, থানায় মামলা দায়ের

বাগেরহাটের মোরেলগঞ্জে জিহাদ শেখ (১৪) নামে হেফজ বিভাগের এক ছাত্রকে যৌন নিপীড়ন ও পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে পাঠানোর ঘটনায় মামলা দায়ের হয়েছে। জিহাদের পিতা জাফর শেখ বাদি হয়ে রবিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মোরেলগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। জিহাদের বক্তব্য রেকর্ড করার জন্য থানা পুলিশ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাকে পুলিশ হেফাজতে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. রাজীব আল রশিদ বলেন, জিলবুনিয়া কামিল মাদ্রাসার আবাসিক বিভাগের শিক্ষক মো. আব্দুল্লাহ তালুকদরের বিরুদ্ধে শিশু জিহাদকে মারপিট ও যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। উল্লেখ্য, গত শুক্রবার বেলা ১০টার দিকে জিলবুনিয়া কামিল মাদ্রাসার হেফজ খানার আবাসিক কক্ষের দরজা বন্ধ করে জিহাদকে মারপিট করেন আবাসিকের শিক্ষক আব্দুল্লাহ তালুকদার। আহত জিহাদ শেখ মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের দিনমজুর মো. জাফর শেখের ছেলে।  

মোরেলগঞ্জ, বাগেরহাট ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0

বাগেরহাটে কচুয়ায় যুবকের দুই হাতের কব্জি কেটে দিল প্রতিপক্ষ

পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ীতে পুলিশের উপর ছুরিকাঘাত, ব্যাগ থেকে ৫টি ককটেল উদ্ধার

0 Comments